এক্সপ্লোর

Cheque Book Fraud :  সাবধান ! চেক বই হারালে নিমিষেই খালি হতে পারে অ্যাকাউন্ট, জানুন বাঁচার উপায়

Bank Fraud : সামান্য অসাবধানতায় আপনার চেক বই যদি হারিয়ে যায় বা চুরি হয়, তবে কয়েক মিনিটের মধ্যেই আপনার সারা জীবনের সঞ্চয় উধাও হয়ে যেতে পারে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • চেক বই হারালে দ্রুত ব্যাঙ্কে জানিয়ে ব্লক করুন।
  • নেট ব্যাঙ্কিং, অ্যাপ, কাস্টমার কেয়ার বা শাখায় যোগাযোগ করুন।
  • চুরি হলে থানায় সাধারণ ডায়েরি করলে প্রমাণ মিলবে।
  • ব্লক নিশ্চিত করে নতুন চেক বইয়ের জন্য আবেদন করুন।

Bank Fraud : আপনিও যদি চেক বই (Cheque Book Fraud) হারানোর পর অবহেলা করেন, তাহলে আর্থিক সমস্যা বাড়তে পারেন আপনার। কারণ, প্রতারকদের হাতে সেই চেক বই পড়লে খালি হতে পারে আপনার অ্যাকাউন্ট। 

জালিয়াতরা আপনার সই জাল করতে পারে
বর্তমানে ডিজিটাল লেনদেনের যুগেও চেক বইয়ের গুরুত্ব কমেনি। কিন্তু সামান্য অসাবধানতায় আপনার চেক বই যদি হারিয়ে যায় বা চুরি হয়, তবে কয়েক মিনিটের মধ্যেই আপনার সারা জীবনের সঞ্চয় উধাও হয়ে যেতে পারে। জালিয়াতিরা আপনার সই জাল করে অনায়াসেই ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিতে পারে। তাই চেক বই খুঁজে না পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রথম কাজ : দ্রুত ব্যাঙ্ককে জানান
চেক বই হারানো মাত্রই আপনার প্রথম দায়িত্ব হল ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো। ব্যাঙ্কিং নিয়ম অনুযায়ী, যদি গ্রাহক সময়মতো রিপোর্ট না করেন এবং এর মাঝে কোনো জালিয়াতি ঘটে, তবে তার দায়ভার গ্রাহকের ওপরই বর্তাতে পারে। তাই দেরি না করে চেক বই বা নির্দিষ্ট চেক নম্বরটির ওপর 'Stop Payment' বা ব্লক করার নির্দেশ দিন।

কীভাবে চেক বই ব্লক করবেন ?
আপনার হাতের নাগালে থাকা বিভিন্ন উপায়ে আপনি এই কাজটি করতে পারেন:

নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপ: সবচেয়ে দ্রুত উপায় হল আপনার ব্যাঙ্কের অ্যাপ বা নেট ব্যাংকিংয়ে লগ-ইন করা। সেখানে 'Cheque Services' বা 'Stop Payment' অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে তৎক্ষণাৎ চেক ব্লক করে দিন।

কাস্টমার কেয়ার: ইন্টারনেট সুবিধা না থাকলে ব্যাঙ্কের টোল-ফ্রি কাস্টমার কেয়ার নম্বরে ফোন করুন। আপনার পরিচয় যাচাইয়ের পর ব্যাঙ্ক কর্মকর্তারা আপনার অনুরোধে চেক বই ব্লক করে দেবেন।

সরাসরি ব্যাঙ্ক শাখা: আপনার বাড়ির কাছে ব্যাঙ্কের শাখা থাকলে সেখানে গিয়ে লিখিত আবেদন জমা দিন। ব্যাঙ্ক থেকে দেওয়া 'Stop Payment Request Form' সঠিকভাবে পূরণ করে জমা দিন।

কখন পুলিশে অভিযোগ করবেন ?
যদি আপনার মনে হয় চেক বইটি চুরি হয়েছে, তবে নিকটস্থ থানায় একটি General Diary (GD) বা অভিযোগ দায়ের করুন। ভবিষ্যতে কোনও আইনি জটিলতা বা বিবাদ তৈরি হলে এই পুলিশ রিপোর্টটি শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করবে।

শেষ ধাপ: নিশ্চিত হোন
চেক ব্লক করার পর ব্যাঙ্ক থেকে আসা নিশ্চিতকরণ মেসেজ (SMS) বা ইমেলটি যত্ন করে রাখুন। এরপর নতুন চেক বইয়ের জন্য আবেদন করুন। নতুন বই হাতে পেলে সেটির নম্বর কোথাও লিখে রাখুন। মনে রাখবেন, সময়মতো ব্যবস্থা না নিলে ব্যাঙ্ক আপনার ক্ষতির দায়ভার নিতে অস্বীকার করতে পারে, যা আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কমাতে পারে। 

Frequently Asked Questions

চেক বই হারিয়ে গেলে কী করা উচিত?

চেক বই হারিয়ে গেলে প্রথমেই আপনার ব্যাঙ্কে যত তাড়াতাড়ি সম্ভব জানাতে হবে। এরপরে চেকটি ব্লক করার জন্য 'Stop Payment' নির্দেশ দিন।

কীভাবে চেক বই ব্লক করা যেতে পারে?

চেক বই ব্লক করার জন্য আপনি নেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ, ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে অথবা সরাসরি ব্যাঙ্ক শাখায় গিয়ে আবেদন করতে পারেন।

চেক বই চুরির অভিযোগ করলে কি পুলিশে অভিযোগ করতে হবে?

যদি আপনার মনে হয় চেকটি চুরি হয়েছে, তাহলে নিকটস্থ থানায় একটি জেনারেল ডায়েরি (GD) বা অভিযোগ দায়ের করা উচিত। এটি ভবিষ্যতে আইনি জটিলতায় প্রমাণ হিসেবে কাজ করবে।

নতুন চেক বই হাতে পাওয়ার পর কী মনে রাখা উচিত?

নতুন চেক বই হাতে পাওয়ার পর সেটির নম্বর কোথাও লিখে রাখুন। এতে ভবিষ্যতের জন্য সুবিধা হবে।

সেরা শিরোনাম

Mutual Fund Tips : প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
EPFO Correction Details : EPF অ্যাকাউন্টে নাম, জন্ম তারিখে ভুল আছে ? এই ৫ ধাপে অনলাইনে করুন ঠিক  
EPF অ্যাকাউন্টে নাম, জন্ম তারিখে ভুল আছে ? এই ৫ ধাপে অনলাইনে করুন ঠিক  
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ন্যূনতম মাসিক পেনশন হবে ৩০০০ টাকা ? ১৯ নভেম্বর বসছে বৈঠক  
১০০০ টাকা থেকে ন্যূনতম মাসিক পেনশন হবে ৩০০০ টাকা ? ১৯ নভেম্বর বসছে বৈঠক  
Air Purifier Price : বাতাসের দূষণে ওষ্ঠাগত প্রাণ ? ৫-১৫ হাজারে রয়েছে 'এয়ার পিউরিফায়ার', কোনটা কিনবেন ?
বাতাসের দূষণে ওষ্ঠাগত প্রাণ ? ৫-১৫ হাজারে রয়েছে 'এয়ার পিউরিফায়ার', কোনটা কিনবেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget