এক্সপ্লোর

Aadhaar Card : আধার কার্ডে এবার বিনামূল্যে ইমেল আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুবিধা

Aadhaar Card Free Email Update : একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পাওয়ায় যাবে এই বিনামূল্যে ইমেল আইডি আপডেটের সুবিধা। জেনে নিন, কত দিন পাবেন এই ফ্রি সার্ভিস, কীভাবে আপডেট করবেন ইমেল আইডি।

Aadhaar Card Free Email Update : আধার কার্ডহোল্ডারদের (Aadhaar Card) জন্য ভালো খবর। এবার বিনামূল্য়ে নতুন পরিষেবা দেওয়ার ঘোষণা করেছে ইলেকট্রনিক্স ও তথ্য় প্রযুক্তি মন্ত্রক। সরকারের তরফে জানানো হয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এই পরিষেবা চালু করেছে। তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পাওয়ায় যাবে এই বিনামূল্যে ইমেল আইডি আপডেটের সুবিধা। জেনে নিন, কত দিন পাবেন এই ফ্রি সার্ভিস, কীভাবে আপডেট করবেন ইমেল আইডি।

যেতে হবে না আধার কেন্দ্রে
আধার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এই বিনামূল্যের পরিষেবার জন্য, আধার পরিষেবা কেন্দ্রে ছুটতে হবে না আধার কার্ডহোল্ডারদের। পরিবর্তে ঘরে বসেই আধার অ্যাপে এই সুবিধা পাবেন আপনি। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, জনগণকে স্বস্তি দিতে এখন স্মার্টফোনেই আধার কার্ডের মোবাইল, ঠিকানা ছাড়াও ইমেল আপডেটের মতো সুবিধা পাওয়া যাচ্ছে।

কেন এই ইমেল আপডেট করা জরুরি
একটা কথা মনে রাখবেন, আধারের সঙ্গে ইমেল আইডি আপডেট করা কেবল আনুষ্ঠানিকতা নয়, এর প্রয়োজন রয়েছে। একবার কার্ডের সঙ্গে ইমেল জুড়ে গেলে রিয়েল টাইমে আপনার আধার সম্পর্কিত নোটিফিকেশন বা বার্তা যাবে মেলে। আধার যাচাইকরণের অনুরোধও আপনার ওই নির্দিষ্ট মেল আইডিতে যাবে। 

কবে থেকে চালু, কতদিন বিনামূল্যে পরিষেবা
গত ১ জুলাই থেকে এই বিনামূল্যে আধারের সঙ্গে ইমেলের আপডেটের পরিষেবা পাওয়া যাচ্ছে। এই ফ্রি সার্ভিস পাওয়া যাবে আগামী ৬ মাস পর্যন্ত। তবে মনে রাখবেন , এটি কেবল আধার অ্যাপেই পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডে (গুগল প্লে স্টোর) ও অ্যাপল আইওএসে (অ্যাপ স্টোর) থেকে এই নতুন আধার অ্যাপ ডাউনলোড করে এই ফ্রি সুবিধা নিতে পারবেন। এই সুবিধা নিতে হলে ব্যবহারকারীদের স্মার্টফোনে UIDAI-এর অফিসিয়াল Aadhaar App ডাউনলোড করে সেখান থেকেই ইমেল আপডেট করতে হবে।  লিঙ্ক রইল এখানে..

১ Android: https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.pehchaan&hl=en_IN
২ iOS - https://apps.apple.com/in/app/aadhaar/id6744029871  

বর্তমানে হোটেল চেক-ইন, হাসপাতালে ভর্তি, বিমানবন্দরে প্রবেশ ও কিউআর (QR) কোড-ভিত্তিক অফলাইন যাচাইকরণের মাধ্যমে গিগ কর্মী ও সার্ভিস কর্মীদের পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রেও আধার অ্যাপটি ব্যবহার করা যেতে পারে।

অ্যাপে লগ-ইন করার পর আপনাকে 'সার্ভিসেস অ্যান্ড শেয়ার কন্টাক্ট' বিভাগে গিয়ে একটি কিউআর কোড দেখাতে হবে। স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে যে কেউ সেই কোডটি স্ক্যান করে তাৎক্ষণিকভাবে আপনার নাম ও মোবাইল নম্বর সংরক্ষণ করতে পারবেন।

আরও পড়ুন : BSNL আনল বিশেষ 'যাত্রা সিম', ১৫ দিনের ভ্যালিডিটিতে দারুণ অফার, কী কী পাবেন ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Financial Rule Change : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাস, রেলের তৎকাল টিকিট ছাড়াও ব্যাঙ্কের নিয়মে বদল, আরও খরচ বাড়বে আপনার ? 
১ অগাস্ট থেকে রান্নার গ্যাস, রেলের তৎকাল টিকিট ছাড়াও ব্যাঙ্কের নিয়মে বদল, আরও খরচ বাড়বে আপনার ? 
Fake App : আসল ভেবে নকল অ্যাপ ডাউনলোড করছেন না তো ? মারাত্মক ফল ভুগতে হবে ! এই ৭ বিষয় দেখে নিন
আসল ভেবে নকল অ্যাপ ডাউনলোড করছেন না তো ? মারাত্মক ফল ভুগতে হবে ! এই ৭ বিষয় দেখে নিন
Plastic Notes In India: আসছে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, বন্ধ হবে কাগজের অপশন ? সরকার বলল এই কথা
আসছে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, বন্ধ হবে কাগজের অপশন ? সরকার বলল এই কথা
Jan Aushadhi Kendra : প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খুলতে চান ? ২ লাখ টাকা পাবেন সাহায্য, কারা আবেদনের যোগ্য ?
প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খুলতে চান ? ২ লাখ টাকা পাবেন সাহায্য, কারা আবেদনের যোগ্য ?
Advertisement

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget