এক্সপ্লোর

Top Facelifted Cars: হালকা বদল লুকে, তাতেই বাজিমাত ! জানুন এ বছরের সেরা ফেসলিফট গাড়ির হদিশ

Facelifted Cars 2023: আগে ফেসলিফট বলতে কেবল ডিজাইনের হালকা বদল বোঝাত, এবার সেই ধারণা বদলেছে। ইন্টিরিয়র হোক বা এক্সটিরিয়র, চেহারা বদলে গিয়েছে দুইক্ষেত্রেই। দেখে নেওয়া যাক এমনই ফেসলিফট গাড়ির হাল-হকিকত।

Facelifted Cars 2023: সোমনাথ চট্টোপাধ্যায় - এ বছর যে সমস্ত নতুন গাড়ি বাজারে এসেছে, তার মধ্যে সবকটি না হলেও বেশ কয়েকটি গাড়ির লুকে হালকা বদল এসেছে, আর তাতেই সেই গাড়ির চেহারা গেছে আমূল বদলে। গাড়ির বাজারে তুমুল প্রতিযোগিতায় নামতেই এই বদল। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে এবার পাল্লা দেবে এই ফেসলিফট গাড়িগুলি। আগে ফেসলিফট (Facelifted Cars 2023) বলতে কেবল ডিজাইনের হালকা বদল বোঝাত, এবার সেই ধারণা বদলেছে। ইন্টিরিয়র হোক বা এক্সটিরিয়র, চেহারা বদলে গিয়েছে দুইক্ষেত্রেই। চলুন দেখে নেওয়া যাক এমনই বছরের সেরা চারটি ফেসলিফট গাড়ির হাল-হকিকত।

Kia Seltos

সেলটোসের গাড়িতে এই বছর ডিজাইন সামান্য বদলেছে, একেবারে ফ্রেশ লুক। তার সঙ্গে হাল আমলের ফ্যাশন ট্রেন্ডও জুড়ে গিয়েছে। গাড়ির (Kia Seltos) সামনের দিকটা একেবারে নতুন, রিয়ার কেসে লেগেছে নতুনের ছোঁয়া। ইন্টিরিয়রের ক্ষেত্রেও অনেক নতুন ফিচার্স রয়েছে এই ফেসলিফট মডেলে, এসেছে ADAS প্রযুক্তিও। পাওয়ারট্রেন অনেকটাই আপডেট হয়েছে, সঙ্গে ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের সুবিধেও রাখা হয়েছে এই মডেলে।

Tata Nexon

টাটার এই মডেলে জুড়েছে নতুন একটি স্প্লিট হেডল্যাম্প সেট আর তার সঙ্গে নতুন অ্যালয় হুইল। এর সঙ্গে গাড়ির (Tata Nexon) পিছনে একটি ফুল লেন্থ এলইডি লাইট বার লাগানো থাকছে। নতুন নেক্সনের মডেলের ভিতরে সেন্টার কনসোলের সঙ্গে টাচ কনট্রোল প্যানেল, সঙ্গে একটি বিরাট বড় টাচ স্ক্রিন এই মডেলের উপরি পাওনা বলা চলে। ইঞ্জিন যদিও আগের মতই থাকছে, তবে টার্বো পেট্রলের সঙ্গে DCT Automatic প্রযুক্তিও এসে গিয়েছে এই গাড়িতে।

Tata Harrier/Safari

নেক্সনের পাশাপাশি টাটা মোটরসের দুটি SUV-র লুকেও বদল আসতে বাকি নেই। হ্যারিয়ার (Tata Harrier) হোক বা সাফারি (Safari) দুটি প্রিমিয়াম গাড়িতেই ইন্টিরিয়র, এক্সটিরিয়রে লুক বদলেছে, নতুন প্রযুক্তিও এসেছে বেশ কিছু। ইঞ্জিন একই থাকলেও ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং লাগানোয় গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্স অনেক ভাল হবে বলেই মনে করা হচ্ছে।

MG Hector

এই তালিকায় সবশেষে রয়েছে MG Hector। এবছর এমজি হেক্টরের ফিচার্সের সঙ্গে এসেছে বড়সড় গ্রিল। রিয়ার স্টাইলিংও আকারে অনেক বেড়েছে। টাচস্ক্রিনের আকারও বেড়েছে অনেকটাই। সব মিলিয়ে বিশালাকায় হেক্টরের মধ্যে বদল বাজারে একে কতটা প্রতিযোগিতা এনে দেয় সেটাই দেখার।

আরও পড়ুন: Mercedes-Benz G 400d: ভারতের বাজারে মার্সিডিজ বেঞ্জের নতুন মডেল, G-wagen সিরিজের সেরা গাড়ি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget