এক্সপ্লোর

Maruti Suzuki New SUV: ৬ লাখে মাইক্রো এসইউভি আনছে মারুতি, এবার চিন্তা বাড়বে টাটা পাঞ্চের !

Upcoming Maruti SUV : শোনা যাচ্ছে, মাত্র ৬ লাখ টাকা বাজেট থাকলেই পাওয়া যাবে এই গাড়ি। 

Upcoming Maruti SUV : এক ধাক্কায় বদলে যেতে পারে ভারতের মাইক্রো এসইউভি (Maruti New Micro SUV) বাজার (Indian Car Market)। মারুতির সৌজন্য়ে দেশের বাজারে আসতে চলেছে সম্ভবত সবথেকে ছোট এসইউভি (SUV)। এতদিন এই মাইক্রো এসইউভির বাজারে রমরমা ছিল টাটা পাঞ্চের (TATA Punch)। এই কার মার্কেট টার্গেট করেই এগোচ্ছে মারুতি। শোনা যাচ্ছে, মাত্র ৬ লাখ টাকা বাজেট থাকলেই পাওয়া যাবে এই গাড়ি। 

কম দামে নজরকাড়া ডিজাইন
এবার কম বাজেটের মধ্যে মাইক্রো এসইউভি আনার ওপর জোর দিয়েছে মারুতি। পাঞ্চকে হারাতে দারুণ ডিজাইন ও বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সে জোর দিয়েছে কোম্পানি। বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে এই গাড়ি আনছে সংস্থা। এতদিন এই বাজারে টাটা পাঞ্চ একচেটিয়া রাজত্ব করত। শোনা যাচ্চে, মারুতির সম্পূর্ণ এই নতুন মাইক্রো এসইউভির কোডনেম রাখা হয়েছে 'Y43'।

হাচব্যাকের বাজেটে SUV আনছে মারুতি
ভারতের বাজারে মারুতির এই নতুন গাড়ির কোডনেম Y43 রাখা হয়েছে। এসইউভি-টি হতে চলেছে সংস্থার অন্যতম সাশ্রয়ী মূল্যের গাড়ি। কেউ যদি প্রথমবার গাড়ি কিনতে চান, এরকম ক্রেতাদের জন্য হাচব্যাকের দামে এসইউভি দেওয়ার পরিকল্পনা করছে মারুতি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে স্পাইশট এসে গেলেও সংস্থার পক্ষ থেকে এখনও এই মডেলটি নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি।

কেমন রাখা হয়েছে ডিজাইন, কী ফিচার্স থাকবে ?
নতুন Y43 এসইউভি-টিতে বেশ বোল্ড, মডার্ন এবং স্পোর্টি এসইউভি স্টাইলিং দেখতে পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী, এতে থাকবে:

১ উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স: যা ভাঙাচোরা বা অফ-রোড রাস্তায় গাড়ি চালানো সহজ করবে।

২ আকর্ষণীয় ফ্রন্ট ডিজাইন: যা গাড়িটিকে রাস্তায় একটি প্রিমিয়াম লুক দেবে।

৩ আধুনিক ফিচার্স: প্রিমিয়াম গাড়িগুলোর মতোই এতে থাকবে একটি বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল এবং দুর্দান্ত সেফটি ফিচার্স।

কতটা শক্তিশালী ইঞ্জিন, মাইলেজ কত হবে ?
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট থেকে বোঝা যাচ্ছে, এই এসইউভি-তে মারুতির নতুন ১.২-লিটার জেড-সিরিজ (Z-Series) পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হতে পারে। একই সঙ্গে এতে মাইল্ড-হাইব্রিড প্রযুক্তিও থাকার সম্ভাবনা রয়েছে, যা গাড়িটির মাইলেজ বা জ্বালানি দক্ষতা অনেকটাই বাড়িয়ে দেবে। এখানেই শেষ নয়, ভবিষ্যতের কথা চিন্তা করে কোম্পানি এর সিএনজি (CNG), ফ্লেক্স-ফুয়েল এবং ইলেকট্রিক (EV) সংস্করণও বাজারে আনার পরিকল্পনা করতে পারে।

দাম কত হতে পারে ?
বিভিন্ন রিপোর্ট বলছে, মারুতির এই নতুন মাইক্রো এসইউভি-র এক্স-শোরুম দাম শুরু হতে পারে মাত্র ৬ লাখ টাকা থেকে।

আরও পড়ুন : একেবারে নতুন লুক, টয়োটা নিয়ে এল নয়া হাইলাক্স, পুরনো থেকে কোথায় আলাদা ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
Tata Aeris : সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget