এক্সপ্লোর

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হবে ? কত বাড়বে বেতন-এরিয়ার, কী বলছে রিপোর্ট

8th Pay Commission : বেতন ও পেনশন বৃদ্ধির মূল চাবিকাঠি অর্থাৎ 'ফিটমেন্ট ফ্যাক্টর' (Fitment Factor) এবং চূড়ান্ত রিপোর্ট জমার সময়সীমা নিয়ে বড়সড় তথ্য সামনে এসেছে।

8th Pay Commission News Update : অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) আপডেট নিয়ে কৌতূহল বেড়েই চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মনে। কবে ঘোষণা হবে বেতন কমিশনের রিপোর্ট ? ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) ছাড়াও এরিয়ারের বিষয় নিয়েও রয়েছে চিন্তা। সেই ক্ষেত্রে কী কী বদল হতে পারে এবার। 

অষ্টম বেতন কমিশন: ২০২৬-২০২৭ সালের সম্পূর্ণ টাইমলাইন
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মনে এখন একটাই প্রশ্ন, বর্ধিত বেতন ঠিক কবে থেকে হাতে পাওয়া যাবে? নীচে পুরো প্রক্রিয়ার একটি আনুমানিক রূপরেখা দেওয়া হল

পর্যায় বা ধাপ সম্ভাব্য সময়কাল
পরামর্শ ও স্মারকলিপি জমার ১৫ জুন (আজই শেষ সময়সীমা)
কমিশনের চূড়ান্ত রিপোর্ট পেশ ২০২৭ সালের প্রথম দিকে (Early 2027)
কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদন ২০২৭ সালের জুন বা জুলাই
নতুন বেতন কাঠামো চালু ২০২৭ সালের মাঝামাঝি (কার্যকর হবে ১ জানুয়ারি, ২০২৬ থেকে)

অষ্টম বেতন কমিশনের রিপোর্ট জমা ও চূড়ান্ত ঘোষণা কবে ?
সাধারণত যেকোনও নতুন বেতন কমিশন গঠনের পর পর্যালোচনা করতে ও বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা করতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ৩ নভেম্বর, ২০২৫ তারিখে অষ্টম বেতন কমিশন গঠন করেছিল এবং রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় বেঁধে দিয়েছিল।

কমিশনের কাছে বিভিন্ন ইউনিয়ন ও দপ্তরের মতামত বা স্মারকলিপি (Memorandum) জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১৫ জুন, ২০২৬ করা হয়েছে। এই সমস্ত তথ্য খতিয়ে দেখে কমিশন ২০২৭ সালের প্রথম দিকে সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে বলে আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রকের মূল্যায়নের পর, ২০২৭ সালের জুন বা জুলাই মাসে কেন্দ্রীয় ক্যাবিনেট নতুন বেতন কাঠামো এবং ফিটমেন্ট ফ্যাক্টরের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে।

ফিটমেন্ট ফ্যাক্টর ও বেতন বৃদ্ধি,  কত টাকা বাড়তে পারে ?
রিপোর্ট অনুযায়ী, এবারের পে-কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬৪ থেকে ২.৮৬-এর মধ্যে নির্ধারণ করা হতে পারে। এর ফলে কর্মচারীদের বেতনে কী পরিবর্তন আসতে পারে তা দেখে নেওয়া যাক:

ন্যূনতম বেসিক পে (Minimum Basic Salary): বর্তমানে যা ১৮,০০০ টাকা রয়েছে, তা বেড়ে ৪৭,৫০০ টাকা থেকে ৫১,৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

টেক-হোম স্যালারি (Take-home Salary): এর ফলে কর্মচারীদের হাতে পাওয়া মোটের ওপর বেতনে প্রায় ১৫% থেকে ২৫% সরাসরি বৃদ্ধি দেখা যাবে।

অ্যারিয়ার বা বকেয়া টাকা (Arrears) নিয়ে নিয়ম কী ?
কর্মীদের মনে প্রশ্ন জাগতেই পারে যে, যদি ঘোষণা ২০২৭ সালে হয়, তবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ওই সময় পর্যন্ত কী হবে? সরকারি নিয়ম অনুযায়ী, নতুন বেতন কমিশন সবসময় তার নির্ধারিত তারিখ (১ জানুয়ারি, ২০২৬) থেকেই কার্যকর ধরা হয়। অর্থাৎ, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে যখনই এটি বাস্তবায়িত হোক না কেন, গত ১ জানুয়ারি, ২০২৬ থেকে বাস্তবায়নের মাস পর্যন্ত সমস্ত বর্ধিত টাকা (Basic Pay + DA) কর্মচারীরা এককালীন বকেয়া বা অ্যারিয়ার (Arrears) হিসেবে ল্যাম্পসাম (একসাথে) পেয়ে যাবেন।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্র্যাচুইটি বেড়ে হতে পারে ৫০ থেকে ৭৫ লাখ ? অষ্টম বেতন কমিশনে নতুন কী আপডেট ?

 

সেরা শিরোনাম

Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
8th Pay Commission : বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?
বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget