এক্সপ্লোর

Astrology : আজই হতে পারে চমৎকার ! শুক্র অস্ত যেতেই ৫ রাশির ভাগ্যে রকেট গতি, লাভের পাহাড়ে আপনি

শুক্রের অবস্থানের পরিবর্তনকে জ্যোতিষীরা বিভিন্ন রাশির জীবনে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করেন। এবার দুর্গাপুজোর সময়েই শুক্রের অস্ত যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। 

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ, সোমবার, ১২ অক্টোবর শুক্র গ্রহের অস্ত যাওয়ার কথা। এই  পরিবর্তন প্রেম, দাম্পত্য, বিলাসিতা, সৌন্দর্য, শিল্পকলা ও আর্থিক স্বাচ্ছন্দ্যের সঙ্গে যুক্ত।  তাই শুক্রের অবস্থানের পরিবর্তনকে জ্যোতিষীরা বিভিন্ন রাশির জীবনে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করেন। এবার দুর্গাপুজোর সময়েই শুক্রের অস্ত যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। 

জ্যোতিষীরা বলছেন, এই পরিবর্তনের প্রভাব সব রাশির ক্ষেত্রে এক রকম হবে না। মেষ, মিথুন, কর্কট, ধনু ও কুম্ভ, এই পাঁচ রাশির জাতকদের কর্মজীবন,অর্থনৈতিক পরিকল্পনা এবং পুরনো যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা তৈরি হতে পারে । মনে রাখা দরকার, সবার ক্ষেত্রে সমান হবে না এর ফল।  শুক্রকে প্রেম, সম্পর্ক, দাম্পত্য সুখ, সৃজনশীলতা, বিলাসবহুল জীবনযাপন ও অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। চলুন, জেনে নেওয়া যাক শুক্র অস্ত ২০২৬-এর জ্যোতিষীয় পূর্বাভাস অনুযায়ী কোন পাঁচটি রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষ হতে পারে।

 মেষ রাশি: কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ

 শুক্রের অস্ত অবস্থায় মেষ রাশির জাতকদের কর্মজীবনে নতুন যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে জ্যোতিষীয় পূর্বাভাসে  ইঙ্গিত দেওয়া হচ্ছে। কর্মসূত্রে প্রভাবশালী ব্যক্তি, নতুন গ্রাহক কিংবা কোনও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে কাজে আসতে পারে।  পেশার  সঙ্গে যুক্ত, দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও পেশাগত বিষয় নিয়েও নতুন করে ভাবার সুযোগ মিলতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো যোগাযোগ কাজে লাগিয়ে নতুন সম্ভাবনা খোঁজার সময় হতে পারে এটি। অর্থের ক্ষেত্রে আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।  অপ্রয়োজনীয় খরচ করার আগে নিজের আর্থিক সামর্থ্য বিবেচনা করুন। পরিকল্পিত পদক্ষেপই ভবিষ্যতের আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করতে পারে।

মিথুন রাশি: সৃজনশীল কাজে নতুন সম্ভাবনা   

মিথুন রাশির জাতকদের জন্য যোগাযোগ, লেখালেখি, শিল্পকলা এবং সামাজিক সম্পর্ক বিশেষ গুরুত্ব পেতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হচ্ছে। সংবাদমাধ্যম, বিজ্ঞাপন, ডিজাইন, বিনোদন কিংবা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পুরনো পরিচিতদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের সুযোগ পেতে পারেন। আগে শুরু করেও শেষ করা যায়নি, এমন কোনও কাজ বা প্রকল্প নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অর্থ নিয়ে নতুন পরিকল্পনা করতে পারেন।  পাশাপাশি পুরনো সুযোগগুলির লাভ-ক্ষতি বিচার করে দেখা যেতে পারে।  

কর্কট রাশি: পেশাগত স্বীকৃতি ও আর্থিক পরিকল্পনায় জোর    

কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ার পাশাপাশি সম্মান ও স্বীকৃতি পাওয়ার সম্ভাবনার কথা বলছে জ্যোতিষীয় পূর্বাভাস। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং কাজের প্রতি দায়বদ্ধতা পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 
কোনও কোনও জাতক নিজের কাজের দক্ষতা তুলে ধরার সুযোগ পেতে পারেন। তবে নতুন দায়িত্ব গ্রহণের আগে সময় ও সামর্থ্যের হিসাব করে নেওয়া প্রয়োজন। 

ধনু রাশি: পুরনো পরিশ্রমের সুফল পাওয়ার আশা  

ধনু রাশির জাতকদের জন্য আটকে থাকা কাজ পুনরায় শুরু করা কিংবা পুরনো কোনও প্রকল্পে অগ্রগতির সম্ভাবনার কথা বলা হচ্ছে। কর্মক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা নতুন পরিস্থিতি সামলাতে সাহায্য করতে পারে। কোনও পুরনো সহকর্মী, পরিচিত ব্যক্তি বা ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে নতুন প্রস্তাব আসতে পারে বলেও জ্যোতিষীয় ব্যাখ্যায় ইঙ্গিত রয়েছে। তবে প্রতিটি সুযোগ যাচাই করে তবেই এগোনো উচিত। 

কুম্ভ রাশি: দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আসতে পারে নতুন দিশা  

কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে পড়াশোনা, দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষ গুরুত্ব পেতে পারে বলে জ্যোতিষীয় পূর্বাভাসে মনে করা হচ্ছে। কর্মজীবনে কোন পথে এগোলে ভালো হবে, তা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কিংবা নতুন কোনও যোগাযোগ ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে সাহায্য করতে পারে।
আর্থিক ক্ষেত্রে দ্রুত লাভের আশা রয়েছে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Astrology : আজই হতে পারে চমৎকার ! শুক্র অস্ত যেতেই ৫ রাশির ভাগ্যে রকেট গতি, লাভের পাহাড়ে আপনি
আজই হতে পারে চমৎকার ! শুক্র অস্ত যেতেই ৫ রাশির ভাগ্যে রকেট গতি, লাভের পাহাড়ে আপনি
Durga Pujo: দুর্গা পুজোর মধ্যেই দু’বার গজকেশরী রাজযোগ, সর্বসিদ্ধি যোগ! চার রাশির জীবনে আসতে পারে বড় পরিবর্তন
দুর্গা পুজোর মধ্যেই দু’বার গজকেশরী রাজযোগ, সর্বসিদ্ধি যোগ! চার রাশির জীবনে আসতে পারে বড় পরিবর্তন
Shani Sade Sati: ২০২৭ সালে শনির সাড়ে সাতির বড় প্রভাব, চাকরিতে সাবধান, যে কোনও মুহূর্তে সমস্যা বাড়িয়ে দেবে
২০২৭ সালে শনির সাড়ে সাতির বড় প্রভাব, চাকরিতে সাবধান, যে কোনও মুহূর্তে সমস্যা বাড়িয়ে দেবে
Budh Nakshatra Parivartan 2026: বুধে নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ৩ রাশিতে স্বর্ণযুগ শুরু, চাকরিতে প্রমোশন, বিদেশ যাত্রার সুযোগ
বুধে নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ৩ রাশিতে স্বর্ণযুগ শুরু, চাকরিতে প্রমোশন, বিদেশ যাত্রার সুযোগ
Advertisement

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget