এক্সপ্লোর

8th Pay Commission : ১৮,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকা হতে পারে বেসিক পে, ৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কী হবে ?

Salary News : ফিটমেন্ট ফ্যাক্টর ৪ হলে ১৮,০০০ টাকা থেকে বেসিক পে ৭২,০০০ টাকা হতে পারে। ইতিমধ্যেই কমিশনের কাছে এই নিয়ে প্রস্তাব দিয়েছে কর্মী সংগঠনগুলি।   

Salary News : অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে এমনিতেই বেতন বৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ফিটমেন্ট ফ্যাক্টর ৪ হলে ১৮,০০০ টাকা থেকে বেসিক পে ৭২,০০০ টাকা হতে পারে। ইতিমধ্যেই কমিশনের কাছে এই নিয়ে প্রস্তাব দিয়েছে কর্মী সংগঠনগুলি।   

কমিশনের কাছ কোন সংগঠন কী প্রস্তাব দিয়েছে 
সম্প্রতি মিনিস্ট্রিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন কমিশনের কাছে ৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে। একবার এই প্রস্তাব মেনে ফিটমেন্ট ফ্য়াক্টর বৃদ্ধি পেলে বেসিক পে বেড়ে হতে পারে ৬৪.৯৮০ টাকা হতে পারে। ন্য়াশনাল কাউন্সিল অফ JCM স্টাফ সাইড ও ভারত পেনশনার্স সমাজ ফিটমেন্ট ফ্য়াক্টর ৩.৮৩ করার প্রস্তাব দিয়েছে । এই ক্ষেত্রে ১৮,০০০ টাকা বেসিক পে বেড়ে হতে পারে ৬৯,০০০ টাকা। ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ৪ করার প্রস্তাব দিয়েছে। সেই ক্ষেত্রে মিনিমাম বেসিক পে ৭২,০০০ টাকা হতে পারে। 

ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ?
মনে রাখবেন, যেকোনও পে কমিশনের মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধির জন্য একটি গুণক ব্যবহার করা হয়। এই গুণককে ফিটমেন্ট ফ্যাক্টর বলে। এই বিষয়টি বুঝতে হবে, কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও ভাতা ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বাড়বে বেতনও তত বেশি বাড়বে। 
সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে।

কেন এই ফিটমন্টে ফ্য়াক্টর বাড়ানোর প্রস্তাব
দেশে মুদ্রাস্ফীতির কারণে বেতনের প্রকৃত মান কমে যাওয়ায় কর্মচারী সংগঠনগুলি তাদের বেতন সংশোধনের দাবির অংশ হিসেবে হাই ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে 'ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ' (BPMS) ৪.০ ফিটমেন্ট ফ্য়াক্টর চেয়েছে। অন্যদিকে 'অল ইন্ডিয়া ফেডারেশন অফ পেনশনার্স অ্যাসোসিয়েশনস' (AIFPA) ৩.৮৩-এর প্রস্তাব দিয়েছে।

তবে কিছু কর্মচারী সংগঠন 'অ্যাক্রয়েড ফর্মুলা' বিবেচনা করারও আহ্বান জানিয়েছে। এই পদ্ধতিতে জীবনযাত্রার মৌলিক ব্যয়, পুষ্টির চাহিদা ও প্রয়োজনীয় পারিবারিক খরচের সঙ্গে বেতনের হিসাবকে যুক্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনগুলি।

মাসিক পেনশন কত হতে পারে 
হিসেব বলছে, অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পর (বিভিন্ন ভাতা যুক্ত করার আগেই) মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। প্রস্তাবিত সংশোধনের আওতায় পেনশনভোগীদের মূল পেনশনের হিসাবও নতুন করে করা হবে। ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করলে মাসিক ন্যূনতম মূল পেনশন ৯,০০০ টাকা থেকে বেড়ে ৩৪,৪৭০ টাকা হতে পারে, আর ৪.০ গুণক প্রয়োগ করলে তা ৩৬,০০০ টাকায় পৌঁছাতে পারে।

সংশোধিত বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান ডিএ (DA) এবং ডিআর (DR)-এর হার শূন্যে নামিয়ে এনে নতুন করে নির্ধারণ করতে হবে। এরপর কর্মচারী ও পেনশনভোগীরা নতুন কাঠামোর আওতায় ভাতা পাবেন। এক্ষেত্রে সংশোধিত মূল বেতনের সঙ্গে এইচআরএ (HRA) এবং টিএ (TA) যুক্ত করে মোট মাসিক অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে।    

আরও পড়ুন : ডিএ জুড়ে গেলে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী হতে পারে হিসেব ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget