এক্সপ্লোর

MG Comet EV: দেশের সবথেকে সস্তা ইভির দাম আরও কমল, মাত্র ৫ লাখেই আনতে পারবেন ঘরে

MG Comet EV Price: এমজি মোটরসও এবার 'ব্যাটারি অ্যাজ এ সার্ভিস' ক্যাটাগরিতে তাদের বৈদ্যুতিন গাড়ি এমজি কমেট নিয়ে এসেছে বাজারে। উইন্ডসর ইভি, কমেট ইভি ছাড়াও এমজির জেডএস ইভিতেও এই সুবিধে পাওয়া যাবে।

EV Price: ভারতের বাজারে এমজি কমেট সম্প্রতি একটি নয়া মডেলের ইভি এনে হাজির করেছে। এই নয়া মডেলের নাম এমজি উইন্ডসর। এই গাড়িটি (Electric Vehicle Price) বাজারে এসেছে কোনও ব্যাটারি ছাড়াই। ব্যাটারি ভাড়ায় নেওয়া যাবে। অর্থাৎ গাড়ির সঙ্গে ব্যাটারি (MG Comet EV) একত্রে কেনার বিকল্প নেই। একইসঙ্গে এমজি মোটরস বাজারে এনেছে কমেট ইভি (EV Price) এবং জেডএস ইভি। আর এই কারণে এই সংস্থার বৈদ্যুতিন গাড়ির দাম আরও কমেছে।

দেশের সবথেকে সস্তা ইভি এখন আরও কম দামে

এই ব্যাটারি রেন্টাল বিকল্পের কারণে এমজি মোটরস তার কমেট ইভি মডেলের দাম আরও কমিয়েছে। আগে এই বৈদ্যুতিন গাড়ির দাম শুরু হত ৬.৯৯ লক্ষ টাকা থেকে, এখন এই দাম শুরু হচ্ছে ৪.৯৯ লক্ষ টাকা থেকে। অর্থাৎ এক ধাক্কায় ২ লক্ষ টাকা দাম কমে গেল এই গাড়ির। ব্যাটারির ভাড়া পড়বে প্রতি কিলোমিটারে ২.৫ টাকা হারে।

এমজি জেডএস ইভি

এমজি মোটরসও এবার 'ব্যাটারি অ্যাজ এ সার্ভিস' ক্যাটাগরিতে তাদের বৈদ্যুতিন গাড়ি এমজি কমেট নিয়ে এসেছে বাজারে। উইন্ডসর ইভি, কমেট ইভি ছাড়াও এমজির জেডএস ইভিতেও এই সুবিধে পাওয়া যাবে। এমজি সংস্থার গাড়ির আগের দাম ছিল ১৮.৯৮ লক্ষ টাকা, আর এখন এমজির জেডএস ইভির দাম শুরু হচ্ছে ১৩.৯৯ লক্ষ টাকা থেকে। অন্যদিকে ব্যাটারির রেন্টাল কস্ট অর্থাৎ ভাড়া লাগবে প্রতি কিলোমিটারে ৪.৫ টাকা হারে।

এমজি মোটরসের নতুন নীতি

এমজি মোটরস জানিয়েছে তিন বছর পরে কমেট এবং জেডএস মডেলে ৬০ শতাংশ বাইব্যাক বিকল্প পাওয়া যাবে। উইন্ডসর ইভির মত চারটি আরও মডেল এই ব্যাটারি অ্যাজ এ সার্ভিস ক্যাটাগরিতে আনা হয়েছে। চারটি ফিনান্সিয়াল সার্ভিস সংস্থা এই সার্ভিসের জন্য অর্থ ঋণ দিতে শুরু করেছে যার মধ্যে রয়েছে বাজাজ ফিনসার্ভ, হিরো ফিনকর্প, বিদ্যুৎ এবং ইকোফাই অটোভার্ট। এমজি সংস্থা নানারকমের ব্যাটারি রেন্টাল প্যাকেজ নিয়ে এসেছে। এমনও প্ল্যান রয়েছে যেখানে কোনও ন্যূনতম কিলোমিটারের লিমিট নেই। এই প্ল্যানে আপনাকে প্রতি কিলোমিটারের জন্য ব্যাটারির ভাড়া দিতে হবে ৩.৫ টাকা হারে এবং কিছু টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Health Insurance: লক্ষ লক্ষ গ্রাহকের তথ্য ফাঁস, চাঞ্চল্য এই স্বাস্থ্যবিমা সংস্থাকে ঘিরে

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget