এক্সপ্লোর

8th Pay Commission : সরকারি কর্মীদের বেতন বাড়বে না আশা অনুযায়ী? অষ্টম বেতন কমিশনে ২.১ ফিটমেন্ট ফ্যাক্টরের সম্ভাবনা, কত হবে স্যালারি

Salary News : বেতন বৃদ্ধি হলেও বিশাল কিছু আশা করতে না করতেই বলছেন এক্সপার্টরা। জেনে নিন, কত বেতন বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

Salary News : কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employees) বেতন (Salary News) নিয়ে শোনা যাচ্ছে বড় খবর। অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কর্মী সংগঠনের দাবি অনুযায়ী নাও বাড়তে পারে ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor)। বিশেষজ্ঞদের মতে, সব মিলিয়ে ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা রয়েছে এবার। যার ফলে বেতন বৃদ্ধি হলেও বিশাল কিছু আশা করতে না করতেই বলছেন এক্সপার্টরা। জেনে নিন, কত বেতন বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

কবে জমা পড়তে চলেছে রিপোর্ট

সম্প্রতি অষ্টম বেতন কমিশনের বৈঠক শেষ হয়েছে লখনউতে। শীঘ্রই হবে এর পরবর্তী বৈঠক। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা জুলাই মাসে ভুবনেশ্বর ও কলকাতায় পরবর্তী দফার আলোচনার জন্য অপেক্ষা করছেন। ৮ম বেতন কমিশন যত দ্রুত তাদের রিপোর্ট জমা দেবে এবং সরকার তা অনুমোদন করবে, কর্মচারীরা তত তাড়াতাড়ি সংশোধিত বেতন ও পেনশন হাতে পাবেন।

কত ফিটমেন্টে ফ্যাক্টরের দাবি তুলেছে ইউনিয়ন

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়নগুলি উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টরের দাবিতে দীর্ঘদিন ধরেই কথা বলছে। এই তালিকায় নাম লিখিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা মজদুর সঙ্ঘ (BPMS)। ৪.০ মাল্টিপ্লায়ারের দাবি জানিয়েছে এই সংগঠন। অন্যদিকে, ন্যাশনাল কাউন্সিল (JCM) স্টাফ সাইড এবং অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF) ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধিতে এই দাবি কি মেনে নেবে সরকার।

আগে জানতে হবে ফিটমেন্ট ফ্যাক্টর কী ?
প্রথমে আপনাকে বুঝতে হবে ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী। নতুন বেতন কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন কতটা বৃদ্ধি পাবে, তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। আসলে এটি একটি গুণক (Multiplier), যা পুরনো বেতনের সঙ্গে গুণ করে নতুন সংশোধিত মূল বেতন (Basic Pay) নির্ধারণ করা হয়।

বর্তমানে অষ্টম বেতন কমিশন কী সুপারিশ করবে তা নিয়ে নানা জল্পনা রয়েছে। কেউ কেউ মনে করছে, সপ্তম বেতন কমিশনের ২.৫৭ গুণককে ছাড়িয়ে যেতে পারে নতুন বেতন কমিশন। এখনকার অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এটি ২.০-এর কাছাকাছি সীমাবদ্ধ রাখা হতে পারে। তবে 'দ্য ইকোনমিক টাইমস'-এর রিপোর্ট বলছে, বিশেষজ্ঞদের গণনা বলছে- এই ফিটমেন্ট ফ্যাক্টর ২.০৫ থেকে ২.১০-এর মধ্যে থাকতে পারে।

বিশেষজ্ঞরা কী বলছেন ?
এই বিষয়ে অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের (AINPS) জাতীয় সভাপতি মনজিৎ সিং প্যাটেল জানিয়েছেন, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রচলিত মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং পরিবহণ ভাতা (TA)-কে যুক্ত করা হলে, কোনো অতিরিক্ত 'গ্রোথ কম্পোনেন্ট' বা জীবনযাত্রার মানোন্নয়নের অংশ ছাড়াই ফিটমেন্ট ফ্যাক্টর ২.১-এ পৌঁছাতে পারে।

 'গ্রোথ ফ্যাক্টর' হল এমন একটি উপাদান যা রাষ্ট্রপুঞ্জের মানব উন্নয়ন সূচকের (HDI) ওপর ভিত্তি করে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে বেতন কমিশন যুক্ত করে থাকে।)

প্যাটেল দুটি সম্ভাব্য সমীকরণের মাধ্যমে দেখিয়েছেন কীভাবে ফিটমেন্ট ফ্যাক্টর ২.১ হতে পারে

সমীকরণ ১: ২.১ ফিটমেন্ট ফ্যাক্টরের হিসাব (X-ক্যাটাগরি শহরের লেভেল-১ কর্মচারীর উদাহরণ)
সপ্তম বেতন কমিশনের অধীনে (৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত আনুমানিক বেতন):

মূল বেতন (Basic Pay): ₹১৮,০০০
মহার্ঘ ভাতা (DA - ৫৮%): ₹১০,৮০০
বাড়ি ভাড়া ভাতা (HRA - ৩০%): ₹৫,৪০০
পরিবহন ভাতা (TA): ₹২,৮৮০ (₹১,৮০০ মূল TA + ৫৮% DA অর্থাৎ ₹১,০৮০)
মোট বেতন (Gross Pay): ₹৩৭,০৮০
ফিটমেন্ট ফ্যাক্টরের হিসাব: ₹৩৭,০৮০ ÷ ₹১৮,০০০ = ২.০৬
সরকার যদি এটিকে রাউন্ড অফ বা কাছাকাছি এক অঙ্কের সংখ্যায় নিয়ে আসে, তবে ফিটমেন্ট ফ্যাক্টর দাঁড়াবে ২.১।

এই ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর এবং অষ্টম বেতন কমিশনে ২% DA ও উচ্চতর HRA (৩৬%) ধরে নতুন বেতন কাঠামো যেমন হতে পারে:

নতুন মূল বেতন (₹১৮,০০০ × ২.১): ₹৩৭,৮০০

মহার্ঘ ভাতা (DA - ২%): ₹৭৫৬
বাড়ি ভাড়া ভাতা (HRA - ৩৬%): ₹১৩,৬০৮
পরিবহন ভাতা (TA): ₹৯,১৮০ (সংশোধিত TPTA ₹৯,০০০ + ২% DA)
নতুন মোট বেতন (Gross Salary): ₹৬১,৩৪৪ (অর্থাৎ সামগ্রিক বেতন বৃদ্ধি প্রায় ৬৫%)

সমীকরণ ২: ফ্যামিলি ইউনিটের ভিত্তিতে ২.১০ ফিটমেন্ট ফ্যাক্টর
প্যাটেলের দ্বিতীয় হিসাবটি তৈরি হয়েছে 'ফ্যামিলি ইউনিট' বা পরিবারিক সদস্য সংখ্যার ওপর ভিত্তি করে।
সপ্তম বেতন কমিশনের নিয়ম: ফ্যামিলি ইউনিট ধরা হতো ৩.০। (কর্মচারী: ১.০, স্বামী/স্ত্রী: ০.৮, প্রথম সন্তান: ০.৬, দ্বিতীয় সন্তান: ০.৬)।
অষ্টম বেতন কমিশনের দাবি: ইউনিয়নগুলির দাবি, এবার পিতা-মাতাকেও ১.২ ইউনিট (০.৬ + ০.৬) হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। এতে ফ্যামিলি ইউনিট বেড়ে দাঁড়াবে ৪.২ (৩.০ + ১.২)।
পরিবারের এই সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে আগের তুলনায় ইউনিটের হার ৪৬.৬৬% বৃদ্ধি পাওয়া।
এখন, এই ৪৬.৬৬%-কে যদি ১৫৮%-এর (১০০% মূল বেতন + ৫৮% ডিএ) সাথে যোগ করা হয়, তবে তা দাঁড়ায় ২০৫%। অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর হয় ২.০৫। দশমিকের পর এই ২.০৫-কে রাউন্ড ফিগার করলে তা দাঁড়ায় ২.১০।

চূড়ান্ত সিদ্ধান্ত কবে ?
বর্তমানে এই পুরো হিসাবটি বিশেষজ্ঞদের অনুমান এবং বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি। ৮ম বেতন কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রিসভা তা খতিয়ে দেখবে। সরকার আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ার পরেই জানা যাবে আসল ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে চলেছে।

আরও পড়ুন : কবে ফাইনাল সুপারিশ জমা দেবে অষ্টম বেতন কমিশন, কত দূর এগিয়েছে কাজ, হাতে টাকা আসবে কখন ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget