Saptahik Rashifal : কমবে বিবাহিত জীবনে অশান্তি, আসছে বড় টাকার জোগান...এ সপ্তাহে ২ রাশির মহাধামাকা
বিবাহিতদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে এবং অবিবাহিত ব্যক্তিরা তাদের প্রেম জীবনে ইতিবাচক সংবাদ পেতে পারেন। রাজনীতিবিদ এবং সমাজকর্মীরা ভাল ভাবে সমস্যা সামলাতে পারবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জন্য এই সপ্তাহটি সৌভাগ্য বয়ে আনবে। উচ্চশিক্ষার জন্য শুভ। জীবনে আধ্যাত্মিক প্রভাব থাকবে। যাঁরা চাকরি করেন, তারা প্রশংসিত হবে , নতুন উদ্ভাবনের জন্য । নতুন ধারণার জন্য প্রশংসা পাবেন তিনি। নতুন প্রকল্পের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। ব্যবসায়, স্টার্টআপ বিজনেসে, ডিজিটাল মার্কেটিং এবং আইটি পেশাদাররা বড় বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের টাকা পেতে পারেন। এটি শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত জ্ঞান অর্জনের সময়। এই সময় শিল্পীরা তাদের সৃজনশীল কাজের জন্য বাহবা পাবেন। ক্রীড়াবিদদের জন্য ভাল সময়। পারিবারিক জীবন বেশ শান্তিপূর্ণ থাকার কথা। বিবাহিতদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে এবং অবিবাহিত ব্যক্তিরা তাদের প্রেম জীবনে ইতিবাচক সংবাদ পেতে পারেন। রাজনীতিবিদ এবং সমাজকর্মীরা ভাল ভাবে সমস্যা সামলাতে পারবে। সমাজে তাদের সম্মান বাড়বে। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আধ্যাত্মিক বা শিক্ষামূলক ভ্রমণ সফল হবে। স্বাস্থ্যের জন্য সময়টা ভাল। খুব সতেজ বোধ করবেন। ইতিবাচক মানসিকতা থাকবে। ত্বকের যত্ন নিন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।
মীন রাশি
এ সপ্তাহে আকস্মিকভাবে উত্তরাধিকার পেতে পারেন। গবেষণামূলক কাজে সাফল্য আসতে পারে। চাকরিজীবী ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে। কঠোর পরিশ্রম করলে , আগামী সপ্তাহে পদোন্নতি হতে পারে। হয়ত বিশেষ বোনাসও পাওয়া যেতে পারে। ব্যবসায়ীরা,যাঁরা ঔষধ, রাসায়নিক এবং তরল জিনিসের ব্যবসা করেন, তাঁরা লাভ পেতে পারেন। শিক্ষার্থীরা গবেষণা এবং ব্যবহারিক পড়াশোনায় মন দিতে পারেন। শিল্পীদের আবেগপ্রবণ হয়ে পড়ার সময়। সৃজনশীল চিন্তাভাবনা বাহবা পাবে। চমৎকার শিল্পকর্ম প্রশংসিত হবে। ক্রীড়াবিদরা তাদের প্রশিক্ষণে আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভাল থাকবে। বিবাহিত দম্পতিদের একে অপরের প্রতি আস্থা থাকবে। অবিবাহিত ব্যক্তিরা বিবাহের প্রস্তাব পেতে পারেন। যারা সমাজসেবা ও রাজনীতির সঙ্গে জড়িত, তারা একটি বড় প্রচারে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। জলাশয় বা সুন্দর প্রকৃতির মধ্যে ভ্রমণ করতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। সপ্তাহান্তে মাঝে মাঝে অতিরিক্ত চিন্তা মাথায় চেপে বসতে পারে। মানসিক চাপ সৃষ্টি হতে পারে। যোগব্যায়াম করতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



















