এক্সপ্লোর

8th Pay Commission : অষ্টম বেতন কমিশনে লেভেল ১-১৩ কার কত বেতন হতে পারে ? ২.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর গড়ে দেবে সব ফারাক

Salary News : জেনে নিন, ২.৫ ফিটমেন্ট ফ্য়াক্টরে কমিশন অনুমোদন দিলে লেভেল ১-১৩, কার কত স্যালারি হবে।

Salary News : শীঘ্রই বড় আপডেট হতে চলেছে অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission)। এর মধ্যে সবথেকে চর্চিত বিষয় ফিটমেন্ট ফ্য়াক্টর (Fitment Factor)। এর ওপর ভিত্তি করেই আগামী দিনে বেতন বৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। জেনে নিন, ২.৫ ফিটমেন্ট ফ্য়াক্টরে কমিশন অনুমোদন দিলে লেভেল ১-১৩, কার কত স্যালারি হবে।

কত বেতন বৃদ্ধির সম্ভাবনা কর্মীদের
এই বিষয়ে ব্যাঙ্কবাজারের তরফে একটি তথ্য় দেওয়া হয়েছে। তথ্য়ে বলা হয়েছে, কোনওভাবে অষ্টম বেতন কমিশন যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫ করে দেয় তাহলে লেভেল ১ কর্মী বেসিক পে ১৮,০০০ টাকা থেকে লাফ দিয়ে ৪৫,০০০ টাকা হয়ে যাবে। অন্যদিকে, লেভেল ১৩-র কর্মীর বেসিক পে হয়ে যাবে ১,২৩,১০০ টাকা থেকে ৩,০৭,৭৫০ টাকা ।

কী এই ফিটমেন্ট ফ্যাক্টর
সহজ কথায় বলতে গেলে এটি আসলে একটি গুণক, যা বেতন বৃদ্ধির ভিত্তি হিসাবে কাজ করে। এই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পে বৃদ্ধি পায়। এর মূল্য ভিত্তি হল, সংশোধিত মূল বেতন = বর্তমান মূল বেতন x ফিটমেন্ট ফ্যাক্টর।

২.৫ X ফিটমেন্ট ফ্যাক্টরের আওতায় কার কত বেসিক পে হতে পারে 
লেভেল ১ : ১৮০০০ থেকে হতে পারে ৪৫০০০ টাকা
লেভেল ৪ : ২৫,৫০০ থেকে হতে পারে ৬৩৭৫০ টাকা
লেভেল ৬ : ৩৫,৪০০ থেকে হতে পারে ৮৮,৫০০ টাকা
লেভেল ৭ : ৪৪,৯০০ থেকে হতে পারে ১,১২,২৫০ টাকা
লেভেল ১০ : ৫৬,১০০ থেকে হতে পারে ১,৪০,২৫০ টাকা
লেভেল ১৩ : ১,২৩,১০০ থেকে হতে পারে ৩,০৭,৭৫০ টাকা

কত ফিটমেন্টে ফ্যাক্টরের দাবি তুলেছে ইউনিয়নগুলি
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়নগুলি উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টরের দাবিতে দীর্ঘদিন ধরেই কথা বলছে। এই তালিকায় নাম লিখিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা মজদুর সঙ্ঘ (BPMS)। ৪.০ মাল্টিপ্লায়ারের দাবি জানিয়েছে এই সংগঠন। অন্যদিকে, ন্যাশনাল কাউন্সিল (JCM) স্টাফ সাইড এবং অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF) ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধিতে এই দাবি কি মেনে নেবে সরকার।

সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে সুপারিশ জমা দেবে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। এখন সেই বিষয়ে চলছে জোর কদমে প্রস্তুতি।

লখনউ বৈঠকের পর কমিশনের পরবর্তী গন্তব্য ও সূচি নিচে দেওয়া হল

ভুবনেশ্বর (ওড়িশা): আগামী ৬-৭ জুলাই ওড়িশার ভুবনেশ্বরে বৈঠক অনুষ্ঠিত হবে।

কলকাতা (পশ্চিমবঙ্গ): এরপরই আগামী ৯-১০ জুলাই কলকাতায় রাজ্যভিত্তিক কর্মচারী সংগঠন ও স্টেকহোল্ডারদের সাথে বৈঠকে বসবে পে কমিশন টিম।

আগে কোথায় বৈঠক: এর আগে ইতিমধ্যেই দিল্লি, লাদাখ ও শ্রীনগরে এই ধরনের সফল আলোচনা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : EPFO-র নিয়মে বড় বদল, এবার বাধ্যতামূলক পিএফের সীমা ১৮০০ টাকা, অতিরিক্ত রাখতে চাইলে তা ঐচ্ছিক

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Financal Rule Change : রান্নার গ্যাস থেকে ব্যাঙ্ক FD, ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, না জানলে ভুগবেন !
রান্নার গ্যাস থেকে ব্যাঙ্ক FD, ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, না জানলে ভুগবেন !
Post Office FD : ৩ বছরের পোস্ট অফিস FD-তে দারুণ রিটার্ন, ২ লাখ রাখলে কত পাবেন জানেন ?
৩ বছরের পোস্ট অফিস FD-তে দারুণ রিটার্ন, ২ লাখ রাখলে কত পাবেন জানেন ?
Bank FD Rules : ১ অক্টোবর থেকে ফিক্সড ডিপোজিটের নিয়মে বদল, সুদের হারে প্রভাব পড়বে ?
১ অক্টোবর থেকে ফিক্সড ডিপোজিটের নিয়মে বদল, সুদের হারে প্রভাব পড়বে ?
8th Pay Commission : মাসে ১.৫২ লাখ টাকা বেতন হতে পারে এদের, অষ্টম বেতন কমিশনে কীভাবে সম্ভব ? রইল অঙ্ক
মাসে ১.৫২ লাখ টাকা বেতন হতে পারে এদের, অষ্টম বেতন কমিশনে কীভাবে সম্ভব ? রইল অঙ্ক
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget