এক্সপ্লোর

SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও

SBI Pensioner Alert : গ্রাহকদের সহায়তায় সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে স্টেট ব্যাঙ্ক (State Bank)। সেখানে আপনার সমস্যার সমাধানে সচেতন করছেন আপনার সাইবার সুরক্ষার ক্যাপ্টেন Y । 

SBI Pensioner Alert : ভুল করেও এই ভুল করবেন না ! একবার ফাঁদে পা দিলেই পুরো টাকা চলে যেতে পারে অন্যের হাতে। সম্প্রতি পেনশনারদের সবাধান করতে এই বার্তা দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (SBI)। গ্রাহকদের সহায়তায় সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে স্টেট ব্যাঙ্ক (State Bank)। যেখানে আপনার সমস্যার সমাধানে সচেতন করছে স্টেট ব্যাঙ্কের সাইবার সুরক্ষার ম্যাসকট 'ক্যাপ্টেন Y' । 

কী বলা হয়েছে ওই বার্তায় ?
১৮ নভেম্বর এই প্রতারণাচক্র নিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছে স্টেট ব্যাঙ্ক। যেখানে বলা হয়েছে, পেনশন আধিকারিক সেজে পেনশনারদের কল করছে প্রতারকরা। দ্রুত তাদের পেনশন পেমেন্ট অর্ডার (PPO) আপডেটের জন্য ভুয়ো লিঙ্ক মেসেজ ও কল করা হচ্ছে। সেই লিঙ্ক আপনার ব্যক্তিগত তথ্য় পাঠাতে বলা হচ্ছে। ভুল করেও এই লিঙ্কে আপনার নথি পাঠাবেন না। সব সময় এই ধরনের বার্তা পেলে নিজেকে প্রশ্ন করুন। কেন আপনি এই কাজটা করবেন। এই বিষয়ে সুরক্ষিত থাকুন, সতর্ক হোন।

ওই পোস্টে আর কী বলা হয়েছে ?
এক্স হ্যান্ডেলে গ্রাহকদের সচেতন করতে ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। কীভাবে গ্রাহকদের থেকে ATM পিন, OTP, নিজেদের গোপন তথ্য় সুরক্ষিত রাখবেন, তারও পরামর্শ দেওয়া হয়েছে পেনশনহোল্ডারদের। মূলত, এই ক্ষেত্রে প্রতারকরা ব্যাঙ্কের আধিকারিক সেজে গ্রাহকদের মনের ওপর চাপ তৈরি করে দ্রুত তথ্য় হাতিয়ে নিতে চায়। 

পেনশনারদের কী নিয়ে সতর্ক থাকা উচিত ?
স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, কখনোই অজানা কোনও SMS বা হোয়াটসঅ্য়াপ বার্তায় পেনশন পেমেন্ট অর্ডার (PPO) আপডেটের জন্য কোনও লিঙ্ক এলে সতর্ক হোন। মনে রাখবেন, এই ধরনের বার্তায় প্রতারণামূলক ওয়েবসাইটের লিঙ্ক, এপিকে (APK) ফাইল বা অন্য কোনও ক্ষতিকারক অ্যাপ থাকতে পারে। যা সহজেই আপনার গোপন নথি যেমন পাসওয়ার্ড, অর্থ সংক্রান্ত নথি হাতিয়ে নিতে পারে। যেখানে থেকে সহজেই আর্থিকভাবে প্রতারিত হতে পারেন আপনি।

 

আরও পড়ুন : সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?


       

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Advertisement

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget