এক্সপ্লোর

২রাশির ভাগ্যে বড় চমক! নতুন চাকরি, ব্যবসায় উন্নতি, কালীপুজোর সপ্তাহেই বড় সুখবর অপেক্ষায়

তুলা ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহে কর্মজীবন এবং পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক ইঙ্গিত রয়েছে। তবে ব্যক্তিগত জীবনে কিছুটা সতর্ক থাকতে হবে।

 

সপ্তাহের শুরু থেকেই উৎসবের আবহ। তার মধ্যেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের। কারও সামনে খুলতে পারে নতুন কর্মসংস্থানের দরজা, কেউ আবার ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় সাফল্য পেতে পারেন। জ্যোতিষ গণনা অনুযায়ী, তুলা ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহে কর্মজীবন এবং পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক ইঙ্গিত রয়েছে। তবে ব্যক্তিগত জীবনে কিছুটা সতর্ক থাকতে হবে। দেখে নিন বিস্তারিত।

তুলা রাশির সাপ্তাহিক রাশিফল

এই সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকাদের সবচেয়ে বড় শক্তি হবে তাঁদের ব্যক্তিত্ব ও সুন্দর ব্যবহার। কর্মক্ষেত্রে সহকর্মী এবং ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে আপনার আচরণ ইতিবাচক প্রভাব ফেলবে। সপ্তাহ যত এগোবে, কাজের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনাও তত বাড়বে। নিজের ব্যবসা নিয়ে নতুন কোনও পরিকল্পনা থাকলে সেটি বাস্তবায়নের কথা ভাবতে পারেন। বিশেষ করে নতুন দোকান, বুটিক কিংবা অন্য কোনও ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য সময়টি অনুকূল হতে পারে। আগে থেকেই বাজারে পরিচিতি থাকলে তার সুফলও পাবেন। ব্যবসা বাড়ানোর জন্য নতুন লোক নিয়োগের পরিকল্পনাও ফলপ্রসূ হতে পারে। চাকরিপ্রার্থীদের জন্যও আশার খবর রয়েছে। ভাল কোনও প্রতিষ্ঠানে কাজের সুযোগ আসতে পারে। ইন্টারভিউ দিয়ে থাকলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা বিপণন বা গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের কাজ করেন, তাঁদের বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, পরিবারেও উৎসবের আনন্দ বজায় থাকবে। বাড়ির সদস্যদের সঙ্গে পোশাক, প্রসাধনী ও প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটায় ব্যস্ত থাকতে পারেন। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়িতে বিয়ে বা অন্য কোনও শুভ অনুষ্ঠান আয়োজনের আলোচনা শুরু হতে পারে।

বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কাছে এই সপ্তাহে সাফল্য আসবে কিছুটা পরিশ্রমের বিনিময়ে। কর্মক্ষেত্রে সব কিছু পরিকল্পনামাফিক নাও চলতে পারে। ব্যবসায়িক প্রতিযোগিতা কিংবা আড়ালে থাকা বিরোধীদের কারণে সাময়িক সমস্যা তৈরি হতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালভাবে বুঝে নেওয়া প্রয়োজন। তবে সপ্তাহের শেষ ভাগে পরিস্থিতি অনেকটাই অনুকূলে আসতে পারে। ব্যবসা শুরু করার ইচ্ছা থাকলে পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পারেন। নতুন সংস্থা বা দোকান খোলা কিংবা পুরনো ব্যবসাকে আরও বড় করার ক্ষেত্রে সময়টি ইতিবাচক। পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে পারলে ভবিষ্যতে ভাল লাভের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে অবশ্য কিছুটা মন খারাপ হতে পারে। ঘনিষ্ঠ কোনও বন্ধুর কাছ থেকে প্রয়োজনের সময়ে সাহায্য না-ও পেতে পারেন। তবে অন্যের উপর নির্ভর না করে নিজের চেষ্টাতেই সমস্যার সমাধান করবেন। চাকরির ক্ষেত্রে মার্কেটিং ও টার্গেট-নির্ভর পেশায় যুক্ত ব্যক্তিদের জন্য ভাল খবর রয়েছে। নির্ধারিত কাজ সময়ের মধ্যে শেষ করতে পারবেন। আপনার পারফরম্যান্সে খুশি হতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। উৎসব উপলক্ষে পরিবারের সঙ্গে কেনাকাটার পরিকল্পনা থাকবে। দামি জিনিসপত্র কেনা থেকে শুরু করে গাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

২রাশির ভাগ্যে বড় চমক! নতুন চাকরি, ব্যবসায় উন্নতি, কালীপুজোর সপ্তাহেই বড় সুখবর অপেক্ষায়
২রাশির ভাগ্যে বড় চমক! নতুন চাকরি, ব্যবসায় উন্নতি, কালীপুজোর সপ্তাহেই বড় সুখবর অপেক্ষায়
Dhanteras 2026: ভূত চতুর্দশীতে বাড়ির এই ৫ জায়গায় প্রদীপ জ্বালানো হয় কেন? দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কোন নিয়ম মানবেন?
ভূত চতুর্দশীতে বাড়ির এই ৫ জায়গায় প্রদীপ জ্বালানো হয় কেন? দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কোন নিয়ম মানবেন?
Saptahik Rashifal : আগামী সপ্তাহে দেদার অর্থ এই রাশিতে, পেশায় বড়সড় চমক
আগামী সপ্তাহে দেদার অর্থ এই রাশিতে, পেশায় বড়সড় চমক
Daily Astrology: মাঝ রাত পেরোলে অনেক কিছু পরিবর্তন হতে পারে, নক্ষত্রের শক্তিশালী প্রভাব থাকবে, ভাগ্য বদলে যাচ্ছে পুরো এই ৩ রাশির জাতকদের
মাঝ রাত পেরোলে অনেক কিছু পরিবর্তন হতে পারে, নক্ষত্রের শক্তিশালী প্রভাব থাকবে, ভাগ্য বদলে যাচ্ছে পুরো এই ৩ রাশির জাতকদের
Advertisement

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget