এক্সপ্লোর

Car Number Plate: দুই গাড়ির একই নম্বর প্লেট ! পাকড়াও করল পুলিশ; চালককে জেরা করতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Forged Car Number Plate: মহারাষ্ট্রের মুম্বইতে এক ব্যক্তিকে আটক করেছে মুম্বই পুলিশ। নভি মুম্বইয়ের বাসিন্দা এই ব্যক্তি তার গাড়িতে ভুয়ো নম্বর প্লেট (Car Number Plate) লাগিয়েছিলেন বলে অভিযোগ।

মুম্বই: সোমবার মহারাষ্ট্রের মুম্বইতে এক ব্যক্তিকে আটক করেছে মুম্বই পুলিশ। নভি মুম্বইয়ের বাসিন্দা এই ব্যক্তি তার গাড়িতে ভুয়ো নম্বর প্লেট (Car Number Plate) লাগিয়েছিলেন বলে অভিযোগ। সোমবার এই ব্যক্তিকে গ্রেফতার (Mumbai News) করার পরে জানা গিয়েছে সেই ব্যক্তি মূলত গাড়ির ঋণ থেকে বাঁচতেই এই কাণ্ড করেছেন।

আধিকারিকদের মতে, গ্রেফতার হওয়া এই ব্যক্তির নাম প্রসাদ কদম। নরিমান পয়েন্টের আরেক বাসিন্দা সাকির আলি তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সাকির আলি জানিয়েছিলেন যে তিনি তার গাড়ির নম্বরের সঙ্গে হুবহু মিল রয়েছে এমন আরেকটি গাড়ি লক্ষ্য করেছেন। গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে এক যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দিতে গিয়ে এই ঘটনা লক্ষ্য করেছিলেন তিনি। আর এই ভুয়ো নম্বর প্লেট দেখতে পেয়েই সেই গাড়ির মালিককে পাকড়াও করেন আলি। সেই ব্যক্তি পালাতে চেয়েছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রাফিক পুলিশ তাঁকে ধরে ফেলে।

সাকির আলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'এর আগেও আমি এই বিষয়ে অভিযোগ দায়ের করেছিলাম। কিন্তু কোনো পদক্ষেপ করেনি পুলিশ। আমি যখন একই নম্বর প্লেটের সেই গাড়িটি দেখি, আমি কর্তৃপক্ষকে জানাই এই বিষয়ে। আর তারপরে দুটি গাড়িকেই থানায় নিয়ে যাওয়া হয়।'

তদন্ত করে কোলাবা পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, সাকির আলিই সেই নির্দিষ্ট নম্বর প্লেটের আসল আইনি মালিক। কিন্তু প্রসাদ কদম নামের অভিযুক্ত ব্যক্তি নিজের নম্বর প্লেট বদলে এই নম্বর বসিয়েছিলেন যাতে তাঁকে গাড়ির ঋণের ইএমআই দিতে না হয়। কোলাবা পুলিশ জানিয়েছে, 'নরিম্যান পয়েন্টের বাসিন্দা সাকির আলির একটি এরটিগা গাড়ি রয়েছে যার নম্বর MH01-EE-2388। গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে তিনি আরেকটি এরটিগা গাড়িকে লক্ষ্য করেন যার নম্বরও একই লেখা রয়েছে। একই মডেল, একই রেজিস্ট্রেশন নম্বরের দুটি গাড়ি। নিকটবর্তী আরটিও অফিসে তিনি অভিযোগ জানান এবং দুটি গাড়িই কোলাবা থানায় নিয়ে আসা হয়। নভি মুম্বইয়ের সিউডসের বাসিন্দা প্রসাদ কদম ইচ্ছাকৃতভাবে গাড়ির নম্বর পালটে ফেলেছিলেন। চোলামণ্ডলম সংস্থা থেকে গাড়ি কেনার জন্য ঋণ নিয়েছিলেন তিনি, কিন্তু সেই ঋণের টাকা মেটাতে পারছিলেন না। এখনও এই বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন: Viral Video: গণ্ডারের সামনেই জিপ থেকে ছিটকে পড়লেন মা-মেয়ে, হাড়হিম কাণ্ড কাজিরাঙায়; তারপর ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
Maruti Suzuki Brezza: Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Maruti Dzire EMI : মারুতি ডিজায়ার কিনতে চান ? ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করলে কত পড়বে EMI ?
মারুতি ডিজায়ার কিনতে চান ? ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করলে কত পড়বে EMI ?
E20 Petrol: গাড়ির ইঞ্জিনে সমস্যা হয় ভেজাল পেট্রোলের কারণে, E20 জ্বালানির জন্য নয়, বলছে অটোমোবাইল সংস্থাগুলো
গাড়ির ইঞ্জিনে সমস্যা হয় ভেজাল পেট্রোলের কারণে, E20 জ্বালানির জন্য নয়, বলছে অটোমোবাইল সংস্থাগুলো

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget