এক্সপ্লোর

UPI Transaction Bill : UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল

UPI Service Charge : এরফলে ব্য়াঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান UPI পেমেন্টে চার্জ ধার্য করতে পারবে।


UPI Service Charge : অনেকদিন ধরেই চলছিল আলোচনা, অবশেষে জল্পনায় সিলমোহর পড়ল বৃহস্পতিবার। লোকসভায় পাস হয়ে গেল 'পেমেন্ট অ্য়ান্ড সেটলমেন্ট সিস্টেম অ্য়াক্ট ২০০৭' সংশোধনী বিল। এরফলে ব্য়াঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান UPI পেমেন্ট ও অন্যান্য ইলেকট্রনিক পেমেন্ট মোডে চার্জ নিতে পারবে।

এতদিন এই বিষয়ে কী নিয়ম ছিল

এতদিন ব্যাঙ্ক বা পেমেন্টে সার্ভিস প্রোভাইডাররা নির্দিষ্ট ইলেকট্রনিক পেমেন্ট মোডে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা সার্ভিস চার্জ নিতে পারতেন না। আগে কেবল ন্যাশনাল ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার (NEFT) ও রিয়েল টাইম গ্রস সেটসমেন্ট (RTGS)-এর ক্ষেত্রে সার্ভিস চার্জ নিতে পারত ব্যাঙ্ক। তবে UPI লেনদেনের জন্য কোনও টাকা কাটতে পারত না। নতুন সংশোধনী বিল আসার ফলে তারা UPI লেনদেনে টাকা নিতে পারবে। 

নতুন চার্জ বসানোর বিষয়ে কী বলেছে সরকার

এদিন সংসদে 'ট্যাক্সেশন অ্যান্ড আদার ল্জ অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬' নিয়ে আসেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মূলত, ব্যাঙ্ক, 'পেমেন্টে সার্ভিস প্রোভাইডার' ও 'পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফার্ম' যারা এই ডিজিটাল ব্যবস্থা চালায় তাদের সুবিধা করে দিতেই এই বিল পাস করা হয়েছে সংসদে। এর মাধ্যমে UPI গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের থেকে সার্ভিস চার্জ বাবদ টাকা কাটতে পারবে এই ডিজিটাল ইকো সিস্টেমের সঙ্গে যুক্ত পরিষেবা প্রদানকারীরা। 

এই বিষয়ে কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক

এই প্রসঙ্গে মুখ খুলেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রা। তিনি বলেছেন, ''বিষয়টি নিয়ে এখনই কিছু বলা 'প্রিম্যাচিওর' হবে। তবে পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে টাকা লেনদেনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে না কাউকে এর জন্য টাকা দিতেই হবে। আমাদের কাছে একটা বিষয় পরিষ্কার, হয় সাধারণ জনগণের থেকে কর বাবদ এই টাকা নিতে হবে, অথবা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা সার্ভিস চার্জের মাধ্যমে ইউজারদের থেকে এই টাকা নিতে হবে।''  

মলহোত্রার আরও বলেন, ''বর্তমানে সরকার কেবল এই সংশোধনী বিল পাস করেছে। মনে রাখতে হবে, এর খরচ কাউকে না কাউকে তো দিতেই হবে। আমরা সব সময়ই চাইব, দেশের পরিকাঠামোতে উন্নতি ঘটুক। এই প্রক্রিয়া আরও বেশি কার্যকর হোক। এটাই বর্তমানে আমাদের লক্ষ্য়। দেখা যাক আগামী দিনে এই সংক্রান্ত আরও কী কী বদল ঘটে।'' 

আর্থিক প্রতিষ্ঠানগুলির থেকে আসছিল চাপ 

বহুদিন ধরেই UPI লেনদেনে সার্ভিস চার্জের বিষয়টি নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করছিল ব্যাঙ্ক ছাড়াও এই ডিজিটাল ইকো সিস্টমের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি। তবে সরকার এতকিছুর পরও এই সার্ভিস চার্জ বসানোর বিষয়টি নিয়ে এগোয়নি। মূলত, UPI লেনদেনের বিষয়টি আরও দ্রুত বড় হোক, এমনটাই চাইছিল সরকার। 

এখন UPI লেনদেন করলেই আপনার থেকে টাকা কাটবে ?

বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে আপনার-আমার মতো সাধারণ জনগণ অল্প কিছু টাকার লেনদেন করলে সার্ভিস চার্জ কাটবে না আর্থিক প্রতিষ্ঠানগুলি। এই ক্ষেত্রে একটি নির্দিষ্ট কিছু আর্থিক সীমা বেঁধে দেওয়া হতে পারে। মূলত, ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে কোনও লেনদেন হলে এই সার্ভিস চার্জ কাটার প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করছেন তারা। বাকি বড় ব্যবসায়ীদের বিপুল টাকার লেনদেনের ক্ষেত্রে MDR বা সার্ভিস চার্জ প্রযোজ্য হওয়ার সম্ভাবনা বেশি। 

এই নিয়ে কী বলেছেন অর্থমন্ত্রী ?

বিল পাস হওয়ার পরই সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, এই MDR (সার্ভিস চার্জ) মার্চেন্ট বা ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যবহারকারী বা গ্রাহকদের জন্য নয়। এই নতুন সংশোধনীর ফলে ব্যাঙ্ক, ফিনটেক কোম্পানিগুলি আর্থিক পরিকাঠামো উন্নয়নে, সুরক্ষা জোরদার করতে আরও সচেষ্ট হবে। 

 

আর পড়ুন : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'

 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget