এক্সপ্লোর

Tata Punch EV: বছরশেষে নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে পারে টাটা মোটরস, কবে কোন মডেল আসার সম্ভাবনা?

Electric Vehicle: টাটা পাঞ্চ ইলেকট্রিক ভেহিকেলের সম্ভাব্য দাম ৯.৫০ লক্ষ টাকা থেকে ১২.৫০ লক্ষ টাকার মধ্যে হতে পারে। যদিও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

Tata Punch EV: বছর শেষে নতুন ইলেকট্রিক গাড়ি (EV) লঞ্চ করতে পারে টাটা মোটরস (Tata Motors)। সম্প্রতি শোনা গিয়েছে, চলতি বছর শেষভাগে লঞ্চ হতে পারে টাটা মোটরসের পাঞ্চ ইভি (ইলেকট্রিক ভেহিকেল)। ২০২৩ সাল অর্থাৎ এবছর নভেম্বর মাসে এই গাড়ি (Electric Vehicle) লঞ্চের কথা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। যদিও নির্দিষ্ট ভাবে এখনও কিছু জানা যায়নি। এমনকি কোনও সঠিক দিনক্ষণও প্রকাশ্যে আসেনি। এর আগে টাটা মোটরসের যে পাঞ্চ মডেল লঞ্চ হয়েছিল সেই গাড়ির সঙ্গে নতুন ইলেকট্রিক মডেলের একাধিক সাদৃশ্য থাকবে। বডি প্যানেল, অ্যালয় হুইল ডিজাইন, ডাইমেনশ (গাড়ির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা) - এইসব বৈশিষ্ট্যের নিরিখে আগের চিরাচরিত মডেলের সঙ্গে আসন্ন ইভি মডেলের সাদৃশ্য থাকবে। তবে গাড়ির ভিতর এবং বাইরের অংশে থাকবে 'EV' ব্যাজ, যা আসন্ন গাড়িটিকে আলাদা করবে আগের মডেলের থেকে। টাটা পাঞ্চ ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ হলে সরাসরি তা প্রতিযোগিতায় নেমে পড়বে MG Comet EV এবং Citroen eC3- এই দুই গাড়ির সঙ্গে। টাটা পাঞ্চ ইলেকট্রিক ভেহিকেলের সম্ভাব্য দাম ৯.৫০ লক্ষ টাকা থেকে ১২.৫০ লক্ষ টাকার মধ্যে হতে পারে। যদিও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

টাটা পাঞ্চ ইভি মডেলে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে

  • সাত ইঞ্চির একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি ইলেকট্রিক সানরুফ। এর সঙ্গে একটি দু-স্পোকের স্টিয়ারিং হুইল থাকতে পারে।
  • শোনা যাচ্ছে নতুন ইলেকট্রিক ভ্যারিয়েন্টে একটি নয়া ডিজাইনের সেন্টার কনসোল থাকতে পারে। সেক্ষেত্রে সাধারণ ভাবে যে গিয়ার লেভেল দেখা যায় তার পরিবর্তে একটি রোটারি ড্রাইভ সিলেকটর থাকার সম্ভাবনা রয়েছে। 
  • টাটা পাঞ্চ ইলেকট্রিক ভ্যারিয়েন্টে একটি ৩৬০ ডিগ্রি ভিউ দেবে এমন ক্যামেরা থাকতে পারে। তবে এই ইলেকট্রিক গাড়িতে কী ধরনের এবং কতটা শক্তি যুক্ত ব্যাটারি থাকতে পারে তা এখনও প্রকাশ্যে আসেনি। 
  • অনুমান করা হচ্ছে এই ইলেকট্রিক হ্যাচব্যাকের ক্ষেত্রে টাটা সংস্থা Ziptron টেকনোলজির ছোঁয়া থাকবে। এক্ষেত্রে একটি লিকুইড কুলড ব্যাটারি লক্ষ্য করা যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে একটি স্থায়ী চুম্বক যুক্ত মোটর, যা সামনের চাকায় শক্তি প্রদান করবে।  

টাটা পাঞ্চ সিএনজি মডেল

সম্প্রতি টাটা মোটরস ভারতে লঞ্চ করেছে পাঞ্চ মডেলের সিএনজি ভ্যারিয়েন্ট। এর দাম ৭.১০ লক্ষ টাকা থেকে ৯.৬৮ লক্ষ টাকার মধ্যে (শোরুম কস্ট বাদ দিয়ে)। Punch iCNG পাওয়া যাচ্ছে পিওর, অ্যাডভেঞ্চার এবং অ্যাকমপ্লিশড- এই তিনটি ভার্সানে।

আরও পড়ুন- একেবারে যেন ই-গেমিং কার! MG আনল নয়া Comet

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget