এক্সপ্লোর

Pension Hike: প্রভিডেন্ট ফান্ড আছে? ন্যূনতম পেনশন বাড়তে পারে ৭.৫ গুণ, ১০০০-এর পরিবর্তে মিলবে…

EPFO Pension News: ন্যূনতম পেনশন ১০০০ থেকে বাড়িয়ে ৭৫০০ টাকা করতে লাগাতার সওয়াল। বিবেচনা করে দেখছে কেন্দ্র। সিদ্ধান্ত শীঘ্রই।

নয়াদিল্লি: ন্যূনতম পেনশন বৃদ্ধির ভাবনা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO). এমপ্লয়িজ পেনশন স্কিমের (EPS-95) আওতায় এই মুহূর্তে ন্যূনতম ১০০০ টাকা বেতনের বিধান রয়েছে। এই ন্যূনতম পেনশন বৃদ্ধির পক্ষে লাগাতার সওয়াল করে আসছে বিভিন্ন শ্রমিক এবং পেনশনভোগীদের সংগঠন। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্রের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকও। (EPFO Pension News)

ন্যূনতম পেনশন ১০০০ থেকে বাড়িয়ে ৭৫০০ টাকা করতে লাগাতার সওয়াল করে আসছিল শ্রমিক এবং পেনশনভোগী সংগঠনগুলি। তাঁদের দাবি ছিল, বেঁচে থাকার যে প্রাথমিক প্রয়োজন, আজকের দিনে তা ১০০০ টাকায় মেটানো সম্ভব নয় কোনও ভাবেই। EPF রয়েছে যাঁদের, তাঁদের ন্যূনতম পেনশন বাড়িয়ে অন্তত ৭৫০০ টাকা করা হোক। এতে লক্ষ লক্ষ গ্রাহক উপকৃত হবেন। (Pension Hike)

আরও পড়ুন: তরমুজ খেয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের, বাজার থেকে বিষ কিনে আনছেন না তো? খাওয়ার আগে গুণমান যাচাই করে নিন এভাবে…

বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্র। এতে সরকারি কোষাগারের উপর বিপুল পরিমাণ আর্থিক বোঝা চাপতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ বর্তমানে ন্যূনতম ১০০০ টাকার পেনশন দিতে প্রতিবছর বাড়তি ৯৫০ কোটি টাকা খরচ হয় কেন্দ্রের। ন্যূনতম বেতন ৭৫০০ টাকা করা হলে, একধাক্কায় অনেকটাই খরচ বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই সব দিক বিবেচনা করে দেখা হচ্ছে বলে দিল্লি সূত্রে খবর।

ন্যূনতম পেনশন বৃদ্ধির সুপারিশ করেছে সংসদীয় কমিটিও। শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে EPFO-র অন্দরেও বেশ কিছু রদবদল ঘটানো হচ্ছে। ভারতীয়দের জন্য অবসরকালের অধুনিকীকরণ এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতকরণের লক্ষ্যেই ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৬ অর্থবর্ষে EPF-এর উপর ৮.২৫ শতাংশ সুদও এখনও জমা পড়েনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অনুমোদন পেলেই সরাসরি অ্যাকাউন্টে জমা পড়বে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: রাঘব চাড্ডাকে বের করে দিচ্ছিল আম আদমি পার্টি, বিজেপি-তে যাওয়ার ব্যবস্থা করে দেন প্রিয়ঙ্কা চোপড়া? দাবি ঘিরে শোরগোল

এর পাশাপাশি, গ্রাহকদের সুবিধার জন্য EPF থেকে সরাসরি ATM পরিষেবা চালুরও প্রস্তুতি চলছে। ফলে নিজের টাকা হাতে পেতে আর বিশেষ ঝক্কি পোহাতে হবে না। ২০২৫-২০২৬ অর্থবর্ষে সবমিলিয়ে ৮.৩১ কোটি আবেদন মিটিয়েছে EPFO. এর মধ্যে ৫.৫১ কোটি আবেদন ছিল আগাম বা আংশিক টাকা তোলার আবেদন।

নতুন E-PRAAPTI পোর্টালও চালু করেছে EPFO, যাতে নিষ্ক্রিয় প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট পুনরায় চালু করতে পারেন গ্রাহকরা। পাশাপাশি, আধার ব্যবহার করে পুরনো অ্যাকাউন্টও সংযুক্ত করে নেওয়া যাবে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Mutual Fund Tips : প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
EPFO Correction Details : EPF অ্যাকাউন্টে নাম, জন্ম তারিখে ভুল আছে ? এই ৫ ধাপে অনলাইনে করুন ঠিক  
EPF অ্যাকাউন্টে নাম, জন্ম তারিখে ভুল আছে ? এই ৫ ধাপে অনলাইনে করুন ঠিক  
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ন্যূনতম মাসিক পেনশন হবে ৩০০০ টাকা ? ১৯ নভেম্বর বসছে বৈঠক  
১০০০ টাকা থেকে ন্যূনতম মাসিক পেনশন হবে ৩০০০ টাকা ? ১৯ নভেম্বর বসছে বৈঠক  
Air Purifier Price : বাতাসের দূষণে ওষ্ঠাগত প্রাণ ? ৫-১৫ হাজারে রয়েছে 'এয়ার পিউরিফায়ার', কোনটা কিনবেন ?
বাতাসের দূষণে ওষ্ঠাগত প্রাণ ? ৫-১৫ হাজারে রয়েছে 'এয়ার পিউরিফায়ার', কোনটা কিনবেন ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget