এক্সপ্লোর

8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি

Salary News : শোনা যাচ্ছে, এবার নতুন সুপারিশে অনেকটাই বেতন বৃদ্ধি (Salary Hike) হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।    

Salary News : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। এবার কর্মী সংগঠনের দাবি অনুযায়ী, ন্যূনতম মূল বেতন (Basic Pay) বেড়ে হতে পারে ৬৯,০০০ টাকা। আগে যা ১৮,০০০ টাকা ছিল। শোনা যাচ্ছে, এবার নতুন সুপারিশে অনেকটাই বেতন বৃদ্ধি (Salary Hike) হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।    

সব নির্ভর করছে 'ফিটমেন্ট ফ্যাক্টরের' ওপর 
এই বেতন বৃদ্ধির বিষয়টি পুরোপুরি নির্ভর করে 'ফিটমেন্ট ফ্যাক্টরের' ওপর। এঠি আসলে একটি নির্দিষ্ট 'গুণক'। যার ওপর ভিত্তি করেই কর্মচারীদের মূল বেতন, পেনশন ও অন্যান্য ভাতা বৃদ্ধি করা হয়। আপনাকে মনে রাখতে হবে, সপ্তম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। এর ওপর ভিত্তি করে আগে এই ন্যূনতম মূল বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল।

কী দাবি তুলেছে ইউনিয়নগুলি

অষ্টম বেতন কমিশনে এবার বেশ ফিটমেন্ট ফ্য়াক্টরের দাবি তুলেছে 'ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি' (NC-JCM)  অ্যান্ড অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF)-এর মতো বড় কর্মচারী ইউনিয়নগুলি। অষ্টম পে কমিশনে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর চালুর দাবি তুলেছে এই সংগঠনগুলি।

জেনে নিন, এই ফিটমেন্ট ফ্যাক্টর কীভাবে কাজ করে ? 
অষ্টম বেতন কমিশনে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ থেকে বাড়িয়ে অনেকেটাই বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইউনিয়নগুলি। কর্মী সংগঠনগুলির দাবি অনুযায়ী, ফিটমেন্ট ফ্য়াক্টর ৩.৮৩ হলে  গুণ করা হয় : ১৮,০০০X ৩.৮৩ = ৬৮,৯৪০ টাকা হতে পারে ন্যূনতম বেতন। 

কেন এই বিশাল বেতন বৃদ্ধির দাবি ? 
কর্মচারী সংগঠনগুলির মতে, আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। ইউনিয়নগুলি  বেতন নির্ধারণের সূত্রে বেশ কিছু বড় পরিবর্তনের দাবি তুলেছে:

১ ফ্য়ামিলি ইউনিট কাউন্ট বৃদ্ধির দাবি : সপ্তম পে কমিশনে ৩ সদস্যের পরিবার (কর্মী, স্বামী/স্ত্রী এবং দুটি সন্তান) বিবেচনা করা হতো। এবার ইউনিয়নগুলি নির্ভরশীল বাবা-মা এবং শ্বশুর-শাশুড়িকে অন্তর্ভুক্ত করে ৫ সদস্যের পরিবারের ভিত্তিতে বেতন কাঠামো তৈরির দাবি জানিয়েছে।

২ আপনার খাবার ক্যালোরি খরচ কত : ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর নতুন গাইডলাইন অনুযায়ী দৈনিক ৩,৪৯০ ক্যালরি খাবারের খরচ, আবাসন খরচ (৩% থেকে বাড়িয়ে ৭.৫%), জ্বালানি ও বিদ্যুৎ খরচ (২০%), এবং শিক্ষা ও সামাজিক উৎসবের খরচকে মাথায় রেখে এই ন্যূনতম বেতনের দাবি করা হয়েছে।

কত টাকা ন্যূনতম বেতন বৃদ্ধি হতে পারে
১.২ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকলেও, ৬৯,০০০ টাকার এই অঙ্কটি সরকারের কোনও অফিশিয়াল প্রস্তাব নয়। এটি সম্পূর্ণভাবে কর্মচারী সংগঠনগুলোর দাবি।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর মেনে নিলে সরকারের ওপর বিশাল আর্থিক বোঝা চাপবে, যা রাজ্য সরকারগুলির ওপরেও প্রভাব ফেলবে। বিশেষজ্ঞদের মতে, চূড়ান্ত সিদ্ধান্তটি অনেক বেশি বাস্তবসম্মত এবং পরিমাপিত হতে পারে। অনেক বিশেষজ্ঞের অনুমান, আর্থিক পরিস্থিতি বিবেচনা করে ফিটমেন্ট ফ্যাক্টর ২.০ থেকে ২.৫-এর মধ্যে বা খুব বেশি হলে বর্তমানের কাছাকাছি (২.৫৭) রাখা হতে পারে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫ করা হয়, তবে ন্যূনতম মূল বেতন বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৪৫,০০০ টাকা।

টেক-হোম স্যালারি কতটা বাড়তে পারে ?
কেন্দ্রীয় সরকারি কর্মীদর মতে, সরকার চূড়ান্ত ফিটমেন্ট ফ্যাক্টর যতটাই কমাক না কেন,তবুও কর্মচারীদের হাতে আসা মোট বেতন (Take-home salary) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কারণ মূল বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া ভাতা (HRA), মহার্ঘ ভাতা (DA) এবং যাতায়াত ভাতা (TA)-র মতো অন্যান্য সমস্ত উপাদানও এমনিতেই বেড়ে যাবে। অষ্টম পে কমিশনের চূড়ান্ত রিপোর্টের পরেই স্পষ্ট হবে সাধারণ কর্মচারীদের পকেটে শেষ পর্যন্ত কত টাকা ঢুকবে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী মোদি করেন এখানে ইনভেস্ট, কত টাকা আসে মাসে ?

 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget