এক্সপ্লোর

Astrology : ১৩৫ দিন শনি নেবেন চরম পরীক্ষা! জীবনে একের পর এক চ্যালেঞ্জ ! জুলাই থেকেই কঠিন সময় ৩ রাশির

২০২৬ সালের ২৭ জুলাই থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত মীন রাশিতে বক্রী থাকবে শনি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মকর, কুম্ভ ও মীন রাশির জাতক-জাতিকাদের টানা ১৩৮ দিন বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে কর্মফল, ন্যায়বিচার এবং শৃঙ্খলার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শনির গতি পরিবর্তনকে তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২৭ জুলাই থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত (মোট ১৩৮ দিন) শনি মীন রাশিতে বক্রী (Retrograde) থাকবে। এই সময়ের প্রভাব সব রাশির উপর পড়লেও, মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই তিনটি রাশি শনির সাড়ে সাতি-র প্রভাবে রয়েছে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়।

মকর রাশি

জ্যোতিষশাস্ত্র মতে, এই সময়ে চাকরি বা ব্যবসায় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার-বিশ্লেষণ করা উচিত। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি

এই সময়ে সংযম বজায় রাখা গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। খরচ নিয়ন্ত্রণে রাখা এবং ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতে সুবিধা মিলতে পারে।

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকারা এই সময়ে কাজের চাপ বৃদ্ধি অনুভব করতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বা কাজ বিলম্বিত হতে পারে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া এবং আবেগের বশে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

শনির বক্রী দশায় কী করার পরামর্শ?                   

জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই সময়ে কয়েকটি বিষয় মেনে চললে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে—

  • অলসতা ত্যাগ করে নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করুন। 
  • কর্মক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিন। 
  • অন্যের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করুন। 
  • প্রয়োজনমতো অসহায় ও অভাবীদের সাহায্য করুন।   
  • বড় আর্থিক বা পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত চিন্তাভাবনা করুন।               

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ধারণা ও গণনার ভিত্তিতে প্রস্তুত। এগুলি বিশ্বাসভিত্তিক ব্যাখ্যা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের পূর্বাভাসের উপর নির্ভর করা উচিত নয়।                                  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Shani Sade Sati: শনির সাড়ে সাতি কতটা ভয়ঙ্কর ? জীবনে কতবার আসে এর প্রভাব ? সুফল পেতে করতে পারেন এই সব কাজ
শনির সাড়ে সাতি কতটা ভয়ঙ্কর ? জীবনে কতবার আসে এর প্রভাব ? সুফল পেতে করতে পারেন এই সব কাজ
Surya Gochar: সূর্যের গোচরে ভয়ঙ্কর প্রভাব, ১৬ ডিসেম্বর পর্যন্ত 'খেল' দেখাবে ৭ রাশি ! অর্থ ও স্বাস্থ্য ছাড়া ৫ রাশির ভাগ্য খুলছে ৩ ক্ষেত্রে
সূর্যের গোচরে ভয়ঙ্কর প্রভাব, ১৬ ডিসেম্বর পর্যন্ত 'খেল' দেখাবে ৭ রাশি ! অর্থ ও স্বাস্থ্য ছাড়া ৫ রাশির ভাগ্য খুলছে ৩ ক্ষেত্রে
Rahu Ketu Gochar 2026: বছরের শেষে রাহু-কেতুর বড় গোচর, এবার ভাগ্যে তড়তড়িয়ে লাভ, উন্নতির শিখরে বসবে এই রাশিরা
বছরের শেষে রাহু-কেতুর বড় গোচর, এবার ভাগ্যে তড়তড়িয়ে লাভ, উন্নতির শিখরে বসবে এই রাশিরা
Astrology : আর কয়েকঘণ্টা পরেই নারায়ণের অশেষ কৃপা, একাদশীতেই ভাগ্য খুলছে ৪ রাশির, আপনার রাশিও কি তালিকায়?
আর কয়েকঘণ্টা পরেই নারায়ণের অশেষ কৃপা, একাদশীতেই ভাগ্য খুলছে ৪ রাশির, আপনার রাশিও কি তালিকায়?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget