এক্সপ্লোর

8th Pay Commission : ৩০ বছরের চাকরিজীবনে ৫ বার পাবেন প্রোমোশন ? অষ্টম বেতন কমিশন নেবে কী সিদ্ধান্ত ?

Salary News : এই প্রস্তাব পাশ হলে আগামী দিনে চাকরিজীবনে ৫ বার পাবেন প্রোমোশন পাবেন কর্মীরা।

Salary News : অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) প্রস্তাব দেওয়ার দিন শেষ হয়েছে। গত ১৫ জুন পর্যন্ত ছিল এই মেয়াদ। যেখানে বিভিন্ন কর্মী সংগঠনকে বেতন বৃদ্ধি ছাড়াও নীতি প্রণয়নে বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে বলার সুযোগ দিয়েছিল কমিশন। এবার সেখানেই বড় প্রস্তাব রেখেছে কর্মচারীদের প্রতিনিধি দল NC-JCM (Staff Side) । এই প্রস্তাব পাশ হলে আগামী দিনে চাকরিজীবনে ৫ বার পাবেন প্রোমোশন পাবেন কর্মীরা।

কী বলা হয়েছে এই প্রস্তাবে
কর্মী সংগঠনের প্রস্তাব অনুযায়ী, ৩০ বছরের চাকরি জীবনে ৫ বার প্রোমোশন বা পদোন্নতি পাওয়া উচিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

কী এই '৫টি পদোন্নতি'র প্রস্তাব ?
স্টাফ সাইডের প্রস্তাব অনুযায়ী, চাকরিতে যোগদানের পর থেকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই আর্থিক সুবিধাগুলি দেওয়া উচিত:

১ম আর্থিক আপগ্রেডেশন: চাকরি জীবনের ৬ বছর পূর্ণ হলে।

২য় আর্থিক আপগ্রেডেশন: চাকরি জীবনের ১২ বছর পূর্ণ হলে।

৩য় আর্থিক আপগ্রেডেশন: চাকরি জীবনের ১৮ বছর পূর্ণ হলে।

৪র্থ আর্থিক আপগ্রেডেশন: চাকরি জীবনের ২৪ বছর পূর্ণ হলে।

৫ম আর্থিক আপগ্রেডেশন: চাকরি জীবনের ৩০ বছর পূর্ণ হলে।

কী কারণে ৫টি পদোন্নতির দাবি করা হচ্ছে ?
এই বিষয়ে কর্মী সংগঠনগুলির বক্তব্য, বর্তমানে গ্রুপ 'সি' (Group C) স্তরের বহু কর্মী-যেমন মাল্টি-টাস্কিং স্টাফ (MTS), ক্লার্ক, ড্রাইভার, ফায়ার ফাইটিং স্টাফ, স্টেনোগ্রাফার, কুক (রাঁধুনি) এবং হাসপাতালের এএনএম (ANM) কর্মীরা সারা জীবন কাজ করেও ৩টি পদোন্নতিও পান না। এই বিষয়টা ঠিক নয়। এতে পরিবর্তন দরকার।

এই কর্মীদের জন্য বর্তমানে 'অ্যাসিওরড প্রোগ্রেসিভ স্কিম' বা MACP-এর ওপর নির্ভর করতে হয় (যা ১০, ২০ এবং ৩০ বছর পর পাওয়া যায়)। কিন্তু কর্মীদের দাবি, এই MACP স্কিমটি পুরনো ACP স্কিমের মতো লাভজনক নয়।

কর্মীদের মধ্যে এই বৈষম্য দূর করার দাবি উঠেছে
এই বিষয়ে NC-JCM (Staff Side)  সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, "গ্রুপ 'এ' (Group A) অফিসারদের জন্য নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতির (Time Scale Promotion) ব্যবস্থা রয়েছে। তাহলে গ্রুপ 'বি' ও 'সি' কর্মচারীদের ক্ষেত্রে এই বৈষম্য কেন ? পদোন্নতির উচ্চতর পদ খালি না থাকলেও, একটি নির্দিষ্ট সময় পর পর যেন কর্মীরা আর্থিক আপগ্রেডেশন পান, সেইভাবেই ক্যাডার কাঠামো তৈরি করা উচিত।"

এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী ?
সাধারণত পে কমিশন গঠনের পর সমস্ত কর্মী সংগঠন ও পেনশনভোগীদের দাবিদাওয়া খতিয়ে দেখতে কমিশনের প্রায় ১৮ মাস সময় লাগে। অষ্টম পে কমিশন এই সমস্ত প্রস্তাব খতিয়ে দেখে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে। যদি এই ৫টি পদোন্নতির প্রস্তাব সরকার মেনে নেয়, তবে নিচু ও মাঝারি পদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।

আরও পড়ুন : মাসে অফিসে ২ ঘণ্টা দেরি করলে কাটা যাবে না ছুটি ! অষ্টম বেতন কমিশন স্বস্তি দেবে কর্মীদের ?

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget