এক্সপ্লোর

Horoscope Today : কন্যা রাশি এড়িয়ে চলুন সম্পত্তি-বিবাদ, প্রেমে জটিলতা আসতে পারে কর্কটের, জানুন আপনার রাশিফল

Astrological prediction for December 16, 2022 : কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন।


কলকাতা : সব সময় দিনের শুরুই যে বাকি দিন কেমন কাটবে তা বলে দিতে পারবে এমনটা নয়। হয়ত দ্বিতীয় ভাগে বদলে যেতে পারে জীবন। রাশিফল শুধুই সম্ভাবনার কথা বলে। দিন কেমন কাটবে, তা ব্যক্তিগত ভাগ্য। 

মেষ-
বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে হতে পারে। প্রত্যাশা ছাড়াই সঙ্গীর কাছ থেকে  ভাললাগার সময় উপহার পেতে পারেন। বিকল্প কোনও কাজের সন্ধান পেতে পারেন। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। বিনিয়োগ নিয়ে চিন্তা করুন। 

বৃষ - পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা জরুরি। পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেকটা সময় কাটতে পারে। পড়ুয়াদের এখনই আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।

মিথুন- ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। তবে, অংশীদারী ব্যবসায় এখনই বড় বিনিয়োগ না করাই শ্রেয়। অত্যধিক রাগ সমস্ত কিছু মাটি করে দিতে পারে। লক্ষ্যে অবিচল থেকে কাজ করে যাওয়া দরকার। 

কর্কট - প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে। অতিরিক্ত তর্ক এড়ান। শরীরের সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদের আশঙ্কা। বাড়তি খরচ এড়ান। সঞ্চয়ে বাধা আসতে পারে।  

সিংহ- উপকারের বিনিময়ে অপমানিত হতে পারেন। আর্থিক চাপ বাড়তে পারে। বাড়িতে শুভ কিছু ঘটতে পারে। লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে, কিন্তু হাল ছাড়লে বিপদ। বাইরের লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে।

কন্যা - ব্যবসায় চিন্তা বৃদ্ধি। তাড়াহুড়ো করায়  বুদ্ধিনাশের আশঙ্কা।  সম্পত্তি নিয়ে ঝামেলায় চিন্তা বৃদ্ধি হতে পারে। নতুন বন্ধুত্ব আজ এড়িয়ে চলুন। বন্ধুর প্রতারণায় সংসারে অশান্তি। বাড়তি খরচের ব্যাপারে সতর্ক থাকুন। নানা বিষয়ে চিন্তা বাড়বে। 

তুলা - উপকারের বিনিময়ে কাঙ্খিত ধন্যবাদ নাও পেতে পারেন। উল্টে অপমানিত হতে পারেন। আর্থিক চাপ বাড়তে পারে। বাড়িতে শুভ কিছু ঘটতে পারে। কাজে মন দিন। লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে, কিন্তু হাল ছাড়লে বিপদ। বাইরের লোকের সঙ্গে বিবাদ বাঁধতে পারে।

বৃশ্চিক - কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কোনও পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অচেনা ব্যক্তির সঙ্গে কথা বলার আগে সাবধান। দিনের দ্বিতীয়ভাগে আর্থিক পরিস্থিতি চিন্তামুক্ত করতে পারে। 

ধনু - কোনও সুখবর পেতে পারেন। অলসতায় কোনও শুভ যোগ হাতছাড়া হতে পারে। ব্যক্তিগত জীবনে নজর দেওয়া প্রয়োজন। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা প্রয়োজন।

মকর - সঙ্গীর সঙ্গে বিশেষ সময় কাটতে পারে। কোনও বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে মানসিক চাপ বৃদ্ধি। মেজাজ সংযত রাখা প্রয়োজন। আচমকা হাতে টাকা আসতে পারে। একাধিক উপায়ে আয়ের আগে সাবধানতা প্রয়োজন। 

কুম্ভ - ব্যবসায়ীদের কোনও বাণিজ্যিক বা আইনি নথিতে সই করা থেকে বিরত থাকাই ভালো। কারণ, এতে  ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাড়িতে অতিথি সমাগমে আনন্দ।  

মীন - আপনার মনোভাব ইতিবাচক থাকবে এবং লক্ষ্য অর্জনে মনোনিবেশ করতে পারবেন। সেজন্য যে কোনও পরিস্থিতিতে চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে।  দামী সামগ্রীর খেয়াল রাখুন। কারণ, হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়ার আশঙ্কা

সেরা শিরোনাম

Saptahik Rashifal: পুজোর আগে পরিবারে নতুন সমস্যার ইঙ্গিত, চাকরির জায়গায় বদলের আশঙ্কা, মিথুন-কর্কটের সাপ্তাহিক রাশিফল
পুজোর আগে পরিবারে নতুন সমস্যার ইঙ্গিত, চাকরির জায়গায় বদলের আশঙ্কা, মিথুন-কর্কটের সাপ্তাহিক রাশিফল
Saptahik Rashifal: দুর্গাপুজোর প্রাক্কালে এই সপ্তাহে মেষ-বৃষর জন্য সুসংবাদ, ফ্ল্যাট-গাড়ি সহ একাধিক স্বপ্নপূরণের সম্ভাবনা
দুর্গাপুজোর প্রাক্কালে এই সপ্তাহে মেষ-বৃষর জন্য সুসংবাদ, ফ্ল্যাট-গাড়ি সহ একাধিক স্বপ্নপূরণের সম্ভাবনা
Baba Venga Prediction 2026: বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! আগামী ৭ দিনে ৫টি রাশিতে ঘটবে চমকপ্রদ ঘটনা, গ্রহের শক্তিশালী যোগে ব্যাঙ্কে ঢুকবে সম্পত্তি
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! আগামী ৭ দিনে ৫টি রাশিতে ঘটবে চমকপ্রদ ঘটনা, গ্রহের শক্তিশালী যোগে ব্যাঙ্কে ঢুকবে সম্পত্তি
Horoscope: 'সুনফা যোগ', আর্থিক উন্নতি ঘটছে এই সব রাশির, সঙ্গে মিলবে লটারির সুযোগ ! কেমন কাটবে আগামীকাল ?
'সুনফা যোগ', আর্থিক উন্নতি ঘটছে এই সব রাশির, সঙ্গে মিলবে লটারির সুযোগ ! কেমন কাটবে আগামীকাল ?

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget