এক্সপ্লোর

Nissan Tekton Launched : দারুণ ডিজাইনের সঙ্গে ৫ স্টার সেফটি, ডাস্টার, ক্রেটাকে টেক্কা দিতে এল নিসান 'টেকটন', দাম কত ?

Nissan Cars : ডাস্টারকে টেক্কা দিকে নিসান নিয়ে এল নতুন এসইউভি 'টেকটন'(Nissan Tekton)। দারুণ ডিজাইনের পাশাপাশি ৫ স্টার সেফটি (Car Safety) পাওয়া যাবে এই গাড়িতে।  

Nissan Cars : জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। রেনোঁ ডাস্টার (Renault Duster) বাজারে (Indian Car Market) আসার পর আরও আশা জাগে ক্রেতাদের মনে। এবার সেই আশাই সত্যি হল। ডাস্টারকে টেক্কা দিকে নিসান নিয়ে এল নতুন এসইউভি 'টেকটন'(Nissan Tekton)। দারুণ ডিজাইনের পাশাপাশি ৫ স্টার সেফটি (Car Safety) পাওয়া যাবে এই গাড়িতে।  

ডাস্টারের থেকে কোথায় আলাদা
সাধারণ নজরে ডাস্টার দেখলেই একটি শক্তিশালী কমিউটারের সঙ্গে অফরোডার মনে হতে পারে। সেখানে নিসান টেকটনকে দিয়েছে অন্য ডিজাইন। এই গাড়ি অনেকটা ক্লিন আকার দিয়েছে এসইউভিকে। রাগেড লুকের পরিবর্তে এটায় অনেকটা জার্মান সিম্পল এসইউভি ডিজাইন দিয়েছে কোম্পানি। ডিজাইনের দিক থেকে ডাস্টারের চেয়েও অনেক বেশি প্রিমিয়াম ও অভিজাত লুক নিয়ে এসেছে এই গাড়ি। নিসানের জনপ্রিয় ও বিশালাকায় SUV 'নিসান পেট্রল'-এর কিছুটা ছোঁয়া দেখা যাচ্ছে এই নতুন টেকটনে।

নিসানের কী অবস্থা বাজারে
ভারতে গাড়ি লঞ্চের পরিসংখ্যান বলছে, নিসান কিকস বন্ধ করে দেওয়ার পর এই প্রথম কোনও মাঝারি আকারের এসইউভি নিয়ে এল নিসান। ২০২৩ সালে এই গাড়ি বন্ধ করে দিয়েছে কোম্পানি। গত কয়েক বছর ধরে নিসান কেবল ম্যাগনাইট এসইউভির ওপর ভর করে নিজের বাজার চালাচ্ছিল। সম্প্রতি নিসান ম্যাগনাইটের ফেসলিফট সংস্করণ এনেছে কোম্পানি।

কতটা শক্তিশালী ইঞ্জিন গাড়িতে
ডাস্টারের মতোই এতে থাকছে ১.০ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন। এতে পাবেন ১০০ বিএইচপি (bhp) শক্তি ও ১৬৬ এনএম (Nm) পিক টর্ক। ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত এই ইঞ্জিনটি প্রতি লিটারে ১৯.৪ কিলোমিটার মাইলেজ দেয় বলে দাবি করছে নিসান।

তবে টেকটনের ওপরের ভেরিয়েন্টগুলিতে ১.৩-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে নিসান। এই গাড়ি ১৬৩ বিএইচপি শক্তি ও ২৮০ এনএম পিক টর্ক তৈরি করে। এই ইঞ্জিনটি ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন অথবা ৬-স্পিড 'ওয়েট ডুয়াল-ক্লাচ অটোমেটিক' (DCT) গিয়ারবক্সের সঙ্গ্ পাওয়া য়াবে। টেকটনের এই মডেলটি প্রতি লিটারে ১৮.৫ কিলোমিটার মাইলেজ দেবে বলে দাবি করছে কোম্পানি। তবে ডাস্টারে হাইব্রিড অপশন থাকলেও নিশান টেকটনে কোনও হাইব্রিড ইঞ্জিন থাকছে না। এটি বাজারে আসবে দুটি শক্তিশালী টার্বো পেট্রোল ইঞ্জিন অপশনের সঙ্গে।

গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও সেফটি রেটিং
ভারতের ভাঙাচোরা রাস্তার কথা মাথায় রেখে এই গাড়িতে দেওয়া হয়েছে ২১২ মিমি (212mm) হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এটি হুবহু ডাস্টারের মতোই ক্লিযারেন্স দিয়েছে গাড়িতে। টাটা, মহিন্দার মতো নিসান টেকটনও পাবেন ৫ স্টার সুরক্ষা রেটিং। BNCAP (Bharat NCAP) ক্র্যাশ টেস্টে দুর্দান্ত ৫-স্টার (5-Star) সেফটি রেটিং পেয়েছে এই গাড়ি। স্বাভাবিকভাবেই পরিবার নিয়ে ভ্রমণের জন্য যা এই এসইউভিকে অত্যন্ত নিরাপদ করে তোলে।

কত দাম, কাদের সঙ্গে প্রতিযোগিতা
ভারতে টেকটনের প্রাইমারি প্রাইস রাখা হয়েছে ১০.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর সেরা মডেলের দাম ১৮.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। দেশের বাজারে এই এসইউভি রেনো ডাস্টার, টাটা সিয়েরা, হুন্ডাই ক্রেটা, কিয়া সেল্টোস, মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা, টয়োটা হাইরাইডার, হোন্ডা এলিভেট, স্কোডা কুশাক ও ভক্সওয়াগন টাইগুনের মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করবে।

আরও পড়ুন : ৬ লাখে মাইক্রো এসইউভি আনছে মারুতি, এবার চিন্তা বাড়বে টাটা পাঞ্চের !

 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget