এক্সপ্লোর

Volkswagen New SUV: আগামী বছরই ভারতে আসছে Volkswagen-এর নতুন SUV, থাকবে 1.0 TSI টার্বো পেট্রোল ইঞ্জিনও

Volkswagen: নতুন SUV-টি MQB-A0-IN প্ল্যাটফর্মের উপর তৈরি হবে। একই প্ল্যাটফর্ম ব্যবহার করছে Skoda Kylaq। ভারত ও ইউরোপের ইঞ্জিনিয়ারিং টিম যৌথভাবে নতুন মডেলটি তৈরি করছে।

কলকাতা: ভারতে অন্যতম দ্রুত বেগে বৃদ্ধি পাচ্ছে সাব ৪ মিটার SUV-র বিক্রি। আর এবার সেই সেগমেন্টে ফের ঢুকতে চলেছে Volkswagen। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে একটি নতুন কমপ্যাক্ট SUV বাজারে আনবে এই জার্মান সংস্থাটি। গাড়িটি ভারতীয় বাজারকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে এবং Volkswagen-এর সবচেয়ে সাশ্রয়ী SUV হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। স্থানীয়ভাবে উৎপাদনের ফলে দামও প্রতিযোগিতামূলক রাখার চেষ্টা থাকবে।

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে নতুন বিল পাস আমেরিকার, বাড়তে পারে তেলের দাম, কীভাবে প্রভাব পড়বে ভারতে?

নতুন SUV-টি MQB-A0-IN প্ল্যাটফর্মের উপর তৈরি হবে। একই প্ল্যাটফর্ম ব্যবহার করছে Skoda Kylaq। ভারত ও ইউরোপের ইঞ্জিনিয়ারিং টিম যৌথভাবে নতুন মডেলটি তৈরি করছে। ফলে ভারতীয় বাজারের চাহিদা অনুযায়ী গাড়িটির ডিজাইন, প্রযুক্তি এবং পাওয়ারট্রেন তৈরি করা হবে। সাব ৪ মিটার, অর্থাৎ ছোট গাড়ির মধ্যেই পড়বে নতুন এই SUV-টি। আর Polo বন্ধ হওয়ার পর Volkswagen-এর ছোট গাড়ির বিভাগে এটি কার্যত একটি গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তনও হতে চলেছে।

ডিজাইনের ক্ষেত্রে নতুন SUV-তে Volkswagen-এর নিজস্ব স্টাইল বজায় থাকবে। তবে এটি Taigun-এর তুলনায় আলাদা ডিজাইনের হবে বলে জানা যাচ্ছে। ব্রাজিলের বাজারে বিক্রি হওয়া Volkswagen Tera-র সঙ্গে নতুন মডেলটির কিছু ডিজাইনগত মিল থাকতে পারে। Tera-ও সাব-৪ মিটার SUV এবং Kylaq-এর সঙ্গে এর সম্পর্ক রয়েছে। তবে ভারতীয় Volkswagen SUV-টির চূড়ান্ত ডিজাইন আলাদা হওয়ার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন: চাকরি করেন, অথচ প্রভিডেন্ট ফান্ড পান না? চলতি বছরে সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছে EPFO

পাওয়ারট্রেনের ক্ষেত্রে 1.0 TSI টার্বো-পেট্রল ইঞ্জিন ব্যবহার করা হবে। এর সঙ্গে ম্যানুয়াল এবং অটোমেটিক—দুই ধরনের গিয়ারবক্সের বিকল্প থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত ডিজেল ইঞ্জিনের কোনও পরিকল্পনা নেই। ভবিষ্যতে বাজারের চাহিদা ও ব্যবসায়িক সম্ভাবনা বিবেচনা করে CNG সংস্করণ আনা হবে কি না, সেটিও দেখা হবে।

ভারতে সাব-কমপ্যাক্ট SUV সেগমেন্ট দীর্ঘদিন ধরেই বড় বিক্রির উৎস। Skoda Kylaq এই প্ল্যাটফর্মে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে। তাই একই ভিত্তিতে Volkswagen-এর নতুন SUV-কে ঘিরেও প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন মডেলটির নাম, সম্পূর্ণ ডিজাইন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করবে Volkswagen। ২০২৭-এর অন্যতম প্রতীক্ষিত নতুন গাড়ি হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছে এই SUV।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Advertisement

ভিডিও

College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Samik Bhattacharya:
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget