এক্সপ্লোর

8th Pay Commission : ৬ শতাংশ হারে হবে বার্ষিক ইনক্রিমেন্ট ? চাকরিকালে পাঁচবার পদোন্নতি ! সরকারি কর্মীদের কবে সুখবর ?

Salary News : একবার কমিশন এই দাবি মেনে সুপারিশ করলে কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাবে সেই বার্তা। পরবর্তীকালে সরকার এই প্রস্তাবে অনুমোদন দিলে দাবিপূরণ কেবল সময়ের অপেক্ষা।  


Salary News : অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশ প্রকাশ্য়ে এলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে একাধিক সুখবর। বেতন বৃদ্ধি ছাড়াও বহু সুবিধা বাড়তে চলেছে সরকারি কর্মীদের। সেই ক্ষেত্রে বিভিন্ন কর্মী সংগঠন কমিশনের কাছে দিয়েছে একাধিক প্রস্তাব। যেখানে আপনি ৬ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট ছাড়াও চাকরিকালে পাঁচবার পদোন্নতির সুবিধা পেতে পারেন। সম্প্রতি কমিশনের কাছে এই দাবি রেখেছে 'ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ' (BPMS)। একবার কমিশন এই দাবি মেনে সুপারিশ করলে কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাবে সেই বার্তা। পরবর্তীকালে সরকার এই প্রস্তাবে অনুমোদন দিলে দাবিপূরণ কেবল সময়ের অপেক্ষা।  

৭৩টি প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের কাছে 
সম্প্রতি কমিশনের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর্থিক ও পরিষেবাজনিত সুবিধা সংক্রান্ত ৭৩টি প্রস্তাব দিয়েছে 'ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ'। গত ১৮ নভেম্বর এই মেমোরেন্ডাম জমা দিয়েছে সংগঠন। যেখানে বার্ষিক ইনক্রিমেন্ট ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করার কথা বলেছে কর্মী সংগঠন। এর মধ্য়ে রয়েছে 'ওল্ড পেনশন স্কিম' ফিরিয়ে আনার মতো বিষয়। পাশাপাশি ৪৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ও ৩০ বছরের কর্মজীবনে অন্তত পাঁচবার আর্থিক সুবিধা বা আর্থিক পদোন্নতির দাবি জানিয়েছে সংগঠন।

কী কী রয়েছে এই দাবিপত্রে 
এই প্রস্তাবের মধ্য়ে 'ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ' উচ্চতর বিমা সুরক্ষা সুবিধা, উন্নত চিকিৎসা সুবিধা ছাড়াও মহিলা কর্মীদের ঋতুস্রাবকালীন ছুটির কথা বলা হয়েছে। এর মধ্যে কিছু দাবি অসামরিক প্রতিরক্ষা কর্মীদের সঙ্গে সম্পর্কিত হলেও, অন্যান্য দাবির মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের চাকরির শর্তাবলীতে আরও পরিবর্তনের কথা বলেছে BPMS । 

আরও কী কী দাবি
এখানেই শেষ নয়। কমিশনের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অ্য়াডহক বোনাস ও প্রোডাকশন লিঙ্কড বোনাস কার্যকর করার কথা বলেছে 'ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ'। বর্তমানে সংশ্লিষ্ট বেতন কাঠামোর সর্বনিম্ন বেতনের ভিত্তিতে বোনাস গণনার প্রস্তাব দিয়েছে তারা। এ ছাড়াও তাদের দাবি, ন্যূনতম প্রাপ্য বোনাস ৩০ দিনের বেতন ও মহার্ঘ ভাতার (DA) সমতুল্য করা হোক।

৩০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ লক্ষ করার প্রস্তাব
পাশাপাশি বিমার ক্ষেত্রেও আরও সুবিধার কথা বলেছে সংগঠন। তাদের মতে, কর্মচারী বিমার ক্ষেত্রে ‘সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম’ (CGEGIS)-এর আওতায় বিমা কভারেজ ৩০,০০০ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৫ লক্ষ টাকা করা হোক।

আরও পড়ুন : ১৮,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকা হতে পারে বেসিক পে, ৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কী হবে ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fact Check : প্রত্যেক নাগরিককে ৩০,০০০ টাকা করে ভর্তুকি দেবে সরকার ? সত্যি না মিথ্যে ? মুখ খুলল PIB
প্রত্যেক নাগরিককে ৩০,০০০ টাকা করে ভর্তুকি দেবে সরকার ? সত্যি না মিথ্যে ? মুখ খুলল PIB
Best FD Interest : ৮.৫ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকরা, এই ব্যাঙ্কগুলি দিচ্ছে সর্বোচ্চ রেট
৮.৫ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকরা, এই ব্যাঙ্কগুলি দিচ্ছে সর্বোচ্চ রেট
8th Pay Commission : প্রতি ৪ বছর পর হবে পদোন্নতি ? সরকারি চাকরিতে বদলে যাবে নিয়ম ?
প্রতি ৪ বছর পর হবে পদোন্নতি ? সরকারি চাকরিতে বদলে যাবে নিয়ম ?
Bank Holidays: আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে থাকছে কবে ছুটি ? রইল তালিকা
আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে থাকছে কবে ছুটি ? রইল তালিকা
Advertisement

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget