এক্সপ্লোর

Maruti Suzuki YVF : টয়োটা ভেলফায়ারের মতো দেখতে, স্লাইডিং দরজা ? মারুতি আনছে এই ফ্যামিলি কার

Maruti Upcoming Car : এবার মারুতি আনছে এই ফ্য়ামিলি কার (Maruti Suzuki YVF)। স্লাইডিং দরজার পাশাপাশি অনেকটা টয়োটা ভেলফায়ারের মতো দেখতে হবে এই গাড়ি।


Maruti Upcoming Car : কম খরচে বিলাসবহুল গাড়ির অনুভূতি, সঙ্গে পরিবারের সবার সঙ্গে যাত্রার সুবিধে, এবার মারুতি আনছে এই ফ্য়ামিলি কার (Maruti Suzuki YVF)। স্লাইডিং দরজার পাশাপাশি অনেকটা টয়োটা ভেলফায়ারের মতো দেখতে হবে এই গাড়ি। একবার ভারতের বাজারে এলে, আরটিগার প্রতিযোগী হয়ে উঠবে এই গাড়ি।

কী কী সুবিধা পাওয়া যাবে এতে ?
একটি গাড়িতে পরিবারের সবাই যাত্রা করতে পারার সুবিধের কারণে স্বাভাবিকভাবেই এই গাড়ির ওপর ঝোঁক বাড়বে ক্রেতাদের। পাশাপাশি স্লাইডিং ডোর হওয়ায় ছোট পার্কিং স্পেসেও সহজে খোলা যাবে এই গাড়ির দরজা। তাই ভিড়ে ঠাসা জায়গাতেও ওঠানামা সহজ হবে এতে। জেনে নিন, এই গাড়িতে কী কী সুবিধা, বৈশিষ্ট্য ও ইঞ্জিন রয়েছে।

হাইব্রিড ইঞ্জিন থাকতে পারে
বর্তমানে পেট্রোল, ডিজেলের দামের কথা মাথায় রেখে এখানে পেতে পারেন হাইব্রিড মডেল। মূলত, মাইলেজের কথা মাথায় রেখেই হাইব্রিড ই়ঞ্জিন দিতে পারে কোম্পানি। ফলে ফ্য়ামিলি কার হলেও পকেট ফ্রেন্ডলি অপশন হতে পারে এই গাড়ি। 

কমপ্যাক্ট কার হলেও ভিতরে বড় কেবিন
বাইরে থেকে কমপ্যাক্ট মনে হলেও এই গাড়ির ভিতরের জায়গার যথাযথ ব্যবহার হবে বলে মনে করা হচ্ছে। ফলে কেবিন স্পেস অনেকটাই বড় মনে হতে পারে ভিতর থেকে। যার ফলে সহজেই একই গাড়িতে পরিবার নিয়ে যাত্রা সহজ হবে। সঙ্গে মালপত্র বহনের জায়গাও খুব একটা কম হবে না। তবে ছোট বা মাঝারি পরিবারের ক্ষেত্রেই এই গাড়ি আদর্শ হতে পারে। 

এই গাড়ির দাম কত হতে পারে ?
ভারতের বাজারে এই গাড়ির দাম একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যদি স্লাইডিং ডোর দেওয়া হয়, সেই ক্ষেত্রে গাড়ির দাম কিছুটা হলেও আরটিগার থেকে বেশি হতে পারে। এখানে সবথেকে ব়ড় বিষয়, গাড়ি কোন বিভাগে লঞ্চ করবে মারুতি। প্রিমিয়াম সেগমেন্টে আত্মপ্রকাশ গটলে এই গাড়ির দাম আরটিগার থেকে অনেকটাই বেশি হবে।

বিশেষ করে টয়োটা ভেলফায়ারের মতো দেখতে হলে, এই গাড়ির রাতারাতি বাজারে চাহিদা বেড়ে যাবে। যদি এই গাড়ির দাম মধ্যবিত্তের বাজেটের মধ্যে থাকে, তবে এটি অনেক ক্রেতার পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে। এর ফলে কমপ্যাক্ট এমপিভি সেগমেন্টে প্রতিযোগিতা আরও তীব্র হবে। কোম্পানিটি ঠিক কবে এটি বাজারে আনে, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Advertisement

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget