এক্সপ্লোর

Daily Horoscope : ধনতেরসে ধনপ্রাপ্তি কার কার ? কী বলছে রাশিফল

Horoscope Tomorrow : ধনতেরসের শুভ মুহর্তের আর দেরি নেই বেশি। ধনত্রয়োদশীর দিন ঘর ঘিরে থাকুন ধনলক্ষ্মী মা। আমরা চাই সবাই। ধনতেরসের সময় কেমন যাবার ইঙ্গিত দিচ্ছে আপনার রাশিফল ?

মেষ রাশি 

মেষ রাশি : কাল সুখকর দিন কাটানোর সম্ভাবনা মেষ রাশির জাতক-জাতিকাদের। কাল পরিবারে সুখবর আসতে পারে, যাতে আপনার মন থাকবে খুশি। কাল চাকরির খবরও পেতে পারেন। চাকরিক্ষেত্রে উন্নতিরও খবর যেতে আসতে পারে। পড়ুয়াদের জন্যও সুখবর আসার সম্ভাবনা কাল। স্বাস্থ্যও ভাল থাকার সম্ভাবনা কাল। তবে, আবহাওয়া বদলের জন্য স্বল্প সমস্যায় পড়তে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। সন্তানের তরফ থেকেও কোনও কাজে আপনার মন সন্তুষ্ট থাকবে। বাড়িতে কাল কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। হনুমান চালিশা পড়লে উপকার পাবেন। 

বৃষ রাশি

এই রাশির জাতক বা জাতিকার কালকের দিনটা সুখকর নাও যেতে পারে। চাকরি যাঁরা করেন, কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন, কিন্তু মোকাবিলা করে নিতে পারবেন। কোনও সমস্যায় ঘাবড়ে না গিয়ে তার সমাধানের চেষ্টা করুন।  পরিবারে কোনও নতুন অতিথির আগমন হতে পারে। যে আসার পরে আপনার ঘরে খুশির আবহ ছেয়ে থাকবে। কোনও আত্মীয়র সঙ্গে কাল মতানৈক্য হতে পারে। তবে, এড়িয়ে চলার চেষ্টা করুন। পড়ুয়াদের পড়াশোনার পরিবেশ কাল অনুকূল থাকবে। মন দিয়ে পড়াশেোনা করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা কাল। ব্যবসায়ীদের ব্যবসায় কোনও লোকসান হলে কোনও বন্ধুর সহযোগিতায় তা সমাধান করে নিতে পারবেন। সন্তানকে নিয়ে কাল একটু সমস্যা হতে পারে। পূজাপাঠে মনোনিবেশ করুন। 

মিথুন রাশি  

বড় কোনও সমস্যায় পড়তে পারেন কাল। সব আত্মীয়, বন্ধু পরামর্শে, সহযোগিতায় সমস্যা থেকে সুরাহা মিলতে পারে। কাল কোনও যাত্রা থেকে বিরত থাকা ভাল। পার্টনার সহযোগে ব্যবসা করলে কাল একটু সতর্ক থাকুন। পরিবার থেকে খারাপ কোনও সমস্যার খবর শুনতে হতে পারে, আর ফলে মন অশান্ত থাকার সম্ভাবনা। চাকরি যাঁরা করেন, সতর্ক থাকবেন তাঁরাও। কোনও ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা। বড় কোনও কাজ করার আগে বড়দের পরামর্শ নিন। কথায় সংযম রাখুন। কারোর সঙ্গে খারাপ কথা বলবেন না। নিজের সন্তানের উপরে বিশ্বাস রাখুন। ভাইবোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে পারেন।

কর্কট রাশি 

কাল আপনার সারাটা দিন ভাল থাকার সম্ভাবনা। কাল কোনও বিষয়  নিয়ে আপনি আনন্দে থাকবেন এবং যারপরনাই খুশি হবেন।  ব্যবসায়ীদের বড় লাভ হতে পারে কাল, এতে করে তাঁর আর্থিক অবস্থা ভালো হতে পারে। শরীর খারাপ হতে পারে। শরীরের উপর বিশেষ নজর দিন। শরীর খারাপ হওয়ার জন্য ছুটি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। পেটের সমস্যা ভোগাতে পারে। পরিবারের কারো সঙ্গে মতানৈক্য হতে পারে কাল। বাবা-মায়ের কথা শুনে চলাই ভাল। চাকরি যাঁরা করেন, কাল অবসর সময় কাটানোর সম্ভাবনা। উন্নতি হতে পারে চাকরিস্থলে। মনোস্কামনা পূরণে পূজ্য ভগবানের আরতি করুন, সকাল সন্ধে। 

সিংহ রাশি

কালকের দিনটা ভাল কাটার সম্ভাবনা। বেকারদের জন্য ভাল খবর আসতে পারে। চাকরির অফার পেতে পারেন। ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা। সুখবর আসতে পারে পরিবার থেকেও। জীবনসঙ্গীর সঙ্গে দিনটা কাটবে ভাল। আর্থিক উন্নতি হবে পরিবারে।  নতুন গাড়ির কেনার যে চেষ্টা দীর্ঘদিন ধরে করছেন, তা সফল হতে পারে কাল। কাল বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। আচমকা ধনপ্রাপ্তির যোগ রয়েছে কাল। 

কন্যা রাশি 

কাল কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, যাতে মন খুশিতে ভরে থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। শীর্ষ অধিকারী আপনার কাজে সন্তুষ্ট হবেন।  পড়ুয়াদের জন্যও কালকের দিনটি শুভ। সন্তানের তরফ থেকেও মন ভাল থাকবে আপনার। জীবনসঙ্গীর সঙ্গে দিনটা কাটবে ভাল। বজরঙ্গ-বানের পাঠ করলে বাধাবিপত্তি দূরে থাকবে।

তুলা রাশি 

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য মোটের উপর ঠিক কাটতে পারে কালকের দিন। শরীরের দিকে নজর দিন কাল। শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চাইলে ভাল পরামর্শদাতার পরামর্শ অবশ্যই নিন। বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করুন। কাল দূরে কোথাও যাত্রা থেকে বিরত থাকা ভাল। ব্যবসায় লোকসানের সম্ভাবনা। কথায় নিয়ন্ত্রণ রাখুন কাল। বড়দের সম্মান করুন। অফিসে বিবাদের স্থিতি তৈরি হতে পারে। সাবধানে চলুন। 

বৃশ্চিক রাশি

কালকের দিনটা ভাল কাটতে পারে। জমি-বাড়ি কেনার যোগ রয়েছে কাল। স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিন। ওষুধ-পথ্যে অনেক খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা। বাড়িতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাল। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন আপনি। কোথাও বেড়াতে যেতে পারেন পরিবারের সঙ্গে। ইষ্ট দেবের ধ্যান করলে মনোস্কামনা পূর্ণ হবে। 


ধনু রাশি 

ধনু রাশির জাতক-জাতিকারা কাল দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। লাভদায়ক হতে পারে এই যাত্রা। কাল পার্টনারশিপে ব্যবসার দিকে এগোতে পারেন। যা লাভদায়ক হবে। আর্থিক স্থিতি ভাল থাকবে আপনার। ফলে মনও ভাল থাকবে। পরিবারে ঝগড়া-অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। চাকরি যাঁরা করেন, তাঁদের দিনটা ভাল কাটার সম্ভাবনা। সহকর্মীর থেকে সহযোগিতা পেতে পারেন কাল। জীবনসঙ্গী, সন্তানের কাছ  থেকেও সহযোগিতা পাবেন। কাল বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। 

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের জন্য কালকের দিনটি শুভ নাও হতে পারে। কাল স্বাস্থ্য নিয়ে ভুগতে পারেন। কাল গাড়িঘোড়া সাবধানে চড়ুন। গাড়ি চালানোর সময় দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকুন। বাকসংযম রাখাই ভাল। কাল পার্টনারশিপে কোনও ব্যবসায়িক কাজকর্ম না করাই শ্রেয়। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন কাল। 

কুম্ভ রাশি 

কালকের দিনটা সাবধানে চলাফেরা করুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। বাড়িতে ঝগড়া-ঝাঁটির পরিস্থিতি তৈরি হতে পারে। বাচ্চাদের সঙ্গে সময় কাটালে ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে। কথায় সংযম রাখলে ভাল। অহেতুক কারো সঙ্গে মনোমালিন্য তৈরি হবে না। কর্মস্থলে কাল সম্মান বাড়ার সম্ভাবনা। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য তৈরি হতে পারে। ভাই-বোনের স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। কাল আর্থিক বিষয় নিয়ে চিন্তায় থাকতে পারেন। আবার আচমকা ধনপ্রাপ্তির যোগও রয়েছে।

মীন রাশি

কালকের দিনটা ভাল কাটার সম্ভাবনা। পড়ুয়াদের পড়ায় মন বসবে। কেরিয়ার মাথায় রেখে পড়াশোনা নতুন উদ্যমে করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। ধর্মস্থানে যাত্রায় গেলে বাবা-মাকে সঙ্গে নিয়ে যান। শুভ যোগ। নতুন ব্যবসা শুরুর জন্য কালকের দিন ভাল। পরিবারের সঙ্গে দূরে বেড়াতে যেতে পারেন কাল। কাল সম্পত্তি, জমিজমা সংক্রান্ত বিষয়ে বিবাদ হতে পারে। সুন্দরকাণ্ড পাঠ করলে বাধা-বিপত্তি দূরে থাকার সম্ভাবনা। 

 

সূত্র : এবিপি লাইভ

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন : সেন্ট্রাল টেট দিতে চাইছেন ? কীভাবে করবেন আবেদন, কবে পরীক্ষা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mangal Gochar: ২ অগাস্ট থেকে বদলেছে মঙ্গলের চাল! ৫ রাশির জীবনে খুলতে পারে সাফল্য ও অর্থপ্রাপ্তির নতুন দরজা
২ অগাস্ট থেকে বদলেছে মঙ্গলের চাল! ৫ রাশির জীবনে খুলতে পারে সাফল্য ও অর্থপ্রাপ্তির নতুন দরজা
২০২৬ শেষ হওয়ার আগেই বিরাট সুযোগ ! বড় উন্নতির দোরগোড়ায় ৫ রাশি, বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণীগুলি জানেন?
২০২৬ শেষ হওয়ার আগেই বিরাট সুযোগ ! বড় উন্নতির দোরগোড়ায় ৫ রাশি, বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণীগুলি জানেন?
Astro : শিক্ষা, ব্যবসা, চাকরি ও বিয়ে, এই সব ক্ষেত্রে কেমন কাটবে আগামীকাল ? পড়ুন আপনার রাশিফল
শিক্ষা, ব্যবসা, চাকরি ও বিয়ে, এই সব ক্ষেত্রে কেমন কাটবে আগামীকাল ? পড়ুন আপনার রাশিফল
'শূল' যোগ-এর প্রভাব ! কোন রাশির জাতক-জাতিকাদের কপালে দুর্ভোগ ? আগামীকাল কেমন কাটবে ?
Daily Horoscope : 'শূল' যোগ-এর প্রভাব ! কোন রাশির জাতক-জাতিকাদের কপালে দুর্ভোগ ? আগামীকাল কেমন কাটবে ?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget