এক্সপ্লোর

Vastu Tips : বাড়িতে ঠাকুর ঘর কোনদিকে, ঈশ্বরের মূর্তি রাখেনই বা কোনদিকে? ভুল হলেই দুয়ারে দুর্ভাগ্য

পুজোর ঘর তৈরির সময় বাস্তুর নিয়ম মেনে চলতে হবে। বাস্তু অনুসারে, কয়েকটি দিকে ঠাকুর ঘর তৈরি করা উচিত নয় কারণ তা বাস্তুদোষ নিয়ে আসে। 

 নয়াদিল্লি : বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির প্রত্যেকটি জিনিসে ইতিবাচক বা নেতিবাচক শক্তি থাকে, যা বাড়ির সব সদস্যের ভাগ্যকে প্রভাবিত করে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে কোন পদ্ধতিতে কোন গৃহ নির্মাণ করা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে কোন ঘরে কোন দিকে থাকা উচিত তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। বিশেষত, পুজোর ঘর তৈরির সময় বাস্তুর নিয়ম মেনে চলতে হবে। বাস্তু অনুসারে, কয়েকটি দিকে ঠাকুর ঘর তৈরি করা উচিত নয় কারণ তা বাস্তুদোষ নিয়ে আসে। 

ভুল করেও এইসব স্থানে ঠাকুর ঘর নির্মাণ করবেন না

  • বাস্তু মতে, বাড়ির পুজোর ঘর কখনই সিঁড়ির নিচে তৈরি করা উচিত নয়। সিঁড়ির নিচের স্থানকে বাস্তুতে অশুভ মনে করা হয়। সিঁড়ির নিচে মন্দির তৈরি হলে বাড়িতে সর্বদা বিবাদ চলতে থাকে। এ কারণে পরিবারের সদস্যদের মধ্যে প্রতিনিয়ত মনোমালিন্য লেগেই থাকে। এ কারণে মানসিক অশান্তিও চলতে থাকে।

  • বাথরুমের পাশে কখনই বাড়িতে ঠাকুর ঘর তৈরি করবেন না। বাথরুমের উপরে বা নিচে উপাসনা গৃহ তৈরি করা এড়িয়ে চলুন। বাস্তু-নিয়ম অনুসারে বাথরুমের পাশে উপাসনাগৃহ নির্মাণ করা অত্যন্ত অশুদ্ধ বলে বিবেচিত হয়। এতে বাড়ির সদস্যদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ জন্য অর্থেরও ক্ষতি হয়।

  • বাস্তু অনুসারে ঠাকুর ঘর কখনই বেসমেন্টে তৈরি করা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে, এমন জায়গায় ঠাকুর ঘর করলে ফল পাওয়া যায় না। বেসমেন্টে অন্ধকার থাকে এবং অন্ধকার জায়গায় কখনই ঠাকুর ঘর তৈরি করা উচিত নয়। উপাসনার স্থানটি খোলা, পরিষ্কার জায়গায় এবং ঘরের মধ্যেই হওয়া উচিত। 

  • পুজোর ঘর কখনই শোওয়ার  ঘরে করা উচিত নয়। খুব অসুবিধে থাকলে শোওয়ার ঘরের উত্তর-পূর্ব দিকে পুজোর স্থান তৈরি করুন এবং মন্দিরের চারপাশে পর্দা লাগান। বাস্তু অনুসারে ঠাকুর-ঘরে শুধুমাত্র সাদা বা ক্রিম রঙ ব্যবহার করা উচিত।

  • বাস্তুশাস্ত্র অনুসারে, ঠাকুর ঘরে মূর্তিগুলিও সঠিক বসানো উচিত। ঈশ্বরের ছবি বা মূর্তি কখনই দক্ষিণ-পশ্চিম কোণে রাখা উচিত নয়। এটি অশুভ বলে মনে করা হয় এবং এটি সর্বদা একজন ব্যক্তির জীবনে সমস্যা নিয়ে আসে।

  • ৩ টি গণেশ এবং মা দুর্গার মূর্তি কখনই  ঠাকুর  ঘরে রাখা উচিত নয়। এছাড়া একটি মাত্র শিবলিঙ্গ, শঙ্খ, সূর্য দেবতার মূর্তি ও শালগ্রাম রাখতে হবে। তা না হলে মন অস্থির থাকে।

 

সেরা শিরোনাম

Astrology : ১০০ বছর পর দুর্গাপুজোয় চমৎকার গজকেশরী রাজযোগ ! হাতে প্রচুর টাকা, কোন কোন রাশি 'সুপার লাকি'?
১০০ বছর পর দুর্গাপুজোয় চমৎকার গজকেশরী রাজযোগ ! হাতে প্রচুর টাকা, কোন কোন রাশি 'সুপার লাকি'?
Masik Rashifal : অক্টোবরে এই রাশির আর্থিক ভাগ্যে বড় চমক, কেরিয়ারেও সুখবরের যোগ
অক্টোবরে এই রাশির আর্থিক ভাগ্যে বড় চমক, কেরিয়ারেও সুখবরের যোগ
Masik Rashifal : এই রাশির যত চ্যালেঞ্জ অক্টোবর মাসে, বড় ধরনের বিপদে পড়ে সম্মান ও অর্থ-ক্ষয়ের আশঙ্কা
এই রাশির যত চ্যালেঞ্জ অক্টোবর মাসে, বড় ধরনের বিপদে পড়ে সম্মান ও অর্থ-ক্ষয়ের আশঙ্কা
Kalker Rashifol: এই ১ টি রাশি ছাড়া, বাকি ২ রাশির ভাগ্যে বড় অঘটন, ছারখার হতে পারে জীবন ! পড়ুন আগামীকালের রাশিফল
এই ১ টি রাশি ছাড়া, বাকি ২ রাশির ভাগ্যে বড় অঘটন, ছারখার হতে পারে জীবন ! পড়ুন আগামীকালের রাশিফল

ভিডিও

Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |
Tejashwi Yadav |
INDI Alliance | ৬ অক্টোবর নির্বাচন সদন অভিযান করবে বিরোধী সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget