এক্সপ্লোর

8th Pay Commission : কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্র্যাচুইটি বেড়ে হতে পারে ৫০ থেকে ৭৫ লাখ ? অষ্টম বেতন কমিশনে নতুন কী আপডেট ?

8th Pay Commission Gratuity News :  অবসরের পর পাওয়া গ্র্যাচুইটির (Gratuity) অঙ্ক এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে ৫০ থেকে ৭৫ লক্ষ টাকা করা এবং তা হিসেব করার পদ্ধতিতে বড়সড় বদল আনার প্রস্তাব।

8th Pay Commission Gratuity News : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) দিতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। শোনা যাচ্ছে, নতুন প্রস্তাব মেনে নিলে আগামী দিনে গ্র্যাচুইটির (Gratuity News) পরিমাণ এক ধাক্কায় বেড়ে যাবে অনেকটাই। 

কত টাকা হতে পারে গ্র্যাচুইটির পরিমাণ

১৫ জুন বেতন বৃদ্ধির জন্য অষ্টম বেতন কমিশনের শেষ দিন। এর আগেই অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের (8th Pay Commission) কাছে নিজেদের একাধিক দাবিদাওয়া ও প্রস্তাব জমা দিতে শুরু করেছে বিভিন্ন কর্মী সংগঠন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি রয়েছে গ্র্যাচুইটি নিয়ে।  একবার এই প্রস্তাব মেনে নিলে অবসরের পর গ্র্যাচুইটির (Gratuity) পরিমাণ ৫০ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। কর্মী সংগঠনগুলির দাবি, বর্তমান মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার খরচের কথা মাথায় রেখে বর্তমান গ্র্যাচুইটির নিয়ম ও সর্বোচ্চ সীমায় আমূল পরিবর্তন আনা দরকার।

রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন (IRTSA)-এর প্রস্তাব
রেল কর্মচারীদের এই সংগঠনটি গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা গ্র্যাচুইটি গণনার একটি নতুন ফর্মুলাও প্রস্তাব করেছে

অবসরকালীন গ্র্যাচুইটির নয়া ফর্মুলা: গ্র্যাচুইটি = (১/৩) × (মূল বেতন বা Basic Pay + মহার্ঘ ভাতা বা DA) × (চাকরি জীবনের প্রতি ৬ মাসের সম্পূর্ণ সময়কাল)।

যদি কোনও কর্মী ৩৩ বছর বা তার বেশি সময় চাকরি করেন, তবে তিনি তাঁর মূল বেতন ও ডিএ-র ৩২ গুণ টাকা গ্র্যাচুইটি হিসেবে পাবেন (সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত)।

মৃত্যুর ক্ষেত্রে গ্র্যাচুইটির (Death Gratuity) নতুন হার
নতুন প্রস্তাব অনুযায়ী, কর্মরত অবস্থায় কোনও কর্মচারীর মৃত্যু হলে, তাঁর পরিবারকে চাকরি জীবনের মেয়াদের ওপর ভিত্তি করে গ্র্যাচুইটি দেওয়ার দাবি জানানো হয়েছে:

১ বছরের কম চাকরি: মূল বেতনের ৪ গুণ।

১ থেকে ৫ বছর চাকরি: মূল বেতনের ১২ গুণ।

৫ থেকে ১১ বছর চাকরি: মূল বেতনের ২৪ গুণ।

১১ থেকে ২০ বছর চাকরি: মূল বেতনের ৩০ গুণ।

২০ বছরের বেশি চাকরি: প্রতি ৬ মাসের কাজের জন্য বেতনের অর্ধেক অংশ (সর্বোচ্চ বেতনের ৫০ গুণ)।

NC-JCM স্টাফ সাইডের দাবি 
ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)-এর স্টাফ সাইড গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৭৫ লক্ষ টাকা করার দাবি জানিয়েছে।

কী কী রয়েছে এই দাবিপত্রে
১ মাসিক দিন সংখ্যায় বদল: বর্তমানে গ্র্যাচুইটি হিসেব করার সময় মাসে ৩০ দিন ধরা হয়। কিন্তু স্টাফ সাইডের দাবি, এটি ২৫টি কার্যদিবসের (Effective Working Days) ভিত্তিতে হিসেব করা হোক। এর ফলে সাধারণ 'পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট'-এর আওতায় থাকা কর্মীদের মতো সরকারি কর্মীরাও সমপরিমাণ সুবিধা পাবেন।
২  ১৬.৫ গুণের সীমা প্রত্যাহার: বর্তমানে সাড়ে ১৬ গুণের যে ঊর্ধ্বসীমা রয়েছে, তা তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। কারণ এর ফলে ৩৩ বছরের বেশি চাকরি করা কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
৩ নতুন ফর্মুলা: প্রতি ৬ মাসের চাকরির মেয়াদের জন্য আধ মাসের (Half Month) মূল বেতন + ডিএ যোগ করে গ্র্যাচুইটি হিসেব করার প্রস্তাব দেওয়া হয়েছে।

রেলওয়ে সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার সোসাইটি (RSCWS)-এর দাবি
এই বিষয়ে অবসরপ্রাপ্ত রেল কর্মীদের এই সংগঠনটি জানিয়েছে, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা সময়ে সময়ে পর্যালোচনা করা উচিত। পাশাপাশি, অবসরের ঠিক পরপরই যাতে কোনও রকম আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া দ্রুত গ্র্যাচুইটির টাকা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে। ওপিএস (OPS), এনপিএস (NPS) এবং ইউপিএস (UPS)-এর মতো ভিন্ন পেনশন ব্যবস্থার মধ্যেও গ্র্যাচুইটির নিয়মে সমতা আনার দাবি জানিয়েছে তারা।

এখন কোন নিয়মে গ্র্যাচুইটি গণনা হয়

প্রতি ৬ মাসের চাকরির মেয়াদের জন্য মূল বেতন ও ডিএ-র ১/৪ (এক-চতুর্থাংশ) অংশ দেওয়া হয়। যার সর্বোচ্চ সীমা সাড়ে ১৬ গুণ (১৬.৫ গুণ)। এবং বর্তমান নিয়ম অনুযায়ী একজন কর্মী সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি পেতে পারেন। ৫ বছরের চাকরি জীবন সম্পন্ন করলেই এই সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন : গাড়ি কেনার জন্য আগাম ১০ লাখ ! উৎসবের আগে ১ মাসের বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কী আপডেট ?

সেরা শিরোনাম

UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget