এক্সপ্লোর

BBC Layoffs : ২০০০ কর্মীর চাকরি যাবে, এবার সংবাদ জগতে বিপুল ছাঁটাই, এই কোম্পানি নিয়েছে সিদ্ধান্ত 

Job Cut : এবার সেই তালিকায় নাম জুড়ছে বিবিসির (BBC Layoffs) । ২০০০ কর্মী ছাঁটাই (Job Loss) করতে পারে কোম্পানি।    

Job Cut : প্রয়ুক্তি জগতে আগেই হানা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকোপ (AI), যার ভয়াবহ ফল ভুগতে হচ্ছে কর্মীদের (Job Cut)s। মেটা (Meta), অ্যামাজন (Amazon), ওরাকল (Oracle) ছাড়াও বিপুল কর্মী ছাড়াই করেছে টেক কোম্পানিগুলি। এবার সেই তালিকায় নাম জুড়ছে বিবিসির (BBC Layoffs) । ২০০০ কর্মী ছাঁটাই (Job Loss) করতে পারে কোম্পানি।    

বিবিসি করছে বড় কর্মী ছাঁটাই
এবার আর্থিক সংকটের প্রভাব পড়েছে বিশ্বের অন্য়তম নাম করা সংবাদ মাধ্যম বিবিসিতে। কোম্পানি চালাতে বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC)। রিপোর্ট বলছে, আগামী সপ্তাহেই তাদের মূল সংবাদ বিভাগ থেকে বিপুল কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করতে পারে কর্তৃপক্ষ। এই বিষয়ে ইতিমধ্য়েই খবর করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’।

কী বলা হয়েছে রিপোর্টে
‘ফাইন্যান্সিয়াল টাইমস’-এর রিপোর্টে বলা হয়েছে, বিবিসি বর্তমানে কয়েকশো মিলিয়ন পাউন্ড সাশ্রয় করার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। এই কর্মী ছাঁটাই হতে পারে তার প্রথম ধাপ। সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগকে প্রায় ১০ শতাংশ খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে আগামী দিনে বিবিসি-র মোট ২০,০০০ কর্মীর মধ্যে থেকে প্রায় ২,০০০ জন চাকরি হারাতে পারেন। অন্তত তেমনই আশঙ্কা করছেন কোম্পানির কর্মীরা।

সংবাদ বিভাগে বড় ধাক্কা, কী করবেন কর্মীরা
রিপোর্টে বলা হয়েছে, বিবিসি-র মোট কর্মীসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ কাজ করেন সংবাদ বিভাগে। টেলিভিশন, ওয়েবসাইট, অ্যাপ ও আঞ্চলিক পরিষেবার জন্য সংবাদ তৈরির সিংহভাগ খরচই যায় কর্মীদের বেতনে। ফলে খরচ কমাতে গিয়ে এই বিভাগেই সবচেয়ে বেশি ছাঁটাইয়ের কোপ পড়তে চলেছে। তবে কন্টেন্ট বা অন্যান্য বিভাগে কর্মীদের ছাঁটাই না করেও খরচ কমানোর কিছু বিকল্প সুযোগ রয়েছে। এই ছাঁটাইয়ের প্রভাব সরাসরি বিবিসি-র কিছু রেডিও প্রোগ্রাম এবং অন্যান্য সম্প্রচারে পড়তে পারে, যা সাধারণ দর্শকরাও টের পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিবিসি কেন এই সিদ্ধান্ত নিয়েছে ?
এই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন বিবিসি-র ডিরেক্টর জেনারেল ম্যাট ব্রিটেন। তিনি জানিয়েছেন, দফায় দফায় অল্প করে বাজেট না কমিয়ে, দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার কথা মাথায় রেখেই এই কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া ইতিমধ্যেই প্রতিষ্ঠানে নতুন নিয়োগ ও কর্মীদের ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। কনফারেন্স, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ম্যানেজমেন্ট কনসালট্যান্টদের পিছনে খরচও কমানো হয়েছে।

একদিকে যখন বর্তমান পরিচালন ব্যয় কমানো হচ্ছে, অন্যদিকে বিবিসি তাদের ভবিষ্যৎ প্রজেক্ট যেমন- আইপ্লেয়ার (iPlayer) স্ট্রিমিং প্ল্যাটফর্মের উন্নতি ও ইউটিউবে নিজেদের উপস্থিতি আরও বাড়াতে বিনিয়োগ জারি রাখছে।

বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে মন্দা
শুধু বিবিসি নয়, বিশ্বজুড়েই সংবাদমাধ্যমে এখন ছাঁটাইয়ের হিড়িক চলছে। গত মাসেই মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’ (AP) তাদের প্রিন্ট সাংবাদিকতা কমিয়ে ভিজ্যুয়াল রিপোর্টিংয়ের দিকে জোর দিতে ২০টি পদ কমিয়ে দিয়েছে। এর আগে বছরের শুরুতে আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন বিখ্যাত সংবাদপত্র ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ তাদের কর্মী সংখ্যা এক-তৃতীয়াংশ কমিয়ে এনেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো বিবিসি-র নামও।

আরও পড়ুন : ১৫ জুনের মধ্যে চাকরি যাবে ৩০,০০০ কর্মীর, এই কোম্পানি করছে ছাঁটাই 

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget