এক্সপ্লোর

Wagon R Flex Fuel: E85 জ্বালানিতে চলবে নতুন Wagon R, কমতে পারে খরচ; ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তিতে বড় পদক্ষেপ মারুতির

E85 Fuel: Wagon R Flex Fuel-এর বাইরের ডিজাইনে কোনও বদল হয়নি। শুধুমাত্র Flex Fuel-এর একটা ব্যাজ যুক্ত হয়েছে এই গাড়িতে। তবে আসল বদল হয়েছে এই গাড়ির ইঞ্জিন ও গাড়ির ফুয়েল সিস্টেমে।

কলকাতা: বিকল্প জ্বালানির ব্যবহারে নয়া এক অধ্যায়ের সূচনা করল মারুতি সুজুকি। সংস্থা আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম Flex Fuel-এ চলিত গাড়ির উন্মোচন করল। নতুন Wagon R Flex Fuel মডেলটি E85 অর্থাৎ ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানিতে চলতে সক্ষম। যদিও গাড়িটির দাম এখনও ঘোষণা করা হয়নি, তবে এটি দেশের জ্বালানি নীতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: পেট্রোলের দাম বাড়ার শঙ্কায় বেড়েছে CNG গাড়ির চাহিদা, বলছে মারুতি সুজুকিই

মনে করা হচ্ছে শুরুতে Wagon R Flex Fuel কমার্শিয়াল গাড়ি হিসাবে ব্যবহার করার জন্য বাজারে আসতে পারে। তবে, আগামীতে এই জ্বালানির সরবরাহ বাড়লে ক্রেতারা ব্যক্তিগত গাড়ি হিসাবেও এই গাড়িটিকে কিনতে পারবে। বর্তমানে দেশে E85 জ্বালানি সরবরাহের জন্য পৃথক ব্যবস্থা তৈরি কাজ চলছে। শুরুতে ৫০ থেকে ১০০টি ফুয়েল স্টেশন থেকে এই জ্বালানি পাওয়া যাবে, যা আগামী বছরের শেষ নাগাদ ৫ হাজার স্টেশনে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

Wagon R Flex Fuel-এর বাইরের ডিজাইনে কোনও বদল হয়নি। শুধুমাত্র Flex Fuel-এর একটা ব্যাজ যুক্ত হয়েছে এই গাড়িতে। তবে আসল বদল হয়েছে এই গাড়ির ইঞ্জিন ও গাড়ির ফুয়েল সিস্টেমে। উচ্চমাত্রার ইথানল সাধারণ পেট্রোলের তুলনায় অনেক বেশি ক্ষয়সাধন করে। সেই কারণেই এই গাড়িতে সংশোধিত ECU এবং একাধিক উন্নত যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। Wagon R Flex Fuel-এ রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন এবং ম্যানুয়াল গিয়ারবক্স।

আরও পড়ুন: লঞ্চ হল ভারতের প্রথম ফ্লেক্স ফুয়েল বাইক, নতুন যুগের সূচনা করল Hero Splendor+ ও HF Deluxe

বিশেষজ্ঞদের মতে, E85 জ্বালানির দাম E20-এর তুলনায় কম হতে পারে। ফলে গাড়ির চলার খরচও কমবে। যদিও মারুতি এখনও গাড়িটির মাইলেজের তথ্য প্রকাশ করেনি। তবুও এই গাড়িতে কম দামের জ্বালানি ব্যবহারের কারণে গ্রাহকদের দীর্ঘমেয়াদে সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি এবং পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, ইথানল ভিত্তিক জ্বালানির ব্যবহার বাড়লে পেট্রোলিয়াম আমদানি কমবে। এ ছাড়াও দূষণও হ্রাস পাবে। ভবিষ্যতে ডিজেলেও আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয় এদিন। ভারতকে জ্বালানি ক্ষেত্রে আরও আত্মনির্ভর করে তুলতেই এই উদ্যোগ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget