শনির বক্রীই হবে আপনার জীবনে 'গেম-চেঞ্জার', সৌভাগ্যের দরজা খুলছে ৫ রাশির, বিরাট খবর
শনির গতিপথের পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা করেন জ্যোতিষীরা।

শনির নক্ষত্র বা রাশি পরিবর্তনে সব রাশিই কম - বেশি প্রভাবিত হয়। গত ১১ ডিসেম্বর থেকে শনির বক্রী গতি শুরু হচ্ছে। তারপর থেকে পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী ১১ ডিসেম্বর শনির বক্রী গতি শুরু হবে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে। জ্যোতিষীরা বলছেন, মেষ, বৃষ, সিংহ, বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই সময়ে বিশেষ সুবিধা পেতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের অবস্থান বদল হবে। শনির গতিপথে পরিবর্তনের ফলে ১২টি রাশির জীবনেই কোনও না কোনওভাবে প্রভাব পড়বে। বিশেষ করে শনিদেবকে কর্ম ও ন্যায়ের গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই শনির গতিপথের পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা করেন জ্যোতিষীরা।
জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, এই বছর ১১ ডিসেম্বর শনিদেবের বক্রী গতি শুরু হবে। এই পরিবর্তনের প্রভাব একেক রাশির উপর একেকরকম পড়ে। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, এই সময় পাঁচটি রাশির জাতক-জাতিকারা সবদিক থেকে ভাগ্যের সহায়তা পাবেন। কর্মজীবন, অর্থ এবং ব্যবসার ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারেন।
মেষ রাশির জাতক হলে শনির বক্রী গতি জাতক-জাতিকাদের জন্য অনুকূল হতে পারে। জ্যোতিষীরা মনে করছেন, কর্মক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসাও বাড়তে পারে। নতুন কোনও দক্ষতা অর্জনের সুযোগ পেলে ছাড়বেন না। পাশাপাশি আর্থিক অবস্থারও উন্নতি হওয়ার ইঙ্গিত আছে।
বৃষ রাশি রাশির জাতক হলে, জাতক-জাতিকাদের জন্য শনির এই পরিবর্তন সৌভাগ্য বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকলে, এই সময় নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার পাশাপাশি হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে সঞ্চয় এবং ব্যাংক ব্যালান্সও বৃদ্ধি পেতে পারে।
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির গতিপথের পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। এই সময় আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের পরিশ্রমের সুফল পাওয়ারও যোগ আছে। কর্মক্ষেত্রে উন্নতি এবং পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। বাবার সম্পত্তি থেকেও আর্থিক সুবিধা পেতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রেও এই সময়টা ভাল। তবে যে কোনও বিনিয়োগের আগে ঝুঁকি আছে, সাবধান। আর্থিক পরিস্থিতি যাচাই করা জরুরি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে নতুন অর্ডার বা কাজের সুযোগ আসতে পারে। সন্তানদের প্রতিভা বিকাশের ক্ষেত্রেও ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে বন্ধুদের সহযোগিতা পাবেন।
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ জ্যোতিষশাস্ত্রে কুম্ভকে শনির নিজের রাশি বলা হয়। এই সময় হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে। পেশাগত জীবনে নতুন দায়িত্ব আসতে পারে। উন্নতির পথও খুলতে পারে বলে জ্যোতিষীদের বিশ্বাস।
মনে রাখতে হবে জ্যোতিষশাস্ত্রের এই রাশিফলগুলি প্রচলিত জ্যোতিষীয় বিশ্বাস ও ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি। এগুলিকে নিশ্চিত ভবিষ্যদ্বাণী বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য হিসেবে বিবেচনা করা উচিত নয়। আপনি যদি জীবনের কোনও সিদ্ধান্ত নিতে চান, তবে ব্যক্তিগত পরিস্থিতি ও বিশেষজ্ঞের পরামর্শকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।




















