এক্সপ্লোর

Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

Job Loss : AI এজেন্ট নিয়োগে বেশি জোর ছাড়াও খরচ কমাতে এই ছাঁটাই পর্ব চলছে বলে মনে করছেন মার্কেট এক্সপার্টরা। 

Job Loss : মার্চের শেষেই ২১,০০০ কর্মী ছাঁটাই করেছে এই কোম্পানি। বিশ্বের অন্যতম প্রযুক্তি সংস্থা ওরাকলের (Oracle layoffs) এই ছাঁটাই ঘিরে শুরু হয়েছিল নতুন জল্পনা। এবার সেই জল্পনাতেই সিলমোহর পড়তে চলেছে। শোনা যাচ্ছে, সেপ্টেম্বর ত্রৈমাসিক শুরু হওয়ার আগেই ফের ছাঁটাই পর্ব শুরু করবে কোম্পানি। মূলত, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বেশি জোর দিচ্ছে সংস্থা। AI এজেন্ট নিয়োগে বেশি জোর ছাড়াও খরচ কমাতে এই ছাঁটাই পর্ব চলছে বলে মনে করছেন মার্কেট এক্সপার্টরা। 

কাদের ওপর কোপ পড়বে ?
বিজনেস ইনসাইডারের রিপোর্ট উদ্ধৃত করে সম্প্রতি NDTV এই বিষয়ে একটি খবর করেছে। যেখানে বলা হয়েছে, ইতিমধ্যেই ম্যানেজারের কাছে প্রতি বিভাগের একটি তালিকা তৈরি করতে বলেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে অনেক টিমের দুই সংখ্যার বেশি শতাংশে হবে ছাঁটাই। তবে সূত্র জানাচ্ছে, এখনও কত শতাংশের বেশি কর্মী ছাঁটাই হবে, সেই বিষয়ে ম্যানেজমেন্টের তরফে কোনও স্থির সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

এখন কত কর্মী সংখ্যা রয়েছে ওরাকলে ?
বিশ্বে তাদের ১৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পর ১,৪১,০০০ কর্মচারী রয়েছে ওরাকলের। আগামী কিছু সপ্তাহের মধ্যেই এই সংখ্যাটা আরও কমতে পারে। ভারতেও এর বড় প্রভাব পড়বে বলেই মনে করেছে বাজার বিশেষজ্ঞরা। প্রযুক্তি ক্ষেত্রে ওরাকল এখন AI নির্ভর কাজ করার জন্যই এই ছাঁটাই পর্ব বাড়বে বলে মনে করা হচ্ছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও খরচ বাড়াচ্ছে কোম্পানি। স্বাভাবিকভাবেই যার ফলে চিন্তা বাড়ছে কর্মীদের মধ্যে।

কেন বার-বার এই পথে হাঁটছে কোম্পানি ?
কোম্পানির আর্থিক পরিসংখ্যান বলছে, ২০২৬ অর্থবর্ষে ওরাকল তার পরিকাঠামো নির্মাণে ৫৫.৭ বিলিয়ন ডলার খরচ করেছে। এর মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে, AI ও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে। এ ছাড়াও ঋণ ও অন্যান্য খরচে কোম্পানির ১.৮৪ বিলিয়ন ডলার গেছে। সেই কারণেই কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে কোম্পানির কস্ট বাঁচাচ্ছে ম্য়ানেজমেন্ট। 

মনে রাখতে হবে, এই ছাঁটাই জল্পনা নিয়ে এখনও ওরাকলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। শোনা যাচ্ছে, শীঘ্রই এই বিষয়ে কিছু বলতে পারে কোম্পানি। তবে এই টেক কোম্পানিগুলির মধ্যে ওরাকল একা এই পথে হাঁটছে এমনটা নয়। এর আগে মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল ক্লাউডের মতো কোম্পানিও বহু কর্মী ছাঁটাই করেছে। মূলত, AI নির্ভর প্রযুক্তি আনার কারণেই এই ছাঁটাই পর্ব বাড়ছে।  

আরও পড়ুন : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

50 Lakh Fund: মাসে কত টাকার SIP করলে মাত্র ১৫ বছরে আপনি জমিয়ে ফেলবেন ৫০ লক্ষ টাকা?
মাসে কত টাকার SIP করলে মাত্র ১৫ বছরে আপনি জমিয়ে ফেলবেন ৫০ লক্ষ টাকা?
Your Car Budget: মাসিক উপার্জন ২০ হাজার টাকার মতো, গাড়ি কেনার সামর্থ্য কি সত্যিই আছে?
মাসিক উপার্জন ২০ হাজার টাকার মতো, গাড়ি কেনার সামর্থ্য কি সত্যিই আছে?
Employees' Provident Fund Organisation: ইপিএফ থেকে অ্যাডভান্স তোলার নিয়ম আরও শিথিল, এবার আরও সহজে তোলা যাবে বড় অ্যামাউন্ট
ইপিএফ থেকে অ্যাডভান্স তোলার নিয়ম আরও শিথিল, এবার আরও সহজে তোলা যাবে বড় অ্যামাউন্ট
BSNL Recharge Plan : অন্যদের থেকে অর্ধেক দাম, BSNL দিচ্ছে দিনে ৭ টাকার কমে ২ জিবি ডেটা, যতখুশি কল
অন্যদের থেকে অর্ধেক দাম, BSNL দিচ্ছে দিনে ৭ টাকার কমে ২ জিবি ডেটা, যতখুশি কল
Advertisement

ভিডিও

BJP News : পুজোর পরেই কলকাতায় পুরভোট, মধ্যপ্রদেশের ইন্দোর-মডেলে ইস্তেহারের প্রস্তুতি বিজেপির
Pareshram Das: ভবানীভবনে হাজিরা এড়ালেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। CID Investigation
West Bengal News: ঘুষ নিয়ে এবার হাতেনাতে গ্রন্থাগার দফতরের কর্মী গ্রেফতার
PM Narendra Modi News : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২
Mriga Krishna Production:শ্রীকৃষ্ণের ভাবকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজনে মৃগতৃষ্ণা প্রোডাকশন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Tata JLR Layoffs : আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
Embed widget