Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
কলকাতা : শুরু হল পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া। বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে প্রতীকী হিসাবে হাওড়া, হুগলি-সহ বিভিন্ন জেলার সাধারণ মানুষের হাতে আবাস প্রকল্পের টাকা তুলে দেওয়া হল। এদিন নবান্ন সভাঘরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, সমবায় মন্ত্রী অশোক কীর্তিনিয়াও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজ থেকে প্রত্যেক যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি হিসাবে ৬০ হাজার টাকা পৌঁছে যাবে।
এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "মানুষের মধ্য়ে বিভ্রান্ত তৈরি হয়েছিল, তারা আবাসের টাকা আদতেই পাবেন কিনা। তবে বলে রাখি, এটা বিকাশের সরকার। তাই আজ ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ জন উপভোক্তা, দ্বিতীয় বা চূড়ান্ত কিস্তি হিসাবে মোট ৬০ হাজার টাকা করে পেলেন।" এই দ্বিতীয় কিস্তির মেটাতে রাজ্য সরকার ৬ হাজার কোটি টাকারও বেশি খরচ করতে হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, রাজ্য কেন্দ্র আবাস যোজনায় আরও এক লক্ষ নতুন বাড়ির অনুমোদন পেয়েছেন বলেই জানান তিনি। এদিন তিনি বলেন, "১ লক্ষ নতুন বাড়ির অনুমোদন মিলেছে, তবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, ১ লক্ষ নয়, আরও বাড়ি পাওয়া যাবে। পুজোর পরেই আরও বেশ কিছু উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে।"






















