এক্সপ্লোর

Nissan Tekton Variant Price : নিসান টেকটন লঞ্চ হতেই বিপুল সাড়া, কোন ভ্যারিয়েন্টের কত দাম ?

Nissan Tekton Launched : বড় গ্রিল ও বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হওয়ায় এই ক্রেটার পাশাপাশি, ডাস্টার , ভিটারার চিন্তা বাড়িয়েছে এই গাড়ি। জেনে নিন, কোন ভ্যারিয়েন্টের কত দাম পড়বে ।

Nissan Tekton Launched : শুরুতেই ধামাকা ! নিসন টেকটনের (Nissan Tekton) ডিজাইন চমকে দিয়েছে ভারতের এসইউভি বাজার (Indian Car Market)। বড় গ্রিল ও বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হওয়ায় এই ক্রেটার পাশাপাশি, ডাস্টার , ভিটারার চিন্তা বাড়িয়েছে এই গাড়ি। জেনে নিন, কোন ভ্যারিয়েন্টের কত দাম পড়বে ।

নিসান টেকটনের ভ্যারিয়েন্ট ও দাম (Variant & Price)
নিসান টেকটন-এর প্রারম্ভিক মূল্য ১০.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম)। বাজেট এবং প্রয়োজনের ওপর ভিত্তি করে কোম্পানিটি গাড়িটিকে কয়েকটি আলাদা ভ্যারিয়েন্টে বাজারে এনেছে। ভ্যারিয়েন্ট অনুযায়ী এর দামগুলো নীচে দেওয়া হল

Visia (ভিজিয়া): ₹১০.৪৯ লাখ

Visia+ (ভিজিয়া প্লাস): ₹১১.১৪ লাখ

Acenta (অ্যাসেন্টা): ₹১১.৭৯ লাখ

Connecta (কানেকটা): ₹১৩.৬৯ লাখ

Tekna (টেকনা): ₹১৫.৩৯ লাখ

Tekna+ (টেকনা প্লাস): ₹১৬.৪৯ লাখ

মনে রাখবেন : সমস্ত দাম এক্স-শোরুম অনুযায়ী দেওয়া হয়েছে। ভ্যারিয়েন্ট ভেদে ফিচার এবং ইঞ্জিনের অপশন আলাদা হবে।)

কত পাওয়ার, কী ইঞ্জিন গাড়িতে
ডাস্টারের মতোই এতে থাকছে ১.০ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন। এতে পাবেন ১০০ বিএইচপি (bhp) শক্তি ও ১৬৬ এনএম (Nm) পিক টর্ক। ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত এই ইঞ্জিনটি প্রতি লিটারে ১৯.৪ কিলোমিটার মাইলেজ দেয় বলে দাবি করছে নিসান।

টেকটনের হায়ার ভেরিয়েন্টগুলিতে ১.৩-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে নিসান। এই গাড়ি ১৬৩ বিএইচপি শক্তি ও ২৮০ এনএম পিক টর্ক তৈরি করে। এই ইঞ্জিনটি ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন অথবা ৬-স্পিড 'ওয়েট ডুয়াল-ক্লাচ অটোমেটিক' (DCT) গিয়ারবক্সের সঙ্গ্ পাওয়া য়াবে। টেকটনের এই মডেলটি প্রতি লিটারে ১৮.৫ কিলোমিটার মাইলেজ দেবে বলে দাবি করছে কোম্পানি। তবে ডাস্টারে হাইব্রিড অপশন থাকলেও নিশান টেকটনে কোনও হাইব্রিড ইঞ্জিন থাকছে না। এটি বাজারে আসবে দুটি শক্তিশালী টার্বো পেট্রোল ইঞ্জিন অপশনের সঙ্গে।

গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও সেফটি রেটিং
ভারতের ভাঙাচোরা রাস্তার কথা মাথায় রেখে এই গাড়িতে দেওয়া হয়েছে ২১২ মিমি (212mm) হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এটি হুবহু ডাস্টারের মতোই ক্লিযারেন্স দিয়েছে গাড়িতে। টাটা, মহিন্দার মতো নিসান টেকটনও পাবেন ৫ স্টার সুরক্ষা রেটিং। BNCAP (Bharat NCAP) ক্র্যাশ টেস্টে দুর্দান্ত ৫-স্টার (5-Star) সেফটি রেটিং পেয়েছে এই গাড়ি। স্বাভাবিকভাবেই পরিবার নিয়ে ভ্রমণের জন্য যা এই এসইউভিকে অত্যন্ত নিরাপদ করে তোলে।

কত দাম, কাদের সঙ্গে প্রতিযোগিতা
ভারতে টেকটনের প্রাইমারি প্রাইস রাখা হয়েছে ১০.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর সেরা মডেলের দাম ১৮.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। দেশের বাজারে এই এসইউভি রেনোঁ ডাস্টার, টাটা সিয়েরা, হুন্ডাই ক্রেটা, কিয়া সেল্টোস, মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা, টয়োটা হাইরাইডার, হোন্ডা এলিভেট, স্কোডা কুশাক ও ভক্সওয়াগন টাইগুনের মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করবে।

আরও পড়ুন : ৬ লাখে মাইক্রো এসইউভি আনছে মারুতি, এবার চিন্তা বাড়বে টাটা পাঞ্চের !

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Advertisement

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget