এক্সপ্লোর

Shani Gochar: ক্ষতি আর ক্ষতি! শনি দেবের গতিবিধির পরিবর্তন এই ৪ রাশিকে বিপদের মুখে ফেলছে, পড়ুন এখনই

Shani Nakshatra Transit: হিন্দু পঞ্জিকা মতে , এপ্রিল মাসের ১৭ তারিখ শনিদেবের নক্ষত্র পরিবর্তন হবে। চলুন জেনে নেওয়া যাক, ১৭ই এপ্রিল শনির নক্ষত্র পরিবর্তনের ফলে কোন রাশিগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হবে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, শনিকে ন্যায়বিচারের দেবতা এবং কর্মফলের দাতা হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্রে শনির বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিটা ব্যক্তির নিজের নিজের কর্মের উপর ভিত্তি করে তাকে ভাল বা খারাপ ফল প্রদান করেন শনি দেব। তাই, অনেকে শনিকে একজন কঠোর দেবতা হিসেবেও গণ্য করেন। কারণ, শনির গতিবিধির পরিবর্তন ব্যক্তির অবস্থা এবং গতিপথ উভয়কেই নিমেষে বদলে দেয়।

যে কোনও ব্যক্তির উপর শনির গতিবিধির প্রভাব তার জীবনে অনেক পরিবর্তন এনে দেয়। এছাড়াও, 'শনি ধাইয়া' বা 'সাড়ে সাতি'র প্রভাবে আক্রান্ত ব্যক্তিরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে, সৎকর্মে শনি ভাল ফলও প্রদান করেন।

হিন্দু পঞ্জিকা মতে , এপ্রিল মাসের ১৭ তারিখ শনিদেবের নক্ষত্র পরিবর্তন হবে। এই দিনে শনি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন এবং ১৭ই মে পর্যন্ত সেখানেই থাকবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনির এই পরিবর্তন অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ বলে প্রমাণিত হবেন বহু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে। এর প্রভাব সমস্ত রাশির উপর দেখা গেলেও, কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে। আবার অন্য রাশির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চলুন জেনে নেওয়া যাক, ১৭ই এপ্রিল শনির নক্ষত্র পরিবর্তনের ফলে কোন রাশিগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হবে। 

মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের ১৭ই এপ্রিল কিছুটা সতর্ক থাকতে হবে। কারণ, শনির সাড়ে সাতি শুরু হচ্ছে। এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কিছু সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে। এছাড়াও, আর্থিক বিষয়েও আপনাকে বেশি সতর্ক থাকতে হবে। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকারা এই সময়ে তাদের কর্মজীবনে উত্থান-পতনের সম্মুখীন হতে পারেন। পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনাকে আপনার কথা ও ভাষার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার বলা কথা অন্যদের মানসিকভাবে ভেঙে দিতে পারে। আপনি নিজেও মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। তাই এই সময়ে চেষ্টা করুন নিজেকে শান্ত রাখার।

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকারা এই সময়ে তাদের কর্মজীবনে নানা বাধা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারেন। এছাড়াও, আপনি কঠোর পরিশ্রম করলেও এর ভাল ফল পেতে বিলম্ব হতে পারে। কিন্তু পরিশ্রম করা বন্ধ করবেন না। যে কোনও ক্ষেত্রেই এই সময়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সমস্ত কাজে আপনাকে ধৈর্য ও সতর্কতা বজায় রাখতে হবে, আপনার অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে। 

মকর রাশি
এপ্রিল মাসের ১৭ তারিখ থেকে মে মাসের ১৭ তারিখ পর্যন্ত সময়টি মকর রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ খারাপ হতে চলেছে। এই সময়ে আপনার আর্থিক খরচ হঠাৎ বেড়ে যেতে পারে এবং আপনার স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং, এই সময়ে যেকোনও ধরনের অসাবধানতা বা অলসতা করে কোনও কিছু এড়িয়ে যাবেন না। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় সর্বদা বাড়ির বড়দের মতামত নিয়ে করুন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weekly Horoscope: ধনুর ভাগ্যে বড় সাফল্য, মকরের হাতে নতুন দায়িত্ব! সপ্তাহ কেমন কাটবে?
ধনুর ভাগ্যে বড় সাফল্য, মকরের হাতে নতুন দায়িত্ব! সপ্তাহ কেমন কাটবে?
Weekly Horoscope: তুলা রাশির হাতে আসবে টাকা, বৃশ্চিকের মিলবে নতুন কাজ! জেনে নিন সাপ্তাহিক রাশিফল
তুলা রাশির হাতে আসবে টাকা, বৃশ্চিকের মিলবে নতুন কাজ! জেনে নিন সাপ্তাহিক রাশিফল
Shani Vakri 2026: শনির বক্রী গতিতে জেরবার হবে ৩ রাশি, একাধিক স্বাস্থ্য সমস্যা, অর্থ কষ্টের আশঙ্কা
শনির বক্রী গতিতে জেরবার হবে ৩ রাশি, একাধিক স্বাস্থ্য সমস্যা, অর্থ কষ্টের আশঙ্কা
Kalker Rashifal : আয়-রোজগার নিয়ে চিন্তা পিছু ছাড়বে না এই রাশির, কর্মক্ষেত্রে থাকুন সতর্ক
আয়-রোজগার নিয়ে চিন্তা পিছু ছাড়বে না এই রাশির, কর্মক্ষেত্রে থাকুন সতর্ক

ভিডিও

Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget