এক্সপ্লোর

Bike Price Hike: ১ জানুয়ারি থেকেই দাম বাড়বে এই বাইকগুলির, ডিসেম্বরেই সস্তায় কেনার সুযোগ

BMW Bikes: গাড়ি-বাইক নির্মাতা সংস্থা বিএমডব্লিউ জানিয়েছে যে ইনপুট খরচ অত্যধিক হারে বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ইত্যাদির কারণে এই সংস্থা তাদের সমস্ত মোটরবাইকের দাম বাড়াতে চলেছে।

BMW Bikes: নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বরের শুরু হবে। আর এক মাস কাটলেই নতুন বছর। আর এই বছর শেষের মরশুমে কিছু কিছু সংস্থা (Bike News) অনেক ধরনের ছাড় দিয়ে থাকে। আর এই বছর শেষের আগে একটি গাড়ি বাইক (BMW Motorrad) নির্মাতা সংস্থা জানিয়েছে যে তারা তাদের বেশ কিছু বাইকের দাম আগামী বছরের শুরু থেকেই বাড়াতে চলেছে। সংস্থার নাম বিএমডব্লিউ (BMW Bikes)। বিএমডব্লিউ মোটোরাড ইন্ডিয়া সংস্থা আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকেই তাদের বাইকের দাম ২.৫ শতাংশ হারে বাড়াতে চলেছে।

১ জানুয়ারি থেকেই দাম বেড়ে যাবে এই বাইকগুলির

গাড়ি-বাইক নির্মাতা সংস্থা বিএমডব্লিউ জানিয়েছে যে ইনপুট খরচ অত্যধিক হারে বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ইত্যাদির কারণে এই সংস্থা তাদের সমস্ত মোটরবাইকের দাম বাড়াতে চলেছে। বিএমডব্লিউ মোটোরাড বিএমডব্লিউ গ্রুপের একটি সহযোগী সংস্থা যারা ভারতে ব্যবসা শুরু করেছে ২০১৭ সালের এপ্রিল মাস থেকে। আর এই সময় থেকেই ভারতের বাজারেও বিএমডব্লিউর বাইক ও স্কুটার পাওয়া যাচ্ছে।

বিএমডব্লিউ গ্রুপ এখনও পর্যন্ত ভারতের শাখার পিছনে ৫২০ কোটি টাকা খরচ করেছে। চেন্নাইতে এই সংস্থার একটি উৎপাদন কেন্দ্র রয়েছে। পুনেতে রয়েছে এই সংস্থার সরঞ্জামের ওয়্যারহাউজ, আর গুরগাঁওতে বিএমডব্লিউর একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। বিএমডব্লিউর জোর প্রতিদ্বন্দ্বী মার্সিডিজ বেঞ্জ সংস্থাকে টেক্কা দিতেই মূলত গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

ভারতে বিএমডব্লিউ মোটোরাডের বাইক

বিএমডব্লিউ মোটোরাডের মোট ২৭টি মডেল আছে, এর মধ্যে ২৪টি মোটরবাইক এবং ৩টি স্কুটার। এই তিন স্কুটারের তালিকায় রয়েছে সিই ০২, সিই ০৪ এবং সি ৪০০ জিটি। এর মধ্যে বিএমডব্লিউ সিই ০৪ দেশের সবথেকে দামি বৈদ্যুতিন স্কুটার। সিই ০২-এর পরেই লঞ্চ করা হয়েছিল এই স্কুটার যার এখন এক্স শোরুম দাম রয়েছে প্রায় ৫ লক্ষ টাকা।

বিএমডব্লিউর সবথেকে সস্তা বাইকের মধ্যে রয়েছে জি ৩১০ আর যা কিনা দেশীয় সংস্থা টিভিএসের সঙ্গে প্রস্তুত করা হয়েছিল। এই বাইকের দাম দেশে ২.৯০ লক্ষ টাকা থেকে শুরু। আর বিএমডব্লিউর সবথেকে দামি বাইক রয়েছে এম ১০০০ আরআর। এই টু হুইলারের দাম প্রায় ৫৫ লক্ষ টাকা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mahindra Car Discount: মহিন্দ্রার SUV গাড়িতে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়, কোন কোন মডেল সস্তায় পাবেন ?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget