এক্সপ্লোর

Horoscope Tomorrow: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই রাশির! বাকিদের ভাগ্যে কী রয়েছে?

Daily Horoscope: আগামীকাল বৃহস্পতিবার। কেমন কাটবে সারা দিন? কার ভাগ্যে কী রয়েছে?

কলকাতা: রাশিফল ​​অনুসারে, আগামীকাল অর্থাৎ ২ মে- ২০২৪, বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে গ্রহের গতিবিধি কিছু রাশির জন্য সুবিধা দিতে পারে। লক্ষ্মীবার কেমন কাটবে? জেনে নিন আপনার আগামীকালের রাশিফল?

মেষ রাশি (Aries)- দিনটি ভাল যাবে। অফিসে আপনার কাজের অনেক প্রশংসা করা হতে পারে। আপনার ঊর্ধ্বতনরাও আপনার বিষয়ে কথা বলতে পারেন। আপনার উপর খুশি হতে পারেন। এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে, তবে অতিরিক্ত কাজের কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন। কাজের মাঝে বিশ্রাম নিলে উপকার পাবেন। ব্যবসায়ীদের জন্য আগামীকাল একটি স্বাভাবিক দিন হবে। খুব বেশি লাভ করবেন না আবার খুব বেশি ক্ষতিও করবেন না। প্রেমিক-প্রেমিকাদের কথা বলতে গেলে, তাঁদের প্রেম জীবন খুব ভালো হবে। সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। তরুণদের কেরিয়ারে অনেক মনোযোগ দেওয়া উচিত। নয়তো পরে সমস্যা হতে পারে। অতিরিক্ত খরচের কারণে দাম্পত্য সম্পর্কে টানাপড়েন হতে পারে।

বৃষ রাশি (Taurus)- কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে। যাক ফলে ক্লান্ত বোধ করতে পারেন। স্বাস্থ্য মোটের উপর ভাল থাকবে। মাথাব্যথা বা পায়ে ব্যথার কারণে কিছুটা অস্বস্তি হতে পারে। ওষুধ খেলে উপকার পাবেন। ব্যবসায়ীরা আগামীকাল রাগ নিয়ন্ত্রণ করুন, কারও সঙ্গে বিবাদ হতে পারে। কারও সঙ্গে বেশি কথাবার্তায় জড়াবেন না। ব্যবসার দিকে মনোযোগ দিন। পড়ুয়াদের পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়া উচিত। সন্ধ্যায় পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন। পুরনো স্মৃতি সতেজ হবে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে।

মিথুন রাশি (Gemini)- কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে আপনার কাজের প্রশংসা শুনতে পারেন। সহকর্মীরা আপনাকে সম্পূর্ণ সমর্থন করবেন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত। পিঠের ব্যথার সমস্যায় পড়তে হতে পারে। ডায়াবেটিস সংক্রান্ত রোগ সম্পর্কে সতর্ক থাকুন। এ দিন খুচরো ব্যবসায়ীরা প্রচুর মুনাফা পেতে পারেন, যা তাঁদের আর্থিক অবস্থার উন্নতি করবে এবং মানসিক প্রশান্তিও দেবে। আপনার পরিবারের কোনও সন্তান যদি বিবাহযোগ্য হয় তাহলে বিয়ের যোগাযোগ হতে পারে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। ভাইবোনের সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন। ভুল বন্ধুদের সঙ্গ থেকে দূরে থাকুন, নয়তো বিচ্যুতি ঘটতে পারে। কথাবার্তা নিয়ন্ত্রণ করা উচিত। 

কর্কট রাশি (Cancer)- বেকারদের নতুন চাকরি খুঁজতে আরও অপেক্ষা করতে হবে। তাহলেই আপনি একটি ভাল চাকরি পেতে পারেন। চাকরিমজীবীদের জন্য দিনটি ভাল যাবে। স্বাস্থ্য একটু দুর্বল হবে। সামান্য সমস্যাতেও অসতর্ক হবেন না, ডাক্তারের পরামর্শ নিন। নিজের চিকিৎসা করুন। সময়মতো ওষুধ খেতে হবে। কর্মক্ষেত্রে সাফল্য় অর্জনের জন্য তরুণদের অনেক পরিশ্রম করতে হবে। পৈতৃক ব্যবসা করা ব্যক্তিরা লাভ পেতে পারেন, আপনার ব্যবসার সাথে সম্পর্কিত যে কোনও বিষয়ে আপনার বড়দের পরামর্শ নিন। 

সিংহ রাশি  (Leo)- ভাল-মন্দয় মিশিয়ে যাবে দিনটি। কাজের জায়গায় নিষ্ঠার সঙ্গে কাজ করুন এবং আপনার সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। তাতেই ভাল হবে। স্বাস্থ্যের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। কোনওরকম সমস্যা হলে সন্ধেয় ডাক্তাদের সঙ্গে পরামর্শ করতে পারেন। কোনও আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে, তাতে আপনি খুশি হবেন। অতিরিক্ত কাজের কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন। আপনার ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে বিবাদ হতে পারে। তাই আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন। কাউকে ভুল কিছু বলবেন না। জীবনসঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। এতে আপনার মন খুশি থাকবে। 

কন্যা রাশি (Virgo)- যাঁরা সফটওয়ার সংক্রান্ত কোনও কাজ করেন। তাঁদের জন্য কাজের বোঝা বেশি হতে পারে। সেই কারণে বিরক্ত হলেও হতে পারে। ক্লান্তিও আসতে পারে। স্বাস্থ্য়ের বিশেষ যত্ন নিন। আপনি যদি উচ্চ রক্তচাপ এবং সুগারের রোগী হন, তাহলে নিয়মিত সময়ে ওষুধ খেতে থাকুন। ব্যবসায়ীরা এ দিন ব্যবসায় সতর্ক দৃষ্টি রাখুন। আপনি যদি অংশীদারি ব্যবসা করে থাকেন তাহলে আপনার অংশীদারের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। যার ফলে বিবাদ হতে পারে। তরুণদের কথা বললে, তরুণদের আগামীকাল তাঁদের কেরিয়ারে মনোযোগ দেওয়া উচিত। শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় বিশেষ মনোযোগ দেওয়া উচিত। নয়তো ব্যর্থতার মুখোমুখি হতে হবে। পরিবারে প্রিয়জনের খারাপ স্বাস্থ্যের কারণে আপনার মন খারাপ হতে পারে।  

তুলা রাশি (Libra)- কোনও ঝামেলার মুখোমুখি হতে পারেন। যদি চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকেন তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করুন। নয়তো এই মুহূর্তে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং অন্য চাকরি পেতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। হরমোনের ভারসাম্যহীনতার কারণে আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের জন্য খুব কঠিন দিন হতে পারে। মন খারাপ করবেন না। নতুন ব্যবসা খোলার জন্য ঋণের আবেদন করলে সেই ঋণ অনুমোদন পেতে পারে। সন্ধ্যায় কিছু ভাল খবর পেতে পারেন।

বৃশ্চিক রাশি (Scorpio)- কাজের ক্ষেত্রে কিছুটা চাপ হতে পারে এদিন। তবে কাজ ভালভাবে করতে পারবেন। অফিসের চাপের কারণে ক্লান্তি আসতে পারে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে প্রচুর জল খান। হঠাৎ পেটে ব্যথা হতে পারে যার জন্য চিন্তিত হতে পারেন। খাদ্যাভ্যাসের ভারসাম্য বজায় রাখতে শুধুমাত্র সেদ্ধ খাবার খেলে ভাল হবে। বাড়ির ছোট বাচ্চাদের যত্ন নিন, তারা খেলতে গিয়ে আঘাত পেতে পারে। তাই খেলায় সময় আশেপাশে থাকলে ভাল হবে। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। ব্যবসা সংক্রান্ত ভাল খবর শুনতে পারেন। বাড়ির বড়দের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। 

ধনু রাশি (Sagittarius)- যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের খোঁজ এখনও শেষ হবে না। আরও কিছু সমস্যার সামনে পড়তে হতে পারে। কোনও ভাইরাস সংক্রমণের কারণে রোগাক্রান্ত হতে পারেন। ব্যবসার গতিপ্রকৃতি স্বাভাবিক হবে। ছোট ব্যবসায়ীরা আগামীকাল প্রচুর লাভ পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে। পরিবারের সঙ্গে কিছু ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। তরুণদের বন্ধুর কারণে আগামীকাল কোথাও বাইরে যেতে হতে পারে। 

মকর রাশি (Capricorn)- অফিসে একটু সাবধানে থাকবেন। সাবধানে কাজ করবেন নয়তো তিরস্কারের সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। রোদে থাকবেন না, মাথা ব্য়থা হতে পারে। ব্যবসায়ীদের দিনটি মোটমুটি যাবে। খুব বেশি লাভ হবে না, লোকসানও হবে না। শিক্ষার্থীদের পড়াশোনার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। তরুণরা কর্মজীবনে তাঁদের প্রিয় ঊর্ধ্বতনের সমর্থন পেতে পারেন। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন।

কুম্ভ রাশি (Aquarius) -কাজের জায়গায় কিছু সমস্যা হতে পারে। এর ফলে চিন্তা হতে পারে। চাকরি পরিবর্তনের কথা ভাবলে এখনই ঠিক সময় নয়। এ দিন স্বাস্থ্য দুর্বল হবে। পায়ে ব্যথা ও চোখে ব্যথার সমস্যা হতে পারে। অফিসে আপনার দিনটি ভালো কাটবে। আগামীকাল আপনার কোনও আত্মীয় আপনাকে টাকা ধার করতে বলতে পারে। গাড়ি চালানোর সময় একটু সাবধান হোন। জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। সন্তানদের দিক থেকে আপনি সন্তুষ্ট থাকবেন, আগামীকাল আপনার পরিবারে শান্তির পরিবেশ থাকবে। অতিথির আগমন আপনার মনকে আনন্দিত করবে। পারিবারিক বিবাদের কারণে মন অস্থির হতে পারে।

মীন রাশি (Pisces) - ভাল-মন্দয় মিশিয়ে দিনটি যাবে। চাকরিজীবীদের জন্য দিনটি ভাল। কাজের জায়গায় আপনার প্রশংসা করা হবে। স্বাস্থ্যের দেখভাল করতে হবে। নয়তো শরীর খারাপ হতে পারে। কোনওরকম ভাবে শরীর খারাপ লাগলে ডাক্তাদের কাছে যেতেই হবে। ব্যবসায়ীরা মোটের উপর ভাল ব্য়বসা করতে পারবেন। মোবাইল সংক্রান্ত কাজ করলে, সফল হতে পারেন। তরুণরা নিজেদের কেরিয়ারে মনোযোগ দিন। চার চাকা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে ভাল যোগ রয়েছে।

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: কোভিশিল্ড নিলেই কি TTS-বিপদের ভয়? কতটা সত্যি এই উদ্বেগ?

সেরা শিরোনাম

Saptahik Rashifal: অপ্রয়োজনীয় খরচ, সপ্তাহের শুরুতেই চ্যালেঞ্জ, মানসিক চাপও তৈরি হতে পারে, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফল দেখে নিন
অপ্রয়োজনীয় খরচ, সপ্তাহের শুরুতেই চ্যালেঞ্জ, মানসিক চাপও তৈরি হতে পারে, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফল দেখে নিন
October Money Horoscope 2026 : অক্টোবরে এই রাশিগুলির ধনের ঘরে রাহু-শনি, অর্থভাগ্যে বড় ভোগান্তির আশঙ্কা
অক্টোবরে এই রাশিগুলির ধনের ঘরে রাহু-শনি, অর্থভাগ্যে বড় ভোগান্তির আশঙ্কা
Saptahik Rashifal: সিদ্ধান্ত নিতে সমস্যা, চাকরিতে অশান্তি সিংহের, আর্থিক ক্ষতির আশঙ্কা কন্যার, সাপ্তাহিক রাশিফল দেখে নিন
সিদ্ধান্ত নিতে সমস্যা, চাকরিতে অশান্তি সিংহের, আর্থিক ক্ষতির আশঙ্কা কন্যার, সাপ্তাহিক রাশিফল দেখে নিন
Saptahik Rashifal : এই রাশি উদ্বেগজনক খবর শুনে বিচলিত হয়ে পড়তে পারেন চলতি সপ্তাহে, সমস্যা হতে পারে
এই রাশি উদ্বেগজনক খবর শুনে বিচলিত হয়ে পড়তে পারেন চলতি সপ্তাহে, সমস্যা হতে পারে

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget