এক্সপ্লোর

Shanidev: কয়েকটি লক্ষণেই বুঝবেন, আপনার রাশিতে দুর্বল শনি, জানুন কাটিয়ে ওঠার উপায়

Shani Effect On Different Zodiac Signs: ভাগ্যের উন্নতি করতে এবং শনির প্রভাব প্রশমিত করার জন্য কিছু আচার এবং অনুশীলন রয়েছে যা বিশেষজ্ঞ জ্যোতিষীরা করতে বলেন। 

কলকাতা: শনি যদি দুর্বল অবস্থানে থাকে তাহলে লেগে থাকে নানা সমস্যা। যেমন কাজে অবিরাম দেরি, বিভিন্ন বাধা, হঠাৎ দারিদ্র্য, একাকীত্ব, হতাশা। দুর্ভাগ্য গ্রাস করে।  কেরিয়ারকেও ব্যর্থতা আসতে পারে। ভাগ্যের উন্নতি করতে এবং শনির প্রভাব প্রশমিত করার জন্য কিছু আচার এবং অনুশীলন রয়েছে যা বিশেষজ্ঞ জ্যোতিষীরা করতে বলেন। 

শনি হল বৈদিক জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষের প্রাচীন ভারতীয় পদ্ধতিতে উল্লিখিত ৯ টি গ্রহের মধ্যে একটি।  শনি দেব  মানুষের জীবনে একটি দুর্দান্ত প্রভাব ফেলে, কখনও ভাল, কখনও মন্দ।  কখনও তিনি অত্যন্ত ভয়ঙ্কর এবং আবার কারও ক্ষেত্রে তিনি অতি সদয়। শনি যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে  শক্তিশালী অবস্থানে থাকে, তাহলে জীবন স্থিতিশীল হয়। ভাল হয় কর্মজীবন। আসে দীর্ঘায়ু, প্রজ্ঞা, জ্ঞান।

কীভাবে বুঝবেন আপনার শনি দুর্বল অবস্থায় আছে ?

  • অনেকে বলেন, রাতে ভালো ঘুমের পরও যদি সারাদিন এনার্জেটিক না থাকেন, তাহলে হতে পারে আপনার শনি দুর্বল। জ্যোতিষের সঙ্গে সঙ্গে চিকিৎসকেরও পরামর্শ নিন।
  • আপনি যদি ক্রমাগত চাপ অনুভব করেন , সবসময় টেনশনে ভোগেন, ভয় পান, তাহলেও হতে পারে আপনার শনি দুর্বল।
  • আপনি যদি জীবনে লাভের চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন তবে আপনার শনি দুর্বল। তাহলে শনির প্রতিকারগুলি করুন।
  • আপনি যদি জীবনে যথেষ্ট ভয় এবং উদ্বেগ অনুভব করেন তবে এটি একটি দুর্বল শনির প্রভাব। আপনাকে সাহায্য করতে পারে ধ্যান , সুস্থ জীবন ও আধ্যাত্মিক চিন্তা। 

শনি দুর্বল হলে যা যা করণীয় - 

শনির সাড়ে সাতি বা ধইয়া দশা চলছে যাঁদের, তাঁরা ব্য়ক্তিগত জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হন ।  তাঁদের প্রতিটি কাজে অসুবিধার সম্মুখীন হতে হয়। শনিদেবের আশীর্বাদ পেতে চাইলে শনিবার শনিদেবের বিশেষ পুজো করেন অনেকেই।

  • যারা শনির ধাইয়া বা শনির সাড়ে সাতি দ্বারা প্রভাবিত, তাঁদের সকলকে শনিবার দিন দান করতে পারলে ভাল।
  • আপনি যদি শনিকে তুষ্ট করতে চান, তাহলে অভাবীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
  • শনিবার আপনার যে জিনিসগুলি দান করা উচিত, সেগুলি যেন শনি দেবের সঙ্গে বিশেষ সম্পর্কিত হয়। শনি জয়ন্তীর দিন শনিদেবকে শুধুমাত্র প্রিয় জিনিস দান করুন, এটি করলেবিশেষ ফল পাওয়া যায় বলেই বিশ্বাস।
  • শনিবার কোনও  অভাবী ব্যক্তিকে কালো অড়হড় ডাল দান করুন।  গরম থেকে বাঁচতে অভাবী ব্যক্তিকে কালো ছাতা দান করুন।
  • শনি জয়ন্তীর দিন অভাবী মানুষকে কালো কাপড় দান করা খুবই শুভ বলে মনে করা হয়। গম, চাল, জোয়ার, ভুট্টা, বাজরা, ছোলা এবং কালো ছোলা দানে দেবতা তুষ্ট হন। 

    ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।

 

সেরা শিরোনাম

Kalker Rashifal : রাত পোহালেই ৪ রাশির অর্থপ্রাপ্তির যোগ, পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে
রাত পোহালেই ৪ রাশির অর্থপ্রাপ্তির যোগ, পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে
Kalker Rashifal : এই রাশির কাল আর্থিক ক্ষতির আশঙ্কা, প্রতারণার শিকার হতে পারেন
এই রাশির কাল আর্থিক ক্ষতির আশঙ্কা, প্রতারণার শিকার হতে পারেন
Kalker Rashifal : কাল অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে এই রাশির, কেরিয়ারে ইতিবাচক খবরের সম্ভাবনা
কাল অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে এই রাশির, কেরিয়ারে ইতিবাচক খবরের সম্ভাবনা
Astrology : ৪ রাশিতে উন্নতির নতুন দরজা খুলতে চলেছে, সিংহে বৃহস্পতি-মঙ্গলের সংযোগই সব হিসেব পাল্টে দেবে
৪ রাশিতে উন্নতির নতুন দরজা খুলতে চলেছে, সিংহে বৃহস্পতি-মঙ্গলের সংযোগই সব হিসেব পাল্টে দেবে

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget