এক্সপ্লোর

Toyota New Hilux : একেবারে নতুন লুক, টয়োটা নিয়ে এল নয়া হাইলাক্স, পুরনো থেকে কোথায় আলাদা ?

Toyota Cars : একেবারে নতুন লুক, টয়োটা নিয়ে এল নয়া হাইলাক্স, পুরনো থেকে কোথায় আলাদা ?

Toyota Cars : বিভিন্ন গাড়ির ওয়েবসাইটে টয়োটো হাইলাক্সের নজরকাড়া ডিজাইন দেখা যাচ্ছিল অনেকদিন ধরেই। এবার ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে এই নতুন মডেল। তবে ডিজেল ইঞ্জিনের ভরসাতেই ভারতের বাজারে আসছে টয়োটার জনপ্রিয় পিকআপ ট্রাক হাইলাক্স। চলতি মাসের ২৮ তারিখেই দেশের বাজারে পা রাখতে চলেছে এই নতুন মডেল।

পুরনো ইঞ্জিন নিয়েই ভারতের বাজারে

অনেকেই ভেবেছিল বিশ্ববাজারে ইলেকট্রিক মডেলের মতো ভারতেও ইলেকট্রিক সংস্করণ আসবে হাইলাক্সের। তবে সেপথে হাঁটছে না কোম্পানি। ভারতে আপাতত সেই পুরোনো ও পরীক্ষিত ডিজেল ইঞ্জিন নিয়েই আত্মপ্রকাশ করবে এই মডেল। জাপানি এই গাড়ি প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, হাইলাক্স ভারতে ডিজেল ইঞ্জিন নিয়েই আসছে। 

আগের থেকে কোথায় আলাদা নতুন হাইলাক্সে ? 
নতুন ডিজাইনে কী দেখতে পাবেন 
এবারের নতুন হাইল্যাক্সে সামনের অংশটি আগের চেয়ে অনেক বেশি স্লিক রাখা হয়েছে। তবে আগের মতো চওড়া ও উঁচু বডি ল্যাঙ্গুয়েজ ধরে রেখেছে এই গাড়ি। যার ফলে হাইলাক্সের পাওয়ারফুল স্ট্যান্স আগের মতোই বজায় থাকছে। আপনি গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে রাস্তার রাজা দেখাবে এই গাড়িকে।

কেবিনে কী পরিবর্তন দেখতে পাবেন
ল্যাডার ফ্রেম চ্যাসিস: এবার গাড়িতে প্রথাগত ল্যাডার ফ্রেম চ্যাসিস ব্যবহার করা হলেও, পারফরম্যান্স উন্নত করতে এতে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে।

ইলেকট্রিক স্টিয়ারিং: হাইল্যাক্সের ইতিহাসে এই প্রথমবার হাইড্রোলিকের বদলে ইলেকট্রিক স্টিয়ারিং হুইল যুক্ত করা হচ্ছে, যা গাড়ি চালানো আরও সহজ ও আরামদায়ক করবে।

ল্যান্ড ক্রুজার প্রাডো অনুপ্রাণিত ইন্টেরিয়র: ভেতরের কেবিনে থাকছে আমূল পরিবর্তন। প্রিমিয়াম লুক দিতে এর ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে টয়োটার বিলাসবহুল গাড়ি 'ল্যান্ড ক্রুজার প্রাডো'-র আদলে।

ইঞ্জিন ও কনফিগারেশন
ভারতে নতুন হাইল্যাক্স শুধুমাত্র ডুয়াল-ক্যাব (Dual-Cab) কনফিগারেশনে আসবে। এতে ম্যানুয়াল এবং অটোমেটিক—উভয় গিয়ারবক্সেরই অপশন থাকবে। অফ-রোডিংয়ের জন্য এতে 4x4 (ফোর-বাই-ফোর) ড্রাইভট্রেন স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হতে পারে।

ভারতে লাইফস্টাইল পিকআপ ট্রাকের বাজার কিছুটা সীমিত হলেও, এই প্রিমিয়াম লুক ও নতুন ফিচারের কারণে গাড়িটির চাহিদা বেশ ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নতুন হাইল্যাক্সের এই ডিজাইন ও প্রযুক্তি আগামী বছর আসতে চলা নিউ-জেনারেশন ফরচুনার (Fortuner) গাড়ির একটি আগাম ঝলক।

স্বাভাবিকভাবেই, এতসব আধুনিক ফিচারের কারণে নতুন টয়োটা হাইল্যাক্সের দাম আগের সংস্করণের তুলনায় কিছুটা বেশি হতে পারে। তবে প্রিমিয়াম লাইফস্টাইল গাড়ির প্রিমিয়াম লাইফস্টাইল সেগমেন্টে এটি যে ঝড় তুলবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : হুন্ডাই ইলেকট্রিক এখন আরও কমে, দাম কত জানেন, কী বেশি ফিচার ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget