এক্সপ্লোর

Shani Puja : আগামীকালই শনি পুজো, বিশেষ দিনে এই ভুলগুলি করলেই ঘোর অন্ধকার !

Shani Puja Vidhi : জেনে নেওয়া যাক শনিদেবের পুজো করার সময় কোন ভুলগুলি একেবারেও করা উচিত নয়। 

শনিবার দিনটি  শনিদেবকে উৎসর্গ করা হয়।  জ্যোতিষ মতে, শনিদেব হলেন ন্যায়ের দেবতা । তিনি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন। শনিকে সুখ, সম্পদ, গৌরব এবং মোক্ষ দানকারী গ্রহ হিসাবেও বিবেচনা করা হয়। তাই শনির প্রভাব যে সবার উপরই অসম্ভব নেতিবাচক হবে এমনটা নয়। যাঁরা শনিবারে শনিদেবের পুজো করেন, তাঁদের কয়েকটি জিনি মনো রাখতে হবে। যেমন  - শনি সৎ লোকদের খ্যাতি, সম্পদ, পদ এবং সম্মান দেয়।  শনিদের কষ্ট দেন লোভী এবং পাপী লোকদের। শনিবার শনি পুজোর বিশেষ কিছু বিশেষ নিয়ম রয়েছে। আসুন জেনে নেওয়া যাক শনিদেবের পুজো করার সময় কোন ভুলগুলি একেবারেও করা উচিত নয়। 

শনিদেবের পুজোয় এই জিনিসগুলি ব্যবহার করবেন না

  • শনির পুজোয় কখনই তামার পাত্র ব্যবহার করা উচিত নয়। তামা সূর্য দেবতার সঙ্গে সম্পর্কিত ।  শনিদেব সূর্যের পুত্র হওয়া সত্ত্বেও দুজনের সম্পর্কে বৈরিতা আছে বলে মনে করা হয়।  তাই  শনিদেবের পুজোয়  লোহার পাত্র ব্যবহার করা শুভ। 
  • লাল রং মঙ্গল গ্রহের প্রতীক। মঙ্গল এবং শনি পারস্পরিক শত্রু গ্রহ বলে জ্যোতিষদের বিশ্বাস। তাই শনি পুজোয় লাল রঙের কাপড়, ফুল, বা অন্যান্য উপকরণ ব্যবহার করা উচিত নয়। শনিদেব কালো রঙ পছন্দ করেন, তাই শুধুমাত্র কালো বা নীল রঙের পোশাক পরেই শনির পুজো  করার পরামর্শ দেন অনেকে। 
  • শনিদেবের আরাধনা করার সময় মনে রাখবেন চামড়ার তৈরি কোনও জিনিস ভুল করেও ব্যবহার করবেন না। শনির পুজোয় চামড়ার ব্যবহার খুবই অশুভ বলে মনে করা হয়।
  • শনিদেবের পুজোয় ভাঙা প্রদীপ, বাসি ফুল বা এমন কোনও জিনিস ব্যবহার করা উচিত নয় যা ভাল অবস্থায় নেই। শনি পুজোর সময় কারও প্রতি ঘৃণা বা ক্রোধের অনুভূতি থাকা উচিত নয়।

শনি পুজোর সময় এই বিষয়গুলো মাথায় রাখুন

  • যে কোনও পুজো পূর্ব দিকে মুখ করে করা হয় । তবে শনিদেবকে সর্বদা পশ্চিম দিকে মুখ করে পুজো করা উচিত। বিশ্বাস, শনিদেব পশ্চিম দিকের অধিপতি। 
  • শনিদেবকে কখনই তাঁর মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো করা উচিত নয়। পুজোর সময় শনিদেবের চোখের দিকে তাকানো উচিত নয়। মনে করা হয়, শনির সরাসরি দৃষ্টি বিপদ ডেকে আনে। 
  • শনি পুজোর আগে স্নান করে পরিষ্কার কাপড় পরুন। শনিদেবের মূর্তিকে গঙ্গা জল ও ফুল দিয়ে স্নান করান।
  • শনিদেবকে তিলের তেল, প্রদীপ, ধূপ ও নৈবেদ্য নিবেদন করুন।
  • শনি চালিসা পাঠ করুন বা শনি স্তোত্র পাঠ করুন। 
  • শনিবার অভাবী মানুষকে দান করুন ।  

    ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।

সেরা শিরোনাম

Kalker Rashifal : পুজোর আবহে ৩ রাশির হাতে দু'হাত ভরে অর্থ, কেরিয়ারে সুখবরের সম্ভাবনা
পুজোর আবহে ৩ রাশির হাতে দু'হাত ভরে অর্থ, কেরিয়ারে সুখবরের সম্ভাবনা
Kalker Rashifal : মা দুর্গার কৃপায় ২ রাশির বিপুল অর্থলাভ, রাত পোহালেই ভাগ্যচক্রের পরিবর্তনের ইঙ্গিত
মা দুর্গার কৃপায় ২ রাশির বিপুল অর্থলাভ, রাত পোহালেই ভাগ্যচক্রের পরিবর্তনের ইঙ্গিত
Astro: পুজোর শুরুতেই অর্থ সহ ৩ ক্ষেত্রে ধামাকা ! ভাগ্য খুলছে কাদের ? বিপদে পড়বেন কারা ? পড়ুন আগামীকালের রাশিফল
পুজোর শুরুতেই অর্থ সহ ৩ ক্ষেত্রে ধামাকা ! ভাগ্য খুলছে কাদের ? বিপদে পড়বেন কারা ? পড়ুন আগামীকালের রাশিফল
Kalker Rashifol: চতুর্থীতে ভাগ্য খারাপ এই একটি রাশির! বাকি ২ রাশির জীবনে শুধুই সাফল্য, কেমন কাটবে আগামীকাল ?
চতুর্থীতে ভাগ্য খারাপ এই একটি রাশির! বাকি ২ রাশির জীবনে শুধুই সাফল্য, কেমন কাটবে আগামীকাল ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget