এক্সপ্লোর

Electric Car: ৩ লাখ টাকা দাম, এক চার্জেই ছুটবে ১২০০ কিমি ! বাজার কাঁপাবে সস্তার এই বৈদ্যুতিন গাড়ি

Xiaoma Electric Car: ২০২৩ সালের এপ্রিল মাসে সাংহাই অটো শোতে প্রথম এই বেথসুন শাওমার ব্র্যান্ডের গাড়ি প্রকাশ্যে এসেছিল। এই শোতে গাড়িটির হ্যান্ডটপ এবং কনভার্টিবল ভ্যারিয়ান্টস দেখানো হয়েছিল।

Xiaoma Electric Car: ভারতের মত চিনেও বৈদ্যুতিন গাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে। আর চিনের বাজারে এখন চর্চার তুঙ্গে একটি ছোট্ট বৈদ্যুতিন গাড়ি। এই গাড়িটি (Electric Car) হল বেথসুন ব্র্যান্ডের শাওমা গাড়ি। গত বছর এই গাড়িটি বাজারে লঞ্চ হয়েছিল, এই গাড়িটির বিশেষত্ব হল একবার সম্পূর্ণ চার্জ দিলে এই গাড়িতে যাওয়া যাবে ১২০০ কিমি রাস্তা। চিনে এই গাড়ির দাম (Xiaoma Electric Car) ৩০ হাজার থেকে ৫০ হাজার ইউয়ানের মধ্যে যার ভারতীয় মুদ্রায় অর্থ হল ৩.৪৭ লাখ টাকা থেকে ৫.৭৮ লাখ টাকা।

বেথসুন শাওমার বিশেষত্ব

২০২৩ সালের এপ্রিল মাসে সাংহাই অটো শোতে প্রথম এই বেথসুন শাওমার ব্র্যান্ডের গাড়ি প্রকাশ্যে এসেছিল। এই শোতে গাড়িটির হ্যান্ডটপ এবং কনভার্টিবল ভ্যারিয়ান্টস দেখানো হয়েছিল। এই গাড়িতে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, দুর্দান্ত ডুয়াল টোন থিম ড্যাশবোর্ডে দেওয়া হয়েছিল। এই গাড়িতে এয়ারোডায়নামিক হুইল রয়েছে যা কিনা এই গাড়ির রেঞ্জ বাড়াতে সাহায্য করবে।

ফিচার্স ও প্ল্যাটফর্ম

বেথসুন গাড়িটি শাওমা এফএমই প্ল্যাটফর্মের উপর নির্মিত হয়েছে যা কিনা নির্দিষ্ট করে বৈদ্যুতিন গাড়ির জন্যই ব্যবহৃত হয় এবং এর কারণে রেঞ্জও অনেকাংশে বেড়ে যায়। এর আগে রাইড হেইলিং ইভি যার নাম NAT এই একই প্ল্যাটফর্মের উপর নির্মিত হয়েছিল। এই এফএমই প্ল্যাটফর্মের দুটি সাব ফর্ম রয়েছে এ ওয়ান ও এ টু। এ ওয়ান সাব প্ল্যাটফর্ম মূলত সেই সমস্ত হুইলবেসের উপর নির্মিত যা ২৭০০-২৮৫০ মিমি, সেখানে এ টু ভ্যারিয়ান্টের হুইলবেস ২৭০০ থেকে ৩০০০ মিমি। ৮০০ ভোল্টের আর্কিটেকচার এই প্ল্যাটফর্মে থাকায় এই গাড়ির রেঞ্জ সবথেকে বেশি হয়।

গাড়ির শক্তি ও সুরক্ষা

শাওমা গাড়ির শক্তির কথা বলতে গেলে এখানে রয়েছে ২০ কিলোওয়াটের বৈদ্যুতিন মোটর, যা রিয়ার শ্যাফটে রাখা হয়েছে। এই গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় লিথিয়াম আয়রন ফসফেট ইউনিট, গোশান ও আরইপিটি এই ব্যাটারি সরবরাহ করে। সুরক্ষার কথা মাথায় রাখলে বেথসুন শাওমায় ড্রাইভার সাইড এয়ারব্যাগ থাকছে। এই গাড়িতে ৩ ডোর বিকল্প থাকছে, এর আকারের কথা বলতে গেলে এর দৈর্ঘ্য ৩ হাজার মিমি, প্রস্থ ১৫১০ মিমি, উচ্চতা ১৬৩০ মিমি এবং এর হুইলবেস ১৯৫৩ মিমি।

কবে ভারতের বাজারে আসবে এই গাড়ি

দারুণ ফিচার্সের এই বেথসুন শাওমা কিছুদিনের মধ্যেই আসবে ভারতের বাজারে। এই বাজারে এসে শাওমার গাড়ি টাটা টিয়াগো ইভি, এমজি কমেট ইভির সঙ্গে পাল্লা দেবে। চিনে এই ধরনের মাইক্রো ইলেকট্রিক কারের চাহিদা বাড়ছে দিনে দিনে।

আরও পড়ুন: Job News: ভারতে সবথেকে বড় শপিং মল গড়বে আরবের এই সংস্থা, কাজ পাবেন ৩ হাজার মানুষ

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget