এক্সপ্লোর

New Financial Rules : ১ ডিসেম্বর থেকে বাড়বে আরও খরচ ? এই আর্থিক নিয়মগুলিতে হচ্ছে পরিবর্তন

New Money Rules : ক্রেডিট কার্ড, ঋণের হার ও বিনিয়োগের ক্ষেত্রে প্রভাব পড়বে এই নিয়মগুলির জন্য়। জেনে নিন, কোন কোন নতুন নিয়মের কথা বলা হচ্ছে।  

New Money Rules From December : হাতে রয়েছে আর কয়েকটা দিন। ১ ডিসেম্বর থেকে বদলে যেতে চলেছে অনেক আর্থিক নিয়ম (New Financial Rules)। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে আপনার পকেটে। ক্রেডিট কার্ড, ঋণের হার ও বিনিয়োগের ক্ষেত্রে প্রভাব পড়বে এই নিয়মগুলির জন্য়। জেনে নিন, কোন কোন নতুন নিয়মের কথা বলা হচ্ছে।  

১ SBI ক্রেডিট কার্ডে কী পরিবর্তন ?
এবার স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বাড়ছে চার্জ। নির্দিষ্ট উচ্চমূল্যের কোনও লেনদেনের ক্ষেত্রে ১ শতাংশ চার্জ কাটবে ব্যাঙ্ক। পরিবহণ সংক্রান্ত কোনও লেনদেন ৩০,০০০ টাকার ওপরে হলে ১ শতাংশ চার্জ কাটবে SBI । জ্বালানি খরচের ক্ষেত্রে কোনও বিলিং সাইকেলে আপনার জ্বালানি বাবদ খরচ যদি ৫০,০০০ টাকা অতিক্রম করে তখন ১ শতাংশ চার্জ কাটবে SBI। 

মনে রাখবেন, এই চার্জ পুরো টাকার ওপর কাটা হবে। ৫০ হাজার টাকার ওপর অতিরিক্ত ব্যয়ের ওপর নয়। উদাহরণস্বরূপ, একটি বিলিং সাইকেলে আপনার জ্বালানি বাবদ ব্যয় যদি ৬০,০০০ টাকা হয়, তবে ৬০০ টাকা ফি কাটটা হবে। 

আপনার যদি পরিবহণ ব্যয় বাবদ ৩৫,০০০ টাকা খরচ হয়ে থাকে তবে আপনাকে ১ শতাংশ চার্জ দিতে হবে। তবে মনে রাখবেন, ৩০,০০০ টাকা বা তার কম লেনদেনকে চার্জের আওতায় আনা হবে না। এই চার্জের সীমা প্রতিটি লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কোনও বিলিং সাইকেলে পরিবহণ বাবদ মোট ব্যয়ের ক্ষেত্রে নয়।

২ রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসির মিটিং
আগামী ২-৪ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসির মিটিং হতে চলেছে। অক্টোবরে ২৫ বেসিস পয়েন্টে রেপো রেট বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এখন রিজার্ভ ব্য়াঙ্কের রেপো রেটের পরিমাণ ৫.৫০ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কে যদি আরও একবার এই রেপো রেট বৃদ্ধি কর, তাহলে আপনার EMI ও ঋণের সুদের হার বাড়তে পারে। 

৪ বাইরে থেকে যারা ভারতে বিনিয়োগে আগ্রহী 
আগামী ১ ডিসেম্বর থেকে FATF-এর নিয়ম অনুসারে,এখানে বসবাসকারী ব্যক্তি (NRI, OCI কার্ডহোল্ডার, বিদেশি নাগরিক) ভারতে সশরীরে উপস্থিত না থেকেও SEBI-রেজিস্টার্ড মিডিয়েটরদের মাধ্য়মে দূরে বসেই ডিজিটাল KYC সম্পূর্ণ করতে পারবেন। যারা ভারতে বাইরে থেকে বিনিয়োগ করতে আগ্রহী, এটা তাদের জন্য সুখবর। 

৫ লাইফ সার্টিফিকেট জমা করতেই হবে
আপনি যদি পেনশনহোল্ডার হন, তাহলে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণ পত্র জমা দিতে হবে। কেউ যদি এই কাজ না করেন, তবে ডিসেম্বর থেকে তার পেনশন পেতে সমস্য়া হবে।  

৬ গ্যাসের দামের কী হবে
মনে রাখবেন, প্রতি মাসের ১ তারিখ ঘরের রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তেল বিপণন কোম্পানিগুলি। সেই ক্ষেত্রে ১ ডিসেম্বর ফের গ্যাসের দাম বৃদ্ধি পেলে চিন্তা বাড়বে আম আদমির।  

আরও পড়ুন : ১ লাখ টাকা হতে পারে বেসিক পে ? ৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলেই সব সম্ভব, কবে থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

8th Pay Commission: ১ লাখ টাকা হতে পারে বেসিক পে ? ৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলেই সব সম্ভব, কবে থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন ?
১ লাখ টাকা হতে পারে বেসিক পে ? ৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলেই সব সম্ভব, কবে থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন ?
PNB FD Schemes: PNB দিচ্ছে ৬৮০ দিনের FD স্কিম, সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে কোথায় আলাদা, কত সুদ ?
PNB দিচ্ছে ৬৮০ দিনের FD স্কিম, সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে কোথায় আলাদা, কত সুদ ?
8th Pay Commission : ৬ শতাংশ হারে হবে বার্ষিক ইনক্রিমেন্ট ? চাকরিকালে পাঁচবার পদোন্নতি ! সরকারি কর্মীদের কবে সুখবর ?
৬ শতাংশ হারে হবে বার্ষিক ইনক্রিমেন্ট ? চাকরিকালে পাঁচবার পদোন্নতি ! সরকারি কর্মীদের কবে সুখবর ?
Fact Check : প্রত্যেক নাগরিককে ৩০,০০০ টাকা করে ভর্তুকি দেবে সরকার ? সত্যি না মিথ্যে ? মুখ খুলল PIB
প্রত্যেক নাগরিককে ৩০,০০০ টাকা করে ভর্তুকি দেবে সরকার ? সত্যি না মিথ্যে ? মুখ খুলল PIB
Advertisement

ভিডিও

PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget