Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট
RBI-এর ছুটির ক্যালেন্ডার বলছে, ব্যাঙ্কের শাখা নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬ পর্যন্ত তিনদিন ছুটি থাকবে ব্যাঙ্ক।

Bank Holidays Next Week : ব্যাঙ্কে কাজ থাকলে অবশ্যই জানতে হবে এই বিষয়ে, অন্যথায় শাখায় গিয়ে কাজ হবে না। RBI-এর ছুটির ক্যালেন্ডার বলছে, ব্যাঙ্কের শাখা নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬ পর্যন্ত তিনদিন ছুটি থাকবে। তবে দেশের সব জায়গায় একসঙ্গে এই ছুটি থাকবে না। উৎসব ও স্থানীয় ছুটির ভিত্তিতে এই ছুটি থাকবে। SBI, HDFC ছাড়াও অনেক ব্যাঙ্কে ছুটি থাকবে। জেনে নিন, কোন কোন দিন থাকবে ব্যাঙ্ক হলিডে।
কোন কোন থাকছে ছুটি ?
ডিসেম্বর ১ (মঙ্গলবার) : অরুণাচল প্রদেশের (ইটানগর) ও নাগাল্যান্ড (কোহিমা) 'স্টেট ফরমেশন ডে' ও 'ইনডিজেনাস ফেইথ ডে' উপলক্ষ্য়ে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে।
ডিসেম্বর ৩ (বৃহস্পতিবার) : সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব উপলক্ষ্য়ে গোয়ার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
ডিসেম্বর ৬ (রবিবার) : ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির কারণে দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের শাখায় পরিষেবা বন্ধ থাকবে।
এর পাশাপাশি ডিসেম্বরে কবে ছুটি থাকবে ব্যাঙ্ক ?
৯ ডিসেম্বর ও ১১ ডিসেম্বর : এর পাশাপাশি সিকিমে ৯ ও ১১ ডিসেম্বর লোসুং/নামসুৎ উৎসব উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১৮ ডিসেম্বর : এইদিন মেঘালয়ে 'ইউ সোসো থাম'-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য়ে ব্যাঙ্কে ছুটি থাকবে।
১৯ ডিসেম্বর : আগামী ১৯ ডিসেম্বর গোয়াতে 'গোয়া লিবারেশন ডে' গোয়া মুক্তি দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকে।
২৪ ডিসেম্বর : ২৪ ডিসেম্বর মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ডে বড়দিন ক্রিসমাস উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।
২৬, ৩০ ও ৩১ ডিসেম্বর : এই তিনদিন যথাক্রমে ক্রিসমাস/বক্সিং ডে, ইউ কিয়াং নাংবাহ-এর মৃত্যুবার্ষিকী ও নববর্ষের আগে ছুটি থাকবে ব্যাঙ্কের শাখায়।
RBI প্রকাশ করে এই তালিকা
কেন্দ্রীয় ব্যাঙ্ক দেশের বিভিন্ন রাজ্যের জন্য আলাদা করে আনুষ্ঠানিক ছুটির তালিকা ঘোষণা করে। প্রতি বছর আলাদা করে সারা বছরের ছুটির তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। সেই তালিকা অনুযায়ী ছুটি পান ব্যাঙ্ককর্মীরা। আর এই ছুটির দিন জানা থাকলে আপনি সহজেই আপনার কাজ গুছিয়ে রাখতে পারবেন।
খোলা পাবেন এই সুবিধা
তবে ব্যাঙ্ক ছুটি থাকলেও গ্রাহকদের সুবিধার্থে ATM ছাড়াও UPI অ্যাপ, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে ব্যাঙ্কে নগদ ডিপোজিট, চেক ক্লিয়ারেন্স ছাড়াও যারা পাসবুক আপডেট করতে চান, তারা এই নির্দিষ্ট দিনগুলিতে সুবিধা পাবেন না। তবে ব্যাঙ্কের শাখা খোলা না থাকলেও ডিজিটাল পরিষেবা পাবেন আপনি।
আরও পড়ুন : ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট






















