PM Modi in IIT Kharagpur | "লাল ঝান্ডা দেখিয়ে ফেরানো হয়েছিল...", বামেদের নিশানা মোদির
রাজ্য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, খড়গপুর IIT-র অনুষ্ঠানে। কলাইকুণ্ডা থেকে সড়কপথে খড়গপুর IIT-তে আসলেন প্রধানমন্ত্রী। ৭৫ জন পড়ুয়ার সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী। ছিলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন খড়গপুরের অনুষ্ঠান থেকে বামেদের ইঙ্গিতে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, "৫০ বছর আগে একটি কোম্পানি এসেছিল। তারা সেমিকন্ডাক্টর নিয়ে কাজও করতে চেয়েছিল। কিন্তু তাদের লাল ঝান্ডা দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়।"
আরও খবর : কোন পথে ব্রাত্য?
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজনীতির কানাগলি থেকে নিজেকে কার্যত সরিয়ে নিয়েছেন তিনি। তাঁর দল যখন নানা ভাগে বিভক্ত, সেই সময় ঠিক কোন পথে রয়েছেন ব্রাত্য? প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথায়, "প্রশ্ন হওয়া উচিত, আমি এখন রাজনীতি করব কিনা। আমি এখন কোনও দলে নেই। আমার প্রাক্তন দল ভেঙে এখন তিনটি দল হয়েছে। ওই দলটাই তো নেই, নামটাই তো নেই! সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব এখন নেই তো!" শুধু তাই নয়, তৃণমূলের হারে যে তিনি একটুকুও কষ্ট পাননি সেই কথাও স্বীকার করেছেন ব্রাত্য বসু। তাঁর কথায়, "প্রথম চার-পাঁচদিন তেড়ে ঘুমালাম আমি। আমার মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। আমার যে খুব কষ্ট হচ্ছিল, তা কিন্তু নয়। মনে হচ্ছিল, রিলিভড। এখন যেটা মনে হয়, আমার একটা এলাকা ছিল, নেই। অফিস ছিল, নেই।" যদিও ব্রাত্য বসুর এমন অকপট স্বীকারোক্তি ভাল চোখে দেখছে না মমতা তৃণমূল। কুণাল ঘোষের কথায়, "ওনাকে দল তিন তিন বার মন্ত্রিত্ব দিয়েছে। এই সময় যাঁরা পালিয়ে গেল, মানুষ তাঁদের ভাল ভাবে নিচ্ছেন না। সেই তালিকায় ব্রাত্যর নাম আমি দেখতে চাই না।"





















