এক্সপ্লোর

Car Number Plate: HR88B8888- গাড়ির নম্বর প্লেটের দাম ১.১৭ কোটি টাকা ! ভারতের Costliest Car Number Plate

Costliest Car Number Plate: নিলামের দিন দুপুরের দিকে একবার ৮৮ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল অকশনের বিডিং অ্যামাউন্ট। পরে এই বিডিং থেমেছে ১.১৭ কোটি টাকায়। ফাইনাল রেকর্ড ফিগার এটিই। 

Car Number Plate: গাড়ি বিলাসবহুল হয়ে শুনেছেন। গাড়ির দাম আকাশছোঁয়া, অবিশ্বাস্য রকমের বেশি - এসবও এতদিনে গা-সওয়া হয়ে গিয়েছে আমআদমির। কিন্তু গাড়ির নম্বর প্লেটের খরচ কোটি টাকা ! নাহ্‌ এমন তথ্য সহজে হজম হওয়ার নয়। কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে। হরিয়ানায় তৈরি হয়েছে 'ন্যাশনাল রেকর্ড'। সৌজন্যে একটি ভিআইপি ভেহিকেল নম্বর। প্রসঙ্গত উল্লেখ্য, ভিআইপি ভেহিকেল নম্বরের একটি নিলাম হয়েছিল। সেখানে HR88B8888 - এই রেজিস্ট্রেশন প্লেটের দাম উঠেছে ১.১৭ কোটি টাকা। ভারতে এর আগে এত দামের গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের কথা কেউ কখনও শোনেনি, দেখেনি। এ যাবৎ ভারতে বিক্রি হওয়া 'মোট এক্সপেনসিভ কার রেজিস্ট্রেশন নম্বরের' খেতাম জিতে নিয়েছে HR88B8888- এই নম্বরটি। 

অনলাইনেই এই নিলাম হয়েছিল হরিয়ানার অফিশিয়াল ভিআইপি নম্বর অকশন পোর্টালের মাধ্যমে। চলতি সপ্তাহের বুধবার বিকেল ৫টায় এই পোর্টাল বন্ধ হয়ে গিয়েছিল। সোনিপত জেলার Kundli RTO সিরিজের আওতায় এই নম্বর রেজিস্টার করা হয়েছে। সারাদিন ধরে এই নম্বর কেনার জন্য জোরদার প্রতিযোগীতা চলেছে। নিলামের দিন দুপুরের দিকে একবার ৮৮ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল অকশনের বিডিং অ্যামাউন্ট। পরে এই বিডিং থেমেছে ১.১৭ কোটি টাকায়। ফাইনাল রেকর্ড ফিগার এটিই। 

এই নম্বর প্লেটে এইচ এবং আর, প্রথম দুই অক্ষর বুঝিয়েছে হরিয়ানাকে। তারপর রয়েছে দুটো '৮', তারপর একটি 'বি', তারপর আবার চারটে '৮'। সবটা ইংরেজিতে লিখলে মনে হবে পর পর যেন '৮' সংখ্যাটাই লেখা হয়েছে। কারণ ইংরেজি হরফে লেখা 'বি' অতগুলো ইংরেজিতে লেখা '৮'- এর মাঝে একঝলকে '৮' অক্ষরের মতোই লাগবে। আর সেটাই হল এই নম্বর প্লেটের বিশেষত্ব। নিউমেরোলজি নিয়ে যাঁরা আগ্রহী, যাঁআ সংখ্যাতত্ত্ব মানেন এবং যাঁরা শখ পূরণের জন্য প্রায়শই বিলাসবহুল গাড়ি কিনে থাকেন, এই ধরনের লেটার-নম্বর কম্বিনেশন তাঁদের পছন্দের তালিকায় পয়লা নম্বরে থাকে। এই ধরনের গাড়ির নম্বর প্লেট কেনার জন্য গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করতেও পিছপা হন না তাঁরা। এক্ষেত্রেও তাই-ই হয়েছে। 

জানা গিয়েছে, হরিয়ানার ভিআইপি প্লেট বিক্রির ক্ষেত্রে অন্যান্য সময়ের তুলনায় এই সপ্তাহে অংশ্রগ্রহণকারীর সংখ্যাও ছিল অনেক বেশি। HR88 সিরিজের নম্বরের ক্ষেত্রে বেস প্রাইস ছিল ৫০ হাজার টাকা। তবে বিশেষ এই নম্বর প্লেট কেনার জন্য এত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যে সেই টাকার অঙ্ক পৌঁছেছে কোটির ঘরে। তাও আবার দেশে এই প্রথমবার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget