এক্সপ্লোর

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

BSNL Rs 1 Offer : আপনি পাচ্ছেন মাত্র ১ টাকায় মোবাইল সিম। সঙ্গে থাকছে প্রায় সারা মাসের ডেটা, যত খুশি কলের সুবিধা। কতদিন মেয়াদ, কী কী সুবিধা পাবেন এই ফ্রিডম প্ল্যানে, জেনে নিন এখানে।

BSNL Rs 1 Offer : এই সুযোগ আর পাবেন তো ? ৮০তম স্বাধানীতা দিবস উপলক্ষ্যে দারুণ অফার নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL। যেখানে আপনি পাচ্ছেন মাত্র ১ টাকায় মোবাইল সিম। সঙ্গে থাকছে প্রায় সারা মাসের ডেটা, যত খুশি কলের সুবিধা। কতদিন মেয়াদ, কী কী সুবিধা পাবেন এই ফ্রিডম প্ল্যানে, জেনে নিন এখানে।

কারা পাবেন এই সুবিধা, কতদিন পর্যন্ত
মনে রাখবেন, এই ফ্রিডম মোবাইল রিচার্জ প্ল্য়ানের সুবিধা আপনি ৩০ অগাস্ট পর্যন্ত পাবেন। এরপর আর এই সুবিধা আপনাকে দেবে না কোম্পানি। মনে রাখবেন, এর থেকে ১ টাকায় নতুন গ্রাহকরাই নয়া সিম কার্ড পাবেন। রবিবার রাষ্ট্রায়ত্ত কোম্পানি এই রিচার্জ প্ল্যানের বিষয়ে ঘোষণা করেছে। তবে এই সুবিধা নিতে গেলে তারিখটা অবশ্যই মনে রাখতে হবে। 

কী কী সুবিধা পাবেন এই প্ল্যানে
এই ১ টাকার ফ্রিডম প্ল্যানে গ্রাহকরা পাবেন দিনে ১ জিবি করে ডেটা। সঙ্গে থাকছে ২৪ দিন পর্যন্ত যতখুশি কলের বেনিফিট। এখানেই শেষ নয়, এ ছাড়াও থাকছে দিনে ১০০টি করে SMS-এর সুবিধা।  

কীভাবে এই অফারের সুবিধা নিতে পারবেন আপনি
আপনি BSNL কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে এই নতুন সিমে নিতে পারবেন। এই অফার যাদের কাছে এখন BSNL রয়েছে তারাও কি পাবেন ? যেহেতু এই অফারটি কেবল নতুন গ্রাহকদের জন্যই দেওয়া হচ্ছে, তাই এতে যাদের বর্তমানে BSNL প্ল্যান রয়েছে তাদের বিষয়টি জেনে নিতে হবে। 

তবে এটা প্রথমবার নয়
এটাই BSNL-এর প্রথম ফ্রিডম প্ল্যান নয়। এর আগেও এই ধরনের ১ টাকায় সিম দেওয়ার ফ্রিডম প্ল্যান এনেছিল কোম্পানি। মূলত, নতুন গ্রাহক ধরতেই এই লোভনীয় অফার দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত কোম্পানির তরফে। চলতি বছরের এপ্রিলেই এই প্ল্যান এনেছিল BSNL । ২০২৫ সালের অক্টোবরে এই ধরনের অফার দিয়েছিল কোম্পানি। 

এছাড়াও ফের ধামাকা প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। অন্যান্য কোম্পানির তুলনায় অপেক্ষাকৃত অনেক কমে পাবেন এই প্ল্যান। নতুন এই মোবাইল রিচার্জে আপনি দিনে পাবেন ৩ জিবি করে ডেটা। আরও কী কী আছে জানেন ?

আপনার কাছে রয়েছে BSNL-এর সিম
আপনিও যদি BSNL-এর গ্রাহক হন, তাহলে সবথেকে সস্তায় বেশি সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। কারণ রাষ্ট্রায়ত্ত এই টেলিকম কোম্পানি নিয়ে এসেছে ২৯৯ টাকার নতুন প্ল্যান। যেখানে আনলিমিটেড কলের পাশাপাশি আপনি পাবেন ফ্রি SMS-এর সুবিধা। সঙ্গে রয়েছে বিপুল ডেটার সম্ভার।

 আরও পড়ুন : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

 

     

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Pension Calculator: বেসরকারি কোম্পানিতে ২৫,০০০ বেতন হলে কত পেনশন পাবেন ? ২৫ বছর পরে হাতে আসবে কত ?
বেসরকারি কোম্পানিতে ২৫,০০০ বেতন হলে কত পেনশন পাবেন ? ২৫ বছর পরে হাতে আসবে কত ?
SBI Customer Alert : বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
8th Pay Commission : বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget