এক্সপ্লোর

Daily Astrology : খেলায় বড় সাফল্য কাদের ? বিনিয়োগে সতর্ক হবেন কারা ? কেমন যাবে আগামীকাল ?

Sunday Astrological Prediction: কেমন যাবে আগামীকাল ? কী বলছে আপনার রাশি ?

কলকাতা: কেমন যাবে রবিবার ? কী অপেক্ষা করছে ? গ্রহ-নক্ষত্র রাশিফল অনুযায়ী যে বার্তাই আসুক না কেন, ভাল খবরে অতিরিক্ত আবেগে ভাসবেন না, আশঙ্কাবার্তা পেলে ভয় পাবেন না। বরং আগাম জেনে কীভাবে এই দুইয়ের ভারসাম্য রাখা যায়, সেই চেষ্টা করলেই এগোনো সম্ভব।

মেষ রাশি: ভাল কাটাবেন রবিবার। কর্মক্ষেত্রে ভাল কাজের জন্য প্রশংসা পেতে পারেন। রবিবার ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ হবে।  ব্যবসায় উন্নতির সুযোগ পাবেন। কঠোর পরিশ্রমে সাফল্য নিশ্চিত। শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করতে চাইলে ঠান্ডায় মাথায় ভেবে সিদ্ধান্ত নিতে হবে। নাহলে ক্ষতি হতে পারে। কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই বিনিয়োগ করুন। শিক্ষার্থীরা আলস্য ত্যাগ করুন। কঠিন পরিশ্রম সামনে আসছে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।  চোখের সমস্যায় পড়তে পারেন। বয়স্কদের নিয়া চিন্তা বাড়তে পারে। প্রয়োজনে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। 

বৃষ রাশি: রবিবার কর্মক্ষেত্রে  কাজের চাপ থাকতে পারে। সন্ধ্যায় ক্লান্তি আসতে পারে। নিষ্ঠা ও কঠোর পরিশ্রমে আপনি শীর্ষ কর্তাদের নজরে পড়তে পারেন। পেতে পারেন প্রশংসাও। ব্যবসায় আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভাল হবে। পরিচিতি বাড়বে।  ক্রীড়া জগতে আপনার বড়সড় সাফল্য আসবে। পরিবারের পাশে সবসময় থাকুন। খেয়াল দিন বেশি করে। পেটের সমস্যা হতে পারে, সাবধান। বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ধুয়ে ফল, শাকসবজি খান।

মিথুন রাশি: রবিবার ভাল যাবে আপনার। অফিসে শীর্ষ কর্তারা আপনাকে সাহায্য করবে।সব মিলিয়ে দিনটি খুব ভাল যাবে। ব্যবসায়ীদের একটু সতর্ক থাকতে হবে।প্রতিপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সম্পর্ক নিয়ে  মানসিক চাপে পড়তে পারেন। মন চঞ্চল হতে পারে। চাপ বেশি থাকলে এড়িয়ে চলুন। নতুবা  স্বাস্থ্যের অবনতি হতে পারে। সন্তানদের উন্নতির খবরে রবিবার আপনার মন ফুরফুরে থাকবে।

কর্কট রাশি: আজ কাজের জায়গায় সাফল্য আসবে। কর্মকর্তারা আপনার কাজে খুশি হবেন। কাজের দায়িত্বও বাড়তে পারে। ব্যবসায়ীরা আইনি বিষয়ে আজ সাফল্য পেতে পারেন। অংশীদারি ব্যবসায় সঙ্গীকে জানিয়ে সব কাজ করবেন। নইলে ক্ষতির আশঙ্কা তৈরি হবে। বন্ধুর বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিন। পৈতৃক সম্পত্তি থেকে সুযোগ সুবিধা পাবেন। নিজের শরীর-স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। না হলে সমস্যা আসতে পারে।

সিংহ রাশি: রবিবার আপনার খুব ভাল যাবে। অফিসে পদোন্নতি পেতে পারেন। ব্যবসায় সাফল্য আসবে। আয়ও বাড়বে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। মজবুত হবে। যদি মাইগ্রেনের সমস্যায় ভোগেন, তাহলে, রোদে বের হওয়া থেকে বিরত থাকুন আজ। নইলে আজ ভুগতে হতে পারে।

কন্যা রাশি : আজ কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে।  ক্লান্ত বোধ করতে পারেন। ব্যবসায় নতুন পথ খুঁজে পাবেন। ব্যবসাকে আরও এগিয়ে নিতে পারবেন। শিক্ষার্থীদের খুব ভাল পারফরম্যান্স হবে। মন খুশিতে ভরে উঠবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। খোঁজ খবর রাখুন।  

তুলা রাশি: বেশি টেনশন করবেন না। ব্যবসায়ীদের জন্য আজ ভাল দিন। আজ মুনাফার পরিমাণ বাড়বে। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডায়াবেটিক হলে চিকিৎসকের পরামর্শ মত চলা ফেরা করুন। যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নিলে খুব ভাল হয়। প্রেমের সম্পর্ক গভীরতা পাবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন আজ।

বৃশ্চিক রাশি: অফিসের কাজ সময়মতো শেষ করতে ব্যস্ত থাকবেন। কাজে বাধা আসার আশঙ্কা থাকবে। যন্ত্রপাতির ব্যবসা করলে, একটু সমস্যায় পড়তে হতে পারে। সতর্ক থাকবেন। মনের ভিতর  নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না। ভাল চিন্তা করুন। ফলও ভাল হবে।নিজের ওজন নিয়ে একটু চিন্তা বাড়বে। প্রাতঃভ্রমণে বের হলে এই সমস্যা কমতে পারে।

ধনু রাশি: কর্মক্ষেত্রে খুব পরিশ্রম করতে হতে পারে। মানসিকভাবে প্রস্তুত থাকবেন। তবে কাজে সফলতাও পাবেন।  কর্মকর্তারা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। আজ নতুন করে কারও প্রেমে পড়তে পারেন। প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে যাওয়ারও সুযোগ আসতে পারে। শারীরিক কষ্ট থাকবে না।  স্বাস্থ্য ভাল থাকবে।

মকর রাশি:   কর্মক্ষেত্রে আজ পদোন্নতির সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের দোকান নিয়ে বাড়তি সতর্ক হওয়া প্রয়োজন।  চুরি যাওয়ার আশঙ্কা রয়েছে। এর জন্য অনেক সমস্যায় পড়তে হতে পারে। আজ কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন। পরিবারের মহিলা সদস্যের প্রতি যত্নবান হন। শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে।

কুম্ভ রাশি : কর্মক্ষেত্রে আজ কৃতিত্ব অর্জন করতে পারেন।  আপনার কঠোর পরিশ্রমের মূল্য এবার পাবেন।  ব্যবসা করেন যারা, তারাও পরিশ্রমের ফল পাবেন।প্রেমের সম্পর্কে সতর্ক থাকুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলে ভাল হয়। দামী জিনিসের ক্ষয়ক্ষতি হতে পারে। সতর্ক থাকুন। সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে সন্তানদের নিয়ে সুখী হবেন।

মীন রাশি:  কর্মক্ষেত্রে  অভিজ্ঞ কারও মত নিয়ে চললে এগোতে পারবেন। আপনার উন্নতির পথ বাধা।ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই একই পথ রয়েছে। অভিজ্ঞ কারও সঙ্গে আলোচনা করুন। মন খুলে বলুন। সমস্যার সমাধান আসবে। সাফল্য দিগন্ত ছুঁয়ে যাবে। শরীর স্বাস্থ্য ভাল থাকবে।

আরও পড়ুন, নক্ষত্র বদলাচ্ছেন শনি, ৫ রাশির কাল থেকে রাজার হালে থাকার সম্ভাবনা

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোয় ভাগ্য বদলের ইঙ্গিত, এই ৩ রাশিতে উজাড় করা সৌভাগ্য, অর্থ-সম্পদ-চাকরি ক্ষেত্রে গোল্ডেন টাইম
দুর্গাপুজোয় ভাগ্য বদলের ইঙ্গিত, এই ৩ রাশিতে উজাড় করা সৌভাগ্য, অর্থ-সম্পদ-চাকরি ক্ষেত্রে গোল্ডেন টাইম
Astrology: ৫৮ বছর পর...! পুজোর মধ্যে কাকতালীয় ঘটনা ঘটবে এই ৩ রাশির, হাতে আসবে প্রচুর অর্থ, ভাগ্য খুলবে এই সব ক্ষেত্রে
৫৮ বছর পর...! পুজোর মধ্যে কাকতালীয় ঘটনা ঘটবে এই ৩ রাশির, হাতে আসবে প্রচুর অর্থ, ভাগ্য খুলবে এই সব ক্ষেত্রে
Navratri 2026: নবরাত্রির তৃতীয় দিনটি ৬টি রাশির জন্য শুভ! এক বিরল যোগের সংমিশ্রণ, কার ভাগ্য উজ্জ্বল হবে?
নবরাত্রির তৃতীয় দিনটি ৬টি রাশির জন্য শুভ! এক বিরল যোগের সংমিশ্রণ, কার ভাগ্য উজ্জ্বল হবে?
Durga Puja Horoscope : পুজোতেই বাড়তি আয়ের হাতছানি, ভারী হবে পার্স, তবে ৬ রাশি যে যে বিষয়ে সাবধান !
পুজোতেই বাড়তি আয়ের হাতছানি, ভারী হবে পার্স, তবে ৬ রাশি যে যে বিষয়ে সাবধান !

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget