এক্সপ্লোর

Shani Dev: বর্ষাকালে এই জিনিসগুলি দান করলে প্রসন্ন হন শনিদেব, আশীর্বাদ করেন দু'হাত ভরে

Sade Sati: এইসব ব্যবস্থায় শনি সাড়েসাতি ও ধাইয়ার প্রভাবও কমে। শনিদেবকে খুশি করতে বর্ষায় এই জিনিসগুলি দান করতে পারেন।

কলকাতা : বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির ফোঁটায় চারিদিকে সবুজের সমারোহ। বর্ষাকালে হিন্দুদের পবিত্র মাস শ্রাবণ মাসও পড়ে। যার শুরু হওয়ার কথা ২২ জুলাই থেকে। শ্রাবণ মাস ভগবান শিবকে উৎসর্গ করা হয়। তবে এই সময়ে শনি মহারাজের পুজোরও গুরুত্ব রয়েছে। বর্ষাকালে ছোট ছোট উপায়ে শনিদেবকে খুশি করা যেতে পারে। এইসব ব্যবস্থায় শনি সাড়েসাতি ও ধাইয়ার প্রভাবও কমে। শনিদেবকে খুশি করতে বর্ষায় এই জিনিসগুলি দান করতে পারেন।

কালো রঙের জিনিস দান করুন- শনিদেব কালো রঙের সঙ্গে সম্পর্কিত। এই রং তাঁর খুব পছন্দ। তাই শনিদেবকে খুশি করতে কালো রঙের জিনিস দান করতে পারেন গরিব-দুঃখীকে।

ছাতা দান করুন : বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। এই সময়ে দরিদ্র শ্রেণির মানুষের বাড়ি থেকে বেরনোই দুষ্কর হয়ে ওঠে। তাই, এই সময়ে আপনি কালো রঙের ছাতা দান করতে পারেন। এতে সন্তুষ্ট হবেন শনি মহারাজ।

চটি-জুতো দান করুন - বর্ষাকালে গরিব মানুষকে কালো রঙের জুতো ও চপ্পল দান করলেও শনিদেব খুশি হন।

কুকুরের সেবা করা যেতে পারে- বর্ষাকালে কুকুরের খাওয়া-দাওয়ার সমস্যা হয়। তাদের খাওয়ানো উচিত। বিশ্বাস করা হয় যে, কালো কুকুরের সেবায় শনিদেব খুব খুশি হন।

বর্ষাকাল পাখিদের জন্যও বেদনাদায়ক হয়ে ওঠে। তাদেরও খাওয়ানো উচিত। এতে সাডে়সাতি ও ধাইয়ার প্রভাব কমে যায়।

শনিবার কালো উরদ দান করুন। তাতে শনির মহাদশার কষ্ট ভোগ করতে হবে না।

প্রসঙ্গত, শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে শনিদেবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। শনিদেব হলেন ন্যায়ের দেবতা যিনি প্রত্যেককে তাঁর কর্ম অনুসারে ফল দেন। যাঁরা শনিদেবের আশীর্বাদ পান, তাঁরা জীবনে অনেক উন্নতি করেন। শনি সাড়ে সাতি এবং শনি ধাইয়ায় বিভ্রান্ত মানুষকে জীবনে অনেক ঝামেলা পোহাতে হয়। জ্যোতিষ শাস্ত্রে, শনিদেবকে শান্ত রাখার জন্য অনেক ব্যবস্থার কথা বলা হয়েছে। শনিবার অশ্বত্থ-গাছ সংক্রান্ত কিছু প্রতিকার করলে সাড়ে সাতির অশুভ প্রভাব কমে যায়।

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Shani Sade Sati: ২০২৭ সালে শনির সাড়ে সাতির বড় প্রভাব, চাকরিতে সাবধান, যে কোনও মুহূর্তে সমস্যা বাড়িয়ে দেবে
২০২৭ সালে শনির সাড়ে সাতির বড় প্রভাব, চাকরিতে সাবধান, যে কোনও মুহূর্তে সমস্যা বাড়িয়ে দেবে
Budh Nakshatra Parivartan 2026: বুধে নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ৩ রাশিতে স্বর্ণযুগ শুরু, চাকরিতে প্রমোশন, বিদেশ যাত্রার সুযোগ
বুধে নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ৩ রাশিতে স্বর্ণযুগ শুরু, চাকরিতে প্রমোশন, বিদেশ যাত্রার সুযোগ
Weekly Astro: অশনি সংকেত! মহাষষ্ঠীতে ৩ ক্ষেত্রে ঘটবে..., এই ২ পেশার লোকেদের হাতে আসবে 'মুঠো মুঠো টাকা', পড়ুন সাপ্তাহিক রাশিফল
অশনি সংকেত! মহাষষ্ঠীতে ৩ ক্ষেত্রে ঘটবে..., এই ২ পেশার লোকেদের হাতে আসবে 'মুঠো মুঠো টাকা', পড়ুন সাপ্তাহিক রাশিফল
প্রেম ও বিয়েতে বাধা ? একটি ভুলেই 'ছারখার' হবে জীবন, এই সপ্তাহে ২ রাশির জীবনে কী ঘটছে ?
প্রেম ও বিয়েতে বাধা ? একটি ভুলেই 'ছারখার' হবে জীবন, এই সপ্তাহে ২ রাশির জীবনে কী ঘটছে ?

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget