এক্সপ্লোর

8th Pay Commission : ২.১, ২.৫ না ৩.০ হবে ফিটমেন্ট ফ্যাক্টর ? অষ্টম বেতন কমিশনে ১-১০ লেভেলে কার কত বেতন বাড়তে পারে ? 

8th Pay Commission News Update : অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) ২.১, ২.৫ বা ৩.০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে ১-১০ লেভেলে কার কত বেতন বাড়তে পারে ? এখানে দেওয়া রইল হিসেব। 

8th Pay Commission News Update : শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে পারেন সুখবর। কর্মী সংগঠনগুলির দাবি কিছুটা বাস্তবায়িতক হলে এই প্রথমবার সবথেকে বেশি বেতন বৃদ্ধি হতে পারে সরকারি কর্মীদের। তবে সেই ক্ষেত্রে সবকিছু নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) ২.১, ২.৫ বা ৩.০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে ১-১০ লেভেলে কার কত বেতন বাড়তে পারে ? এখানে দেওয়া রইল হিসেব। 

এবার কলকাতায় হবে কমিশনের বৈঠক
আর বেশিদিন হাতে নেই। ১০ জুলাই কলকাতায় অষ্টম বেতন কমিশনের বৈঠকের পর এবার অল্প কিছু জায়গায় বাকি রয়েছে আলোচনা। যেখানে কর্মী সংগঠনগুলির দাবি শোনার পরই ফিটমেন্ট ফ্যাক্টর সংক্রান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। এরপরই বেতন বৃদ্ধি সংক্রান্ত সুপারিশ গ্রহণ করবে কমিশনের কর্তারা।

ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ? কেন সবকিছু এর নির্ভর করছে
আসলে ফিটমেন্ট ফ্যাক্টর হল এমন একটি গুণক, যার মাধ্যমে কর্মচারীদের বেতন বৃদ্ধি নির্ধারিত হয়। বর্তমান মূল বেতন বা বেসিক পে সংশোধন করে এই গুণকের মাধ্যমে নতুন মূল বেতনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পে বৃদ্ধি পায়। এর মূল্য ভিত্তি হল, সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে।

কী কারণে ফিটমেন্ট ফ্যাক্টর বেতন বৃদ্ধি নির্ধারণ করে
একটা বিষয়ে সবাইকে মনে রাখতে হবে, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA) ও পরিবহণ ভাতা (TA)-র মতো অন্যান্য গুরুত্বপূর্ণ ভাতাগুলি সরাসরি মূল বেতনের ওপর নির্ভর করে। তাই কোনওভাবে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেলে সঙ্গে সঙ্গে অন্যান্য ভাতাগুলিতেও তার প্রভাব পড়ে। ফলে কর্মীর সামগ্রিক বেতন কাঠামোয় এক লাফে বড় পরিবর্তন আসে। তবে কেবল কর্মীরা নন, এর পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। কারণ তাঁদের পেনশনও এর ভিত্তিতেই সংশোধিত হয়।

বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের প্রভাব : কী বলছেন বিশেষজ্ঞরা ?
কেন্দ্রীয় সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ফিটমেন্ট ফ্যাক্টর বা এর নির্দিষ্ট সীমা ঘোষণা করেনি। তবে আর্থিক বিশেষজ্ঞ ও ‘ব্যাঙ্কবাজার’-এর সিইও অধিল শেট্টির মতে, আলাদা আলাদা ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে কর্মীদের বেতনের ওপর কেমন প্রভাব পড়তে পারে, তার একটি তুলনামূলক চিত্র দেখে নেওয়া যাক..

পে লেভেল (Pay Level) বর্তমান মূল বেতন ২.১ ফিটমেন্ট ফ্যাক্টরে সম্ভাব্য বেতন ২.৫ ফিটমেন্ট ফ্যাক্টরে সম্ভাব্য বেতন ৩.০ ফিটমেন্ট ফ্যাক্টরে সম্ভাব্য বেতন
লেভেল ১ (Level 1) ₹১৮,০০০ ₹৩৭,৮০০ ₹৪৫,০০০ ₹৫৪,০০০
লেভেল ১০ (Level 10) ₹৫৬,১০০ ₹১.১৮ লাখ ₹১.৪০ লাখ ₹১.৬৮ লাখ


১লেভেল ১ (Level 1) কর্মীদের ক্ষেত্রে:
বর্তমানে এই স্তরের কর্মীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা।

ফিটমেন্ট ফ্যাক্টর ২.১ হলে সংশোধিত মূল বেতন বেড়ে দাঁড়াতে পারে ৩৭,৮০০ টাকা।

এটি যদি ২.৫ করা হয়, তবে মূল বেতন হবে ৪৫,০০০ টাকা।

আর যদি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.০ করা হয়, তবে মূল বেতন বেড়ে দাঁড়াবে ৫৪,০০০ টাকা।

২ লেভেল ১০ (Level 10) কর্মীদের ক্ষেত্রে:
বর্তমানে এই স্তরের অফিসার বা কর্মীদের মূল বেতন ৫৬,১০০ টাকা।

২.১ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে সংশোধিত মূল বেতন বেড়ে হতে পারে ১.১৮ লাখ টাকা।

২.৫ ফিটমেন্ট ফ্যাক্টর হলে তা দাঁড়াবে প্রায় ১.৪০ লাখ টাকা।

আর ৩.০ ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হলে মূল বেতন এক লাফে বেড়ে দাঁড়াতে পারে ১.৬৮ লাখ টাকা।

আরও পড়ুন : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা

 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Small Savings schemes: অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget