এক্সপ্লোর

Navratri Car Sales: ২০২১ সালের তুলনায় ৫৭ শতাংশ বিক্রি বৃদ্ধি, উৎসবের মরসুমে রেকর্ড 'কার সেল' দেশে

Car Sales: কোভিডকালে  গাড়ি বিক্রিতে মন্দার পর ফের চাঙ্গা হল ভারতের গাড়ি বাজার। গত দুই বছরে উৎসেবর মরসুমে কম বিক্রির পরে নবরাত্রিতে রেকর্ড বৃদ্ধি হয়েছে গাড়ির সেলসে।

Car Sales: কোভিডকালে  গাড়ি বিক্রিতে মন্দার পর ফের চাঙ্গা হল ভারতের গাড়ি বাজার। গত দুই বছরে উৎসেবর মরসুমে কম বিক্রির পরে নবরাত্রিতে রেকর্ড বৃদ্ধি হয়েছে গাড়ির সেলসে। ২০২১ সালের নবরাত্রির তুলনায় ৫৭ শতাংশ লাফিয়ে বেড়েছে গাড়ি বিক্রি।  বাইক , অটো , বহনযোগ্যা গাড়ি, যাত্রীবাহী গাড়ি ও ট্র্যাক্টরের বিক্রিতে যথাক্রমে ৫২ শতাংশ, ১১৫ শতাংশ, ৪৮ শতাংশ, ৭০ শতাংশ ও ৫৮ শতাংশ সব বিভাগে বিক্রি বেড়েছে।

Navratri Car Sales: কেমন বিক্রি গাড়ির ?
নবরাত্রি ২০১৯ এর সঙ্গে তুলনা করলে (যা কোভিডের আগে ছিল) মোট খুচরো গাড়ির বিক্রি ১৬ শতাংশ বেড়েছে। অটোর সঙ্গে টু হুইলার বিক্রি বৃদ্ধি পেয়েছে রেকর্ড হারে। কিন্তু এই সেলে প্রকৃত তারকা  পিভি সেগমেন্ট বা প্যাসেঞ্জার ভেহিক্যাল বিভাগ। চলতি বছরে নবরাত্রিতে পিভি বিক্রি ছিল ১,১০,৫২১ টি, যা ২০২১ সালে ছিল ৬৪,৮৫০তে।

Car Sales: মিটছে সেমিকন্ডাক্টরের ঘাটতি
এই গাড়ি বিক্রির তথ্য় আরও দেখায় যে, সেমি কন্ডাক্টরের ঘাটতি মিটিয়ে বর্তমানে গাড়ির সরবরাহ অনেকটাই উন্নত হয়েছে।  যাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি। গাড়ির বিক্রি বৃদ্ধির পাশাপাশি শো-রুমে সরবরাহ বেড়েছে। যেখানে দেখা যাচ্ছে, সাম্প্রতিক SUVগুলির জন্য দারুণ হারে বৃদ্ধি পেয়েছে গাড়ির সেলস।

Maruti Suzuki Cars: মারুতির গাড়ির নজর কাড়ছে বাজারে
কিছুদিন  আগেই Maruti Suzuki থেকে নতুন SUV লঞ্চ করা হয়েছে। যার মধ্যে গ্র্যান্ড ভিটারা ও ব্রেজা রয়েছে। ইতিমধ্যেই ব্রেজা বিক্রির চার্টে নিজের আধিপত্য বজায় রেখেছে। পিছিয়ে নেই নতুন  গ্র্যান্ড ভিটারা। যা প্রচুর বুকিং পেয়ে আগ্রহ বাড়িয়েছে ক্রেতাদের। মহিন্দ্রার মতো অন্যান্য অটোমেকাররা তার নতুন স্করপিও এন এনে বাজারে ধামাকা করেছে। এসইউভির তালিকায় টাটাও নিজেরে অবদান রেখেছে। Tata-র নতুন বেশ কয়েকটি আকর্ষণীয় গাড়ি ক্রেতা সংখ্যা বাড়িয়েছে কোম্পানির। ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে Hyundai Creta-র মতো মডেলগুলি। সম্প্রতি লঞ্চ হওয়া ভেন্যুও ক্রেতাদের নজর কেড়েছে। তবে এর পাশাপাশি মোট গাড়ি বিক্রির সংখ্যায় যোগ হয়েছে বৈদ্যুতিক গাড়িও। নিত্যদিন বেড়ে চলেছে  এই গাড়ির চাহিদা।

আশা করা হচ্ছে, নতুন গাড়ির লঞ্চ দীপাবলির পরও দেশের গাড়ি বাজারের চাহিদা বজায় রাখবে। ক্রেতাদের আগ্রহ বজায় থাকবে নতুন লঞ্চ ঘিরে। তবে পরিসংখ্যান বলছে, কোভিডের আগের গাড়ি বিক্রির সংখ্যা এখনও অতিক্রম করতে পারেনি ২০২২।   সেপ্টেম্বর ২০১৯ সালে যে সংখ্যায় ভারতে গাড়ি বিক্রি হয়েছিল, ২০২২ সালে সেই সেলস ফিগার ছুঁতে পারেনি কোম্পানিগুলি। তবে নবরাত্রিকে কেন্দ্র করে গাড়ির পাশাপাশি, টু-হুইলার বিক্রি বেড়েছে। কোম্পানিগুলির আশা, উৎসবের মরসুমে এই প্রবণতা বজায় থাকবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget